বিনোদন

ছেলে বিহানকে প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা!

ছেলে বিহানকে প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা!

২০২৫ সালের নভেম্বর মাসে পুত্রসন্তানের জন্ম দেন ক্যাটরিনা কইফ। এরপর থেকে কিছুটা আড়ালে ছিলেন অভিনেত্রী। মাঝে মধ্যে উৎসবের দিন পরিবারের সঙ্গে কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিলেও ব্যক্তিগত জীবনকে আড়ালেই রেখেছিলেন তিনি। যদিও অনুরাগীরা অপেক্ষায় ছিলেন ভিকি-ক্যাটের সন্তানকে দেখার জন্য। অবশেষে বিহানকে প্রকাশ্যে আনলেন তারকাদম্পতি। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে পুত্রকে নিয়ে দেখা গেল ভিকি-ক্যাটকে। ছেলেকে বুকে আগলে বিমানবন্দর থেকে বেরোচ্ছিলেন ক্যাটরিনা। অভিনেত্রীকে দেখেই ছবি তোলার জন্য ভিড় জমান আলোকচিত্রীরা। যদিও তাঁদের অনুরোধ করেন বিহানের ছবি প্রকাশ না করতে। অভিনেত্রীর সেই অনুরোধ রাখেন উপস্থিত চিত্রসাংবাদিকেরাও। তবে তাঁদের সঙ্গে ছেলের আলাপ করিয়ে দিতে ভোলেননি ক্যাটরিনা।
Read More
কানের মঞ্চে ঐশ্বর্যকন্যা আরাধ্যা

কানের মঞ্চে ঐশ্বর্যকন্যা আরাধ্যা

কান মানেই তারকাদের ভিড়। তাঁরা কে, কী পরলেন, কীভাবে সাজলেন সেদিকে নজর থাকে সকলের। আর সেই মঞ্চে বরাবরের মতোই এ বারও নজর কাড়লেন ঐশ্বর্য রাই বচ্চন। হালকা গোলাপি রঙের কাউচার গাউনে লাল গালিচায় হাজির হয়ে সকলকে মুগ্ধ করলেন ঐশ্বর্য। তবে এবার বিশেষ নজর কাড়ল তাঁর মেয়ে আরাধ্যা। মায়ের হাত ধরে প্রথমবার লাল গালিচায় হাঁটতে দেখা যায় আরাধ্যাকে। কানের মঞ্চে মেরুন গাউনে দেখা যায় আরাধ্যাকে। গাউনের সঙ্গে রয়েছে উড়নি, যা পিঠ ছুঁয়ে নেমে গিয়েছে মাটি পর্যন্ত। চোখেমুখে হালকা মেকআপ। ঠোঁটে হালকা লিপস্টিক। খোলা চুল। মায়ের পাশে দাঁড়িয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে আরাধ্যা। নেটদুনিয়ায় মা ও মেয়ের ছবি ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভরিয়েছেন…
Read More
সংক্রমণ, জ্বর নিয়ে হাসপাতালে দর্শনা! কেমন আছেন অভিনেত্রী?

সংক্রমণ, জ্বর নিয়ে হাসপাতালে দর্শনা! কেমন আছেন অভিনেত্রী?

বুধবার থেকে জ্বর এবং পেটে সংক্রমণের সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী দর্শনা বণিক। শুক্রবার চিকিৎসকের পরামর্শে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। অভিনেত্রীর প্রযোজক-অভিনেতা স্বামী সৌরভ দাস জানান, দীর্ঘদিন ধরে চলা কাজের চাপ এবং শুটিং-এর কারণে দর্শনা অসুস্থ হয়ে পড়েছেন। সৌরভ দাসের কথায়, “টানা কাজ এবং হয়তো রোদ বা অযথা কিছু খাবারের কারণে দর্শনার পেটে সমস্যা হয়েছে। ওষুধ খেয়েও জ্বর সাময়িকভাবে কমছিল, কিন্তু আবার ফিরে আসছিল।” পরীক্ষায় দেখা যায়, দর্শনার মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়েছে। চিকিৎসকরা শুধু ওষুধের উপর নির্ভর না করে হাসপাতালে ভর্তি করে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করেন। দর্শনার হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে অভিনেত্রী…
Read More
ছবি মুক্তির পর মুম্বই ছাড়লেন সঞ্জয় দত্ত!

ছবি মুক্তির পর মুম্বই ছাড়লেন সঞ্জয় দত্ত!

ক্যানসারের চিকিৎসায় আমেরিকায় পাড়ি জমালেন সঞ্জয় দত্ত। দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যানসারে আক্রান্ত তিনি। ইতিমধ্যে মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘আখিরী সওয়াল’। ছবি মুক্তি পেতে না পেতেই মুম্বই ছাড়লেন সঞ্জয়। বর্তমানে এক বন্ধুর সঙ্গে লস অ্যাঞ্জেলেসে রয়েছেন অভিনেতা। নিউইয়র্কের খ্যাতনামা মেমোরিয়াল স্লোয়ান কোট্টারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন তিনি। আপাতত ক্যানসারের কোনও তীব্র সমস্যা নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। প্রতি বছর রুটিন চেকআপ করাতে এখানে আসেন তিনি। এবারও তার অন্যথা হল না। উল্লেখ্য, ২০২০ সালে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হন সঞ্জয়। একবারে তৃতীয় পর্যায়ে ধরা পড়ে। দীর্ঘ চিকিৎসার সময়ে অভিনেতাকে কেমোথেরাপির পাশাপাশি শারীরিক ও মানসিক প্রতিকূলতার মোকাবিলা করতে হয়েছে। জীবনে অনেক ওঠা-পড়ার সাক্ষী থাকলেও, এই…
Read More
১৩ বছর পরে স্বামীর সঙ্গে একই মঞ্চে শ্বেতা

১৩ বছর পরে স্বামীর সঙ্গে একই মঞ্চে শ্বেতা

২০১৩ সাল। মঞ্চে একসঙ্গে অভিনয় করতে গিয়ে পরিচয়। আর তারপর প্রেম-পরিণয়। প্রায় ১৩ বছর পর ফের একসঙ্গে মঞ্চে ফিরতে চলেছেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী এবং স্বামী চৈতন্য শর্মা। এই প্রথম তাঁরা মঞ্চে একসঙ্গে প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন। শ্বেতার কথায়, “প্রথম দেখা হওয়ার পর থেকেই ওঁর প্রতি একটা আলাদা টান অনুভব করেছিলাম। দিল্লি থেকে প্রথম শো শেষে ফেরার সময়, বিমানে পুরো পথ শুধু হেসে গিয়েছিলাম। তখনই বুঝেছিলাম, এই মানুষটাকে আমার জীবনে চাই।” অভিনেত্রী আরও বলেন, “চৈতন্য খুব পরিশ্রমী মানুষ। ওঁর সঙ্গে কাজ করতে করতে আমি অনেক কিছু শিখেছি। আমরা দু’জনেই একে অন্যের সবচেয়ে বড় সমর্থক।” সিনেমা ও ওটিটিতে চুটিয়ে কাজ করলেও, থিয়েটার…
Read More
পর্দায় রাজকুমারের বিপরীতে তান্যা

পর্দায় রাজকুমারের বিপরীতে তান্যা

মুম্বইয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’র শুটিং চলছে জোরকদমে। পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানের এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন রাজকুমার রাও। পর্দায় সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় কে হবেন? এই নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। খবর, পর্দায় ডোনার চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী তান্যা মানিকতলা। ইতিমধ্যেই রাজকুমারের সঙ্গে তান্যার শুটিং শুরু হয়ে গিয়েছে। সৌরভ-ডোনার অংশের শুটিংয়ের জন্য ১০-১২ দিন বরাদ্দ করা হয়েছে। এপ্রিল থেকেই মুম্বইয়ে শুটিং চলছে। সেখানে ইডেন গার্ডেনের রেপ্লিকা তৈরি করা হয়েছে।  কলকাতাতেও শুটিং হবে। সব ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে  কলকাতায় শুটিং শুরু করতে পারেন টিম ‘দাদা’। এ ছাড়া, দক্ষিণ ভারত, লন্ডনেও শুটিং করার কথা। শুটিং শেষ হতে প্রায় ছ’মাস…
Read More
‘আর গাইতেই চাই না’, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন  অরিজিৎ?

‘আর গাইতেই চাই না’, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন অরিজিৎ?

চলতি বছরের শুরুতেই প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহ। সেই সিদ্ধান্ত ঘিরে অনুরাগীদের মধ্যে তৈরি হয় নানা জল্পনা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রীতম জানান, দীর্ঘদিন ধরে একের পর এক বাণিজ্যিক ছবিতে গান গাওয়ার চাপ সামলাতে গিয়ে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন অরিজিৎ। তাঁর কথায়, “হাঁপিয়ে উঠছিল ও। একসময় বলেছিল, ‘আমি আর গান গাইতেই চাই না।’” তবে এই সিদ্ধান্তকে অবসর হিসেবে দেখতে নারাজ প্রীতম। তিনি বলেন, প্রত্যেক শিল্পীরই মাঝে মাঝে কাজ থেকে বিরতি নেওয়ার প্রয়োজন হয়। তাঁর মতে, অরিজিৎ এখন কিছুটা সময় নিজের মতো কাটাতে চান এবং নিজের পছন্দের কাজ…
Read More
কোন পৌরাণিক গল্পে দেখা যাবে রণবীরকে?

কোন পৌরাণিক গল্পে দেখা যাবে রণবীরকে?

বক্স অফিসে জমজমাট সাফল্য। সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবিতে রণবীর সিংয়ের হামজা আলি মাজার চরিত্রটি দর্শক মহলে তুমুল সাড়া ফেলেছে। এরই মাঝে সামনে এল আরও এক বড় খবর। সূত্রের খবর, এবার পৌরাণিক চরিত্রে দেখা যেতে পারে রণবীরকে। জনপ্রিয় লেখক আমিষ ত্রিপাঠীর বিখ্যাত ‘শিব ট্রিলজি’ অবলম্বনে তৈরি হতে চলেছে নতুন সিনেমা। এই সিরিজের প্রথম বই ‘দ্য ইমমর্টাল অফ মেলুহা’ র স্বত্ব নাকি কিনে নিয়েছে রণবীরের প্রযোজনা সংস্থা। তিনটি ছবির মাধ্যমে পুরো গল্প দর্শকদের সামনে তুলে ধরা হবে। মেলুহা রাজ্য ও শিবের দেবতুল্য হয়ে ওঠার কাহিনি নিয়েই তৈরি হবে এই সিনেমা। বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে। এখনও পরিচালক চূড়ান্ত হয়নি। ২০১০ সালে প্রকাশিত হয় ‘দ্য…
Read More
মাইকেলের পুত্র-কন্যাদের চেনেন?

মাইকেলের পুত্র-কন্যাদের চেনেন?

কেমন আছেন জনপ্রিয় পপস্টার মাইকেল জ্যাকসনের উত্তরাধিকাররা? সম্প্রতি মুক্তি পেয়েছে জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। ছবিতে মাইকেলের ভূমিকায় অভিনয় করেছেন তাঁর ভাইপো জাফর জ্যাকসন। এই প্রেক্ষিতেই ফের শিরোনামে উঠে এসেছে জ্যাকসনের তিন সন্তানের কথা। দুই পুত্র প্রিন্স জ্যাকসন, বিগি জ্যাকসন এবং কন্যা প্যারিস জ্যাকসন সকলেই এখন নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।প্রিন্স জ্যাকসন২৯ বছর বয়সী প্রিন্স বর্তমানে থাকেন লস অ্যাঞ্জেলসে। বাবার বায়োপিকে তিনি এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে কাজ করেছেন। ২০১৬ সালে শিশুদের জন্য একটি চ্যারিটি প্রোগ্রাম শুরু করেন তিনি। পাশাপাশি শিশুদের মানসিক সুস্থতার জন্য যোগব্যায়াম ও মাইন্ডফুলনেস কর্মসূচিও পরিচালনা করেন। মোটরবাইক সফর তাঁর নেশা। এছাড়া ইউটিউবে ভিডিও বানাতেও ভালোবাসেন।প্যারিস জ্যাকসনমডেলিং ও সঙ্গীত জগতের পরিচিত মুখ…
Read More
মাধ্যমিকে নজর কাড়লেন ‘সারেগামাপা’ খ্যাত আরাত্রিকা

মাধ্যমিকে নজর কাড়লেন ‘সারেগামাপা’ খ্যাত আরাত্রিকা

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর রাজ্যজুড়ে খুশির আবহ তৈরি হয়েছে। এই আবহের মধ্যেই বিশেষভাবে নজর কেড়েছেন ‘সা রে গা মা পা’ খ্যাত খুদে সঙ্গীতশিল্পী আরাত্রিকা সিনহা। গানের পাশাপাশি পড়াশোনাতেও ভালো ফল করেছেন তিনি। ফল প্রকাশের পর নিজের সোশ্যাল মিডিয়ায় ‘৫০১’ লিখে একটি পোস্ট করেন আরাত্রিকা। এরপরই অনুরাগীরা বুঝতে পারেন, মাধ্যমিক পরীক্ষায় তিনি মোট ৫০১ নম্বর পেয়েছেন। শতাংশের হিসেবে যা প্রায় ৭১.৫৭। মূলত বাঁকুড়ার বাসিন্দা আরাত্রিকা ছোটবেলা থেকেই সঙ্গীতের সঙ্গে যুক্ত। খুব কম বয়সেই তিনি জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নেন। তাঁর সুরেলা কণ্ঠ দর্শক ও বিচারকদের মন জয় করেছিল। গানের পাশাপাশি পড়াশোনাতেও যে তিনি…
Read More