17
Dec
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে বিদেশ সফরে গিয়েছেন। জর্ডান সফর সেরে তিনি ইথিওপিয়া (Ethiopia) গিয়েছেন। ইথিওপিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া’-এ ভূষিত হলেন মোদি।ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলির উপস্থিতিতে একটি বিশেষ অনুষ্ঠানে এই সম্মান (Respect) গ্রহণ করেন নরেন্দ্র মোদি। ভারতের সঙ্গে ইথিওপিয়ার সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে মোদির গুরুত্বপূর্ণ ভূমিকা ও বিশ্বনেতা হিসেবে দূরদর্শী নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নরেন্দ্র মোদি হলেন বিশ্বের প্রথম কোনও রাষ্ট্রপ্রধান, যিনি ইথিওপিয়ার এই সর্বোচ্চ সম্মান পেলেন। এই সম্মান প্রদান ভারত-ইথিওপিয়া সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এরপর প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে বলেন, ‘দ্য গ্রেট অনার…
