সুশান্তের মৃত্যু ঘটনার তদন্তে ফের সোমবার সিবিআইয়ের তলব রিয়া চক্রবর্তীকে

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার তদন্তে নিয়ে টানা ৩ দিন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় সুশান্তের লিভিং পার্টনার রিয়া চক্রবর্তীকে। এরপরই আজ (সোমবার) ফের তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। 

রবিবার দেখা যায় প্রায় ৮ ঘণ্টা গোয়েন্দাদের প্রশ্নের ঝড় হয় অভিনেত্রীকে। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ মুম্বই পুলিশের একটি গাড়ি রিয়া ও তাঁর ভাইয়ের গাড়িটিকে এসকর্ট করে নিয়ে যায়। রবিবার আরেক প্রকস্থ জিজ্ঞাসাবাদ করা হয় সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং পরিচারক কেশবকেও।

রিয়া চক্রবর্তী ওষুধের নাম করে বিষ মেশানোর অভিযোগ তো অস্বীকার করেইছেন এবং সেইসঙ্গে জোর গলায় বলেছেন যে তিনি প্রয়াত অভিনেতার কাছ থেকে কখনও এক টাকাও নেননি।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *