Business

স্বাস্থ্যসচেতন পণ্যের সম্ভার বাড়াচ্ছে পেপসিকো ইন্ডিয়া

স্বাস্থ্যসচেতন পণ্যের সম্ভার বাড়াচ্ছে পেপসিকো ইন্ডিয়া

ভারতীয় ক্রেতাদের পরিবর্তিত চাহিদা ও স্বাস্থ্যসচেতনতার কথা মাথায় রেখে খাদ্য ও পানীয়ের পণ্যের সম্ভার বাড়াচ্ছে পেপসিকো ইন্ডিয়া। পছন্দের স্বাদ বজায় রেখে পণ্যের উপাদান ও প্রস্তুতপ্রণালীতে পরিবর্তন, নতুন পণ্য এবং বিভিন্ন উপাদানের ব্যবহার বাড়ানোর পাশাপাশি পুষ্টিগুণ সম্পর্কে আরও স্বচ্ছ তথ্য দিচ্ছে সংস্থাটি। বর্তমানে পেপসিকো ইন্ডিয়ার পানীয়ের ৭০ শতাংশেরও বেশি শূন্য-চিনিযুক্ত অথবা মাঝারি ক্যালোরিযুক্ত। আগামী দিনে এই হার ধাপে ধাপে ৯০–১০০ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। এই উদ্যোগে রয়েছে পেপসি ব্ল্যাক, সেভেন আপ জিরো সুগার, গেটোরেড জিরো এবং নিম্বুজ। খাদ্যপণ্যের ক্ষেত্রে ২০২৬ সালে কোয়েকারকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে এর প্রোটিন, আঁশ ও গোটা শস্যের পুষ্টিগুণ আরও স্পষ্ট হয়। রেড রক ডেলির…
Read More
চেক ডে ২০২৬-এ জাওয়া ইয়েজদির বিশেষ উদ্যাপন

চেক ডে ২০২৬-এ জাওয়া ইয়েজদির বিশেষ উদ্যাপন

নয়াদিল্লিতে চেক প্রজাতন্ত্রের দূতাবাসে চেক ডে ২০২৬ উপলক্ষে নিজেদের প্রায় শতাব্দীপ্রাচীন ঐতিহ্য উদ্যাপন করল জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস। ১৯২৯ সালে প্রাগে যাত্রা শুরু করা সংস্থাটি আজও ভারতের বিভিন্ন প্রজন্মের বাইকপ্রেমীদের কাছে জনপ্রিয়। জাওয়ার প্রথম মোটরসাইকেল জাওয়া ৫০০ ওএইচভি -এর পর ১৯৩২ সালে বাজারে আসে হালকা ও জনপ্রিয় জাওয়া ১৭৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি জাওয়া পেরাক এবং স্বয়ংক্রিয় ক্লাচ ব্যবস্থার মতো উদ্ভাবন মোটরসাইকেলের ইতিহাসে সংস্থাটির পরিচিতি আরও মজবুত করে। ১৯৬০ সালে ইন্ডিয়াল জাওয়ার হাত ধরে ভারতে জাওয়ার যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে সংস্থার মোটরসাইকেল ভারতীয় বাইক সংস্কৃতি, মোটরস্পোর্টস ও চলচ্চিত্রের অংশ হয়ে ওঠে। ২০১৮ সালে প্রত্যাবর্তনের পর জাওয়া ৪২ ভারতে আধুনিক ক্লাসিক…
Read More
IOQM ২০২৬-এ নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গের ১২ জন শিক্ষার্থীর সাফল্য

IOQM ২০২৬-এ নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গের ১২ জন শিক্ষার্থীর সাফল্য

নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গ-এর  ১২ জন শিক্ষার্থী ইন্ডিয়ান অলিম্পিয়াড কোয়ালিফায়ার ইন ম্যাথমেটিক্স (IOQM) ২০২৬-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। নারায়ণার সফল শিক্ষার্থীদের মধ্যে ৭০ নম্বর পেয়ে শীর্ষে রয়েছে শেখ মুনাহিদ হোসেন। এছাড়া সাগ্নিক রায় ৬৪ নম্বর, আরমান দত্ত ৫৬ নম্বর, সৌমিত মিস্ত্রি ৪৫ নম্বর এবং নৈতিক ডাঙ্গি ৪২ নম্বর পেয়েছে। অন্য সফল শিক্ষার্থীরা হল ভি চন্দ্র শাণ্ডিল্য, জিৎ ঘোষ, কুমার কৃষ, ঈশান ভরদ্বাজ, অনিকেত কুমার, রৌনক রাজ সিং ও আনমোল, এই সাফল্য নারায়ণা স্কুল-এর এক উজ্জ্বল দৃষ্টান্ত।শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গ-এর সি ই ও প্রিয়াঙ্কা মুখার্জী এই অসাধারণ সাফল্য সম্পর্কে বলেন, “IOQM 2026-এ আমাদের সকল কৃতী শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের আমরা অত্যন্ত গর্বিত।…
Read More
এই উৎসবের মরসুমে সুইগি চালু করল মাল্টি রেস্তোরাঁ অর্ডারিং: বাড়িতেই ফুড কোর্টের অভিজ্ঞতার নতুন রূপ

এই উৎসবের মরসুমে সুইগি চালু করল মাল্টি রেস্তোরাঁ অর্ডারিং: বাড়িতেই ফুড কোর্টের অভিজ্ঞতার নতুন রূপ

ভারতে অন-ডিমান্ড কনভিনিয়েন্স প্ল্যাটফর্ম হিসাবে পথিকৃৎ সুইগি (সুইগি লিমিটেড, এনএসই: সুইগি/বিএসই: 544285) ঘোষণা করল যে তারা তাদের অ্যাপ-এ চালু করেছে মাল্টি রেস্তোরাঁ অর্ডার ফিচার। খাবার হল ব্যক্তিগত রুচি ও পছন্দের বিষয়। এটা বিভিন্ন পরিবার ও বন্ধু-বান্ধব বা অন্যান্য নানা দলবলের ক্ষেত্রে আলাদা-আলাদা হতে পারে। মাল্টি রেস্তোরাঁ অর্ডারিং-কে এমন ভাবে তৈরি করা হয়েছে যে ইউজাররা নিজের রুচি ও পছন্দের সঙ্গে কোনও আপস না-করেই সেই সমস্ত খাবার অর্ডার করতে পারেন, যা তাঁরা খেতে ভালবাসেন। এই ফিচারের সাহায্যে ইউজাররা সর্বাধিক পাঁচটি রেস্তোরাঁর বিভিন্ন ধরনের ক্যুজিন, ডিশ ও সুস্বাদু খাবার বেছে নিয়ে একসঙ্গে অর্ডার করতে পারবেন। এ ছাড়াও এই মাল্টি রেস্তোরাঁ অর্ডারিং দিচ্ছে আরও…
Read More
দুটি নতুন সংস্করণ বাজারে আনল বিএসএ মোটরসাইকেলস

দুটি নতুন সংস্করণ বাজারে আনল বিএসএ মোটরসাইকেলস

উৎসবের মরসুমে ভারতীয় বাজারে নিজেদের জনপ্রিয় গোল্ড স্টার ৬৫০ রেঞ্জের পরিধি বাড়িয়ে দুটি নতুন সংস্করণ নিয়ে এল বিএসএ মোটরসাইকেলস। সংস্থাটি ব্রুকল্যান্ডস ব্ল্যাক লেগ্যাসি এডিশন এবং বার্মিংহাম ব্লু নামের এই দুটি আকর্ষণীয় মডেল লঞ্চ করেছে। নয়াদিল্লি এক্স-শোরুম অনুযায়ী বার্মিংহাম ব্লু মডেলটির দাম রাখা হয়েছে ৩,৫৫,৯৫০ টাকা এবং ব্রুকল্যান্ডস ব্ল্যাক লেগ্যাসি এডিশনের দাম ৩,৬৪,৯৫০ টাকা। এই দুটি নতুন সংস্করণেই রয়েছে বিএসএ-র নির্ভরযোগ্য ৬৫২ সিসির লিকুইড-কুল্ড সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, যা ৪৫ হর্সপাওয়ার শক্তি ও ৫৫ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। পাশাপাশি নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বজায় রাখতে রয়েছে ব্রেম্বো ব্রেক, ডুয়াল-চ্যানেল এবিএস এবং ক্লাসিক ওয়্যার-স্পোক হুইল। ব্রুকল্যান্ডস ব্ল্যাক লেগ্যাসি এডিশনে দেওয়া হয়েছে ১৯৩৭ সালের ঐতিহাসিক…
Read More
শূন্য ডাউন পেমেন্ট ও আকর্ষণীয় সুদের হারে জাওয়া ইয়েজদি মোটরবাইকে বিশেষ উৎসবের অফার

শূন্য ডাউন পেমেন্ট ও আকর্ষণীয় সুদের হারে জাওয়া ইয়েজদি মোটরবাইকে বিশেষ উৎসবের অফার

এই উৎসবের মরসুমে গ্রাহকদের কাছে পছন্দের মোটরবাইক কেনার সুযোগ আরও সহজ করতে বিশেষ ফাইন্যান্সিং সুবিধা নিয়ে এসেছে জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস। উৎসবের এই বিশেষ অফারের আওতায় বাইকপ্রেমীদের স্বপ্ন পূরণের পথকে মসৃণ করতে একগুচ্ছ ফ্লেক্সিবল ফাইন্যান্সিং প্ল্যান চালু করা হয়েছে। গ্রাহকরা ১০০ শতাংশ পর্যন্ত ফাইন্যান্সিং এবং শূন্য ডাউন পেমেন্টের সুবিধা পাবেন, ফলে বাইক কেনার প্রাথমিক খরচের চাপ অনেকটাই কমে যাবে। এর পাশাপাশি ৭২ মাস পর্যন্ত মেয়াদের সুবিধা এবং মাত্র ৫.৯৯ শতাংশ থেকে শুরু সুদের হারের মাধ্যমে বিস্তৃত গ্রাহকগোষ্ঠীর কাছে বাইকের মালিকানা আরও সহজলভ্য করে তোলা হয়েছে। এই ফাইন্যান্সিং সিস্টেমে রাখা হয়েছে দ্রুত ঋণ অনুমোদনের ব্যবস্থা, যার মাধ্যমে কেনাকাটার অভিজ্ঞতা হবে আরও দ্রুত…
Read More
প্রিমিয়াম-চারকোলমুক্ত ধূপকাঠি নিয়ে হাজির আইটিসি মঙ্গলদীপ

প্রিমিয়াম-চারকোলমুক্ত ধূপকাঠি নিয়ে হাজির আইটিসি মঙ্গলদীপ

উৎসবের মরসুমে, ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ইনসেন্স ব্র্যান্ড আইটিসি মঙ্গলদীপ দুটি নতুন প্রিমিয়াম এবং চারকোল-মুক্ত আগরবাতি তথা ধূপকাঠি ‘মঙ্গলদীপ টেম্পল স্যান্ডেল গোল্ড’ এবং ‘মঙ্গলদীপ সেন্ট কুল স্প্ল্যাশ’ বাজারে নিয়ে এসেছে। ঐতিহ্যবাহী পুজোর আচার এবং আধুনিক জীবনযাত্রার চাহিদার কথা মাথায় রেখে এই সুগন্ধীগুলি তৈরি করা হয়েছে। ‘মঙ্গলদীপ টেম্পল স্যান্ডেল গোল্ড’ প্রাকৃতিক চন্দনের গুঁড়ো এবং জাভাডু-অনুপ্রাণিত সুবাস দিয়ে তৈরি, যা ঘরের পূজোর স্থানে মন্দির চন্দনের খাঁটি ও প্রশান্ত ভাব ফিরিয়ে আনে। অন্যদিকে, ‘মঙ্গলদীপ সেন্ট কুল স্প্ল্যাশ’ একটি আধুনিক ও সতেজ সুগন্ধী, যা বাড়ির পরিবেশকে চনমনে ও সজীব করে তোলে। দুটি ভেরিয়েন্টই চারকোল-মুক্ত এবং দীর্ঘস্থায়ী সুগন্ধ প্রদান করে। আইটিসি লিমিটেডের ম্যাচেস অ্যান্ড আগরবাতি বিজনেস…
Read More
টাটা নিউ-তে মিলবে অ্যাক্সিস ম্যাক্স লাইফের জীবনবিমা পলিসি

টাটা নিউ-তে মিলবে অ্যাক্সিস ম্যাক্স লাইফের জীবনবিমা পলিসি

ভারতের মাল্টিচ্যানেল লয়্যালটি ও আর্থিক পরিষেবা প্রদানকারী অ্যাপ টাটা নিউ-এর মাধ্যমে জীবনবিমা পরিষেবার সুযোগ আরও বাড়াতে টাটা ডিজিটালের সহযোগী সংস্থা টাটা ফিনটেকের সঙ্গে অংশীদারিত্ব করল অ্যাক্সিস ম্যাক্স লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। এই অংশীদারিত্বের আওতায় টাটা নিউ-এর গ্রাহকরা অ্যাক্সিস ম্যাক্স লাইফের নির্বাচিত জীবনবিমা পলিসি সম্পর্কে জানতে এবং সেগুলি কেনার সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে সুরক্ষা পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি সঞ্চয় প্রকল্প। বিভিন্ন আর্থিক ও জীবনযাপন সংক্রান্ত পরিষেবার জন্য ব্যবহৃত একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে আর্থিক পরিকল্পনার সুযোগ যুক্ত করে বিমা পরিষেবা গ্রহণ আরও সহজ করাই এই উদ্যোগের লক্ষ্য। অ্যাক্সিস ম্যাক্স লাইফের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার সুমিত মদন জানান, এই অংশীদারিত্বের মাধ্যমে ভারতীয়দের…
Read More
ডোমজুড় ও শিবপুরে দুটি নতুন এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধন করল অ্যাম্পিয়ার

ডোমজুড় ও শিবপুরে দুটি নতুন এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধন করল অ্যাম্পিয়ার

হাওড়ায় রিটেইল ও পরিষেবা নেটওয়ার্ক প্রসারিত করল গ্রিভস ইলেকট্রিক মোবিলিটির ব্র্যান্ড ‘অ্যাম্পিয়ার’। ডোমজুড়ের বিকাশ বাইকস পয়েন্ট এবং শিবপুরের কৃষ্ণা মোটোওয়াইন্ডস প্রাইভেট লিমিটেড-এ দুটি নতুন এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধন করেছে তারা। এর ফলে এই অঞ্চলের গ্রাহকরা একই ছাদের নিচে সম্পূর্ণ বিক্রয় ও বিক্রয়োত্তর পরিষেবা সহজেই পেয়ে যাবেন।নতুন এই কেন্দ্রগুলিতে অ্যাম্পিয়ারের ‘Bharat Ki Smart Ride’ পোর্টফোলিওর বিভিন্ন ইলেকট্রিক স্কুটার প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে রয়েছে শক্তিশালী ৫ কিলোওয়াট মোটরযুক্ত এবং একাধিক রেকর্ডধারী Ampere Nexus EX+, যা কঠিন ভূখণ্ডেও সমান দক্ষতার সঙ্গে কাজ করে। এছাড়া দৈনন্দিন ব্যবহার ও সাশ্রয়ী মূল্যের জন্য Magnus GMax, আরামদায়ক রাইডিংয়ের জন্য Magnus Neo এবং তরুণ রাইডারদের জন্য সম্প্রতি লঞ্চ হওয়া…
Read More
আগামী দুই বছরে ২০ বিলিয়ন ডলার লাভের লক্ষ্যমাত্রা বেদান্ত গোষ্ঠীর

আগামী দুই বছরে ২০ বিলিয়ন ডলার লাভের লক্ষ্যমাত্রা বেদান্ত গোষ্ঠীর

ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স (আইসিসি)-এর এক বিশেষ অনুষ্ঠানে বেদান্ত গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অনিল আগরওয়াল ঘোষণা করেছেন যে, তাঁর সংস্থা আগামী দুই বছরের মধ্যে ২০ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা ধার্য করেছে। কলকাতায় নিজের শৈশবের স্মৃতি রোমন্থন করে তিনি জানান, বড়বাজারে ব্যবসার দিনগুলি তাঁর উদ্যোক্তা জীবনের ভিত গড়ে দিয়েছিল। তিনি উল্লেখ করেন, দক্ষ মানবসম্পদ ও সমৃদ্ধ শিল্প ঐতিহ্যের কারণে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনাময়। রাজ্যে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে তিনি শিল্পমহলকে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার আহ্বান জানান। অনিল আগরওয়াল জোর দিয়ে বলেন, ব্যবসার মূল সাফল্য শুধু আর্থিক বৃদ্ধিতে নয়, বরং দেশের সার্বিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে নিহিত। প্রাকৃতিক সম্পদে আত্মনির্ভরশীল…
Read More