Sports

বিতর্ক পেরিয়ে রঞ্জিতে শতরান অভিষেকের

বিতর্ক পেরিয়ে রঞ্জিতে শতরান অভিষেকের

ব্যক্তিগত জীবনের আইনি জটিলতার মধ্যে ক্রিকেটে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার উইকেটরক্ষক-ব্যাটার অভিষেক পোড়েল। দিল্লির বিরুদ্ধে রঞ্জি ট্রফির মরসুমের প্রথম ম্যাচে শতরান করলেন তিনি। তাঁর ১১৪ রান এবং সুদীপ ঘরামির অপরাজিত ১২২ রানের সুবাদে ম্যাচের দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় রয়েছে বাংলা। কল্যাণীতে দিল্লির প্রথম ইনিংসের ২৪০ রানের জবাবে সোমবার দিনের শেষে বাংলার সংগ্রহ ৩ উইকেটে ৩০৪ রান। ৬৪ রানে এগিয়ে রয়েছে অভিমন্যু ঈশ্বরণের দল। অভিষেকের এটি প্রথম শ্রেণির ক্রিকেটে দশম শতরান। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন অভিষেক। কিছু দিন পুলিশ ও জেল হেফাজতে থাকার পর জামিনে মুক্ত হয়ে ক্রিকেটে ফেরেন তিনি। আইনি প্রক্রিয়া এখনও চলমান। এই…
Read More
‘চিরপ্রতিদ্বন্দ্বী’র বিদায়ে আবেগপ্রবণ রোনাল্ডো

‘চিরপ্রতিদ্বন্দ্বী’র বিদায়ে আবেগপ্রবণ রোনাল্ডো

ফুটবলবিশ্বে তাঁদের দ্বৈরথ নিয়ে আলোচনা হয়েছে বছরের পর বছর। ভক্তদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও কম নয়। কিন্তু মাঠের বাইরে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সম্পর্ক যে পারস্পরিক শ্রদ্ধার, মেসির বিদায়ের দিন ফের তা স্পষ্ট হল। মেসির অবসরের ঘোষণার পর আবেগঘন বার্তা দেন রোনাল্ডো। আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ কেরিয়ারের প্রশংসা করে তিনি জানান, দেশের হয়ে তাঁর সাফল্য অতুলনীয়। মেসিকে ভালোবাসা ও শ্রদ্ধাও জানান পর্তুগিজ তারকা। ২০০৫ সালে আন্তর্জাতিক ফুটবলে পথচলা শুরু মেসির। দীর্ঘ কুড়ি বছরের কেরিয়ারে এসেছে সাফল্য, ব্যর্থতা এবং কঠিন সময়। একসময় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিলেও পরে ফিরে আসেন তিনি। এরপর আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ-সহ একাধিক বড় সাফল্য পান। বিদায়বেলায় আবেগ…
Read More
বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে

বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে

২০২৭ এক দিনের বিশ্বকাপের সূচি ঘোষণার পরই টিকিটের আবেদন শুরু হয়েছে। ব্যালটে ইতিমধ্যেই নথিভুক্ত হয়েছেন প্রায় ৩ লক্ষ ২০ হাজার মানুষ। সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। ১০ অক্টোবরের ম্যাচের টিকিটের জন্য আবেদন করেছেন প্রায় ১ লক্ষ ১০ হাজার জন। ভারতের বাকি ম্যাচগুলিও সমান আগ্রহ তৈরি করেছে। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের জন্য প্রায় ৯২ হাজার এবং ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের জন্য ৮৬ হাজার আবেদন জমা পড়েছে। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য আসনসংখ্যা সীমিত হওয়ায় চাহিদা ও জোগানের ব্যবধানও বড়। সুপার ৭ পর্বের সম্ভাব্য ভারত-পাকিস্তান ম্যাচের জন্যও ইতিমধ্যে ৭৮ হাজার আবেদন পড়েছে। বিশ্বকাপের ফাইনালের টিকিট চেয়ে আবেদন করেছেন প্রায় ৬৯ হাজার মানুষ।…
Read More
টিম ইন্ডিয়ায় নয়, এবার অন্য ভারতীয় দলের নেতা ভুবনেশ্বর

টিম ইন্ডিয়ায় নয়, এবার অন্য ভারতীয় দলের নেতা ভুবনেশ্বর

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা ভুবনেশ্বর কুমারের সামনে এল নতুন দায়িত্ব। আসন্ন হংকং সিক্সেস টুর্নামেন্টে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ পেসার। তাঁর সঙ্গে দলে রয়েছেন ক্রুণাল পাণ্ডিয়া, নীতীশ রানা, শশাঙ্ক সিং, টি নটরাজন, রাহুল ত্রিপাঠী ও রাহুল তেওয়াটিয়া। ছয় ওভারের এই আইসিসি অনুমোদিত টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেয়। আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হবে এবারের প্রতিযোগিতা। সাধারণত অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের বেশি দেখা গেলেও এবার ভারতের দলে রয়েছেন একাধিক সক্রিয় তারকা। শশাঙ্ক সিং ছাড়া দলের প্রত্যেকেই ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ২০২২ সালের পর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি ভুবনেশ্বরকে। তবে আইপিএলে তাঁর পারফরম্যান্সে ধারাবাহিকতা রয়েছে। ২০২৫ মরসুমে ১৪ ম্যাচে ১৭…
Read More
রাজনীতির ময়দানে নামছেন শামি?

রাজনীতির ময়দানে নামছেন শামি?

জাতীয় দলের বাইরে থাকা ভারতীয় পেসার মহম্মদ শামির সঙ্গে রাষ্ট্রীয় লোক দল (আরএলডি)-র প্রধান ও কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরীর সাক্ষাৎ ঘিরে তাঁর রাজনীতিতে যোগদানের জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে আমরোহা সদর কেন্দ্র থেকে শামিকে প্রার্থী করার বিষয়ে আলোচনা চলছে। শামির সঙ্গে আমরোহার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং সাহসপুর আলিনগরে তাঁর পারিবারিক বাড়ি রয়েছে। শামি নিজে নির্বাচনে না দাঁড়িয়ে তাঁর ভাই হাসিবকে প্রার্থী করার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে বলে খবর। তবে শামি বা আরএলডির পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এদিকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর থেকে জাতীয় দলের হয়ে খেলেননি…
Read More
এশিয়াডে অভিষেকের আগে জার্সি পাননি শ্রেয়সরা

এশিয়াডে অভিষেকের আগে জার্সি পাননি শ্রেয়সরা

এশিয়ান গেমসে অব্যবস্থার অভিযোগের মধ্যেই এবার ভারতীয় ক্রিকেট দলকে ঘিরে উঠেছে জার্সি-সংক্রান্ত সমস্যা। সূত্রের খবর, প্রতিযোগিতায় নামার ২৪ ঘণ্টা আগেও শ্রেয়স আইয়ারদের হাতে পৌঁছয়নি এশিয়ান গেমসের নির্ধারিত জার্সি। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের কিট বিসিসিআইয়ের মাধ্যমে নির্ধারিত হলেও এশিয়ান গেমসে ক্রিকেটাররা ভারতীয় কন্টিনজেন্টের অংশ। তাই তাঁদের জার্সি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) অধীনে প্রস্তুত হওয়ার কথা। আইওএর কিট স্পনসর জেএসডব্লিউ জার্সি তৈরির দায়িত্বে রয়েছে। আইওএ সূত্রের দাবি, ক্রিকেটারদের মাপ সংক্রান্ত সমস্যার কারণেই জার্সি তৈরিতে দেরি হয়েছে। দ্রুত তা পাঠানো হবে বলেও জানানো হয়েছে। এদিকে থাকার ব্যবস্থাতেও সমস্যার মুখে পড়তে হয়েছিল পুরুষ ক্রিকেট দলকে। বরাদ্দ হোটেলের ঘর ছোট হওয়ায় কিট রাখার জায়গা নিয়েও…
Read More
ওয়ানডেতে শচীনকে টপকালেন টেলর, গড়লেন নতুন বিশ্বরেকর্ড

ওয়ানডেতে শচীনকে টপকালেন টেলর, গড়লেন নতুন বিশ্বরেকর্ড

ক্রিকেটের ‘ঈশ্বর’ শচীন তেণ্ডুলকরের আরও একটি রেকর্ড এবার ভেঙে গেল। জিম্বাবোয়ের অভিজ্ঞ ক্রিকেটার ব্রেন্ডন টেলর ওয়ানডে ক্রিকেটে দীর্ঘতম সময় খেলার নজির গড়েছেন। ২০০৪ সালের ২০ এপ্রিল ওয়ানডে অভিষেক হয় টেলরের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমে ২২ বছর ৪ মাসের আন্তর্জাতিক ওয়ানডে কেরিয়ার পূর্ণ করলেন ৪০ বছর বয়সি এই উইকেটকিপার। এর আগে ২২ বছর ৩ মাস ওয়ানডে খেলার রেকর্ড ছিল শচীনের দখলে। টেলর অবশ্য মাঝে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। ২০২১ সালে অবসরের পর আইসিসির নিষেধাজ্ঞার মুখে পড়েন তিনি। ২০২৫ সালে ফের ক্রিকেটে ফিরে আসেন। শচীন ৪৬৩টি ওয়ানডেতে ১৮,৪২৬ রান ও ৪৯টি সেঞ্চুরি করেছেন। তাঁর ৪৯ সেঞ্চুরির রেকর্ডও ইতিমধ্যে বিরাট কোহলি ভেঙে…
Read More
এশিয়াডের আগে ডোপ বিতর্কে ভারত!

এশিয়াডের আগে ডোপ বিতর্কে ভারত!

কমনওয়েলথ গেমসের পর এবার এশিয়ান গেমসের আগেও ডোপ বিতর্কে জড়াল ভারত। বুধবার ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছেন ভারতীয় গ্রেকো-রোমান কুস্তিগির দীপক। ৬০ কেজি বিভাগে এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করার কথা ছিল ২৫ বছর বয়সি এই কুস্তিগিরের। দীপকের আগে মুকুল দাহিয়া ও দীপাংশুর ডোপ পরীক্ষার ফলও পজিটিভ আসে। ফলে এশিয়ান গেমসের কুস্তি দল থেকে ইতিমধ্যেই তিনজন বাদ পড়েছেন। পরপর কুস্তিগিরদের ডোপ পরীক্ষায় ধরা পড়ায় প্রশ্ন উঠছে খেলোয়াড়দের উপর নজরদারি ও সচেতনতা নিয়ে। অভিযোগের আঙুল উঠছে সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের দিকেও। এদিকে সাম্প্রতিক কমনওয়েলথ গেমসেও ডোপ বিতর্কে জড়িয়েছিল ভারত। একের পর এক ঘটনায় আন্তর্জাতিক মঞ্চে নামার আগে ভারতীয় ক্রীড়াবিদদের ডোপিং-বিরোধী নজরদারি ও প্রশিক্ষণ ব্যবস্থা…
Read More
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ‘এ’ দলে হার্দিক

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ‘এ’ দলে হার্দিক

দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকার পর ফের মাঠে ফেরার পথে হার্দিক পাণ্ডিয়া। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব চলাকালীন তাঁকে অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে ভারত ‘এ’ দলে রাখা হয়েছে। বুধবার আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। পুদুচেরিতে অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে দু’টি দু’দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত ‘এ’। দু’দিনের ম্যাচ শুরু ২২ সেপ্টেম্বর। ওয়ানডে সিরিজের ম্যাচগুলি হবে ৬, ৯ ও ১১ অক্টোবর। ওয়ানডে দলে হার্দিকই সবচেয়ে বড় আকর্ষণ। তবে মাঠে নামার আগে ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে ভারতীয় অলরাউন্ডারকে। বিসিসিআই জানিয়েছে, ফিটনেস ছাড়পত্র পাওয়ার পরই হার্দিক খেলার জন্য যোগ্য হবেন। বিশ্বকাপের কথা মাথায় রেখে ধীরে ধীরে তাঁকে সাদা বলের…
Read More
ভারতীয় ‘এ’ দলে সুযোগ পেলেন সুজাতা

ভারতীয় ‘এ’ দলে সুযোগ পেলেন সুজাতা

চুঁচুড়ার একটি প্রস্তুতি ম্যাচই যেন বদলে দিয়েছে সুজাতা দে’র ক্রিকেটজীবন। একসময় ১০-১১ নম্বরে ব্যাট করা এই বাঁ-হাতি পেসার এখন ভারতীয় ‘এ’ দলে অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে খেলবেন তিনি। ক্যারিয়ারের শুরুতে মূলত বোলার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিলেন সুজাতা। বাংলার অনূর্ধ্ব-২৩ দলের কোচ শিবসাগর সিং তাঁর ব্যাটিংয়ের সম্ভাবনা বুঝতে পারেন নেটে দেখে। এরপর চুঁচুড়ায় ছেলেদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে প্রথম পাঁচ ওভারে সুজাতার আক্রমণাত্মক ব্যাটিং তাঁকে ওপেন করানোর সিদ্ধান্তে আরও নিশ্চিত করে। শিবসাগরের সিদ্ধান্ত নিয়ে তখন প্রশ্ন উঠলেও সুজাতা ধীরে ধীরে বাংলার নিয়মিত ওপেনার হয়ে ওঠেন। ঘরোয়া ক্রিকেট ও ক্লাব ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি বেঙ্গল টি-টোয়েন্টি লিগে সেঞ্চুরিও…
Read More