এবার এসআইআর-এর শুনানিতে ডাক পেলেন অভিনেতা দেব

এসআইআর-এর শুনানিতে ডাক পেল তৃণমূল সাংসদ দীপক অধিকারী। সঙ্গে তাঁর পরিবারের তিন সদস্যকেও ডাকা হয়েছে বলে জানা গেছে। কবে দেব ও তাঁর পরিবারের সদস্যদের শুনানিকেন্দ্রে যেতে হবে, সেই দিনক্ষণ এখনও জানা যায়নি। অন্যদিকে শুনানির নোটিস পাওয়ার পর এখনও অভিনেতার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

টলিউডের সুপারস্টার হওয়ার পাশাপাশি দেব এখন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। ঘাটাল থেকে তিনবারের সাংসদ। কেরিয়ার থেকে রাজনীতি সবটা দক্ষ হাতে সামলান তারকা সাংসদ। তবুও তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে! এ নিয়েই অনেকেই প্রশ্ন তুলেছেন।

যদিও দেবই প্রথম নয়, এসআইআরের শুনানিতে টলিগঞ্জের আরও বেশকিছু নামও রয়েছে। তাঁরা হলেন অনির্বাণ ভট্টাচার্য, অভিনেতা দম্পতি কৌশিক বন্দ্যোপাধ্যায় ও লাবণী সরকার।

By sonali