‘কিলবিল সোসাইটি’ সিনেমার পর বিশ্বনাথ বসু কোন ছবিতে অভিনয় করছেন, তা নিয়ে আগ্রহ ছিল দর্শকদের। তবে বাংলার সুপারস্টার প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের মাথায় পরিকল্পনা ছিল অন্যরকম। জানা যাচ্ছে যে দিন সাতেকের মধ্যে শুরু হয়ে যাবে শুটিং। খোঁজ নিয়ে জানা গেল সংস্থা জি একটা বিনোদন চ্যানেলকে নতুন আকারে সাজাচ্ছে। তাদের বাংলায় যে সিনেমার চ্যানেল ছিল, সেখানে এবার ফিকশনও দেখা যাবে। তেমনই একটা ধারাবাহিকে কমন ম্যান হয়ে পর্দায় আসছেন বিশ্বনাথ। বিশ্বনাথের সঙ্গী হচ্ছেন ইন্দ্রাশিস রায়। এই ধারাবাহিকের কথা চ্যানেলের তরফে এখনও ঘোষণা করা হয়নি। বিশ্বনাথ, ইন্দ্রাশিসের পাশাপাশি মিমি দত্তকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই ধারাবাহিকে। ইন্দ্রাশিস এর আগে স্টার জলসা চ্যানেলের জন্য পরপর ধারাবাহিকে কাজ করছেন।
ছোটপর্দায় ফিরছেন অভিনেতা বিশ্বনাথ
