ফোর্টিস হাসপাতালের চিকিৎসক ডা. পঙ্কজ শর্মার মতে, পরিশোধিত ভেজিটেবল অয়েলের তুলনায় অ্যাভোকাডো তেল স্বাস্থ্যকর বিকল্প হতে পারে। তিনি জানান, পরিশোধিত তেলের স্মোক পয়েন্ট কম হওয়ায় গরম হলে তা দ্রুত অক্সিডাইজ হয় এবং ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল তৈরি করে, যা কোষের ক্ষতি করতে পারে এবং ফ্যাটি লিভার ও ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়ে ।
অন্যদিকে, অ্যাভোকাডো তেলের স্মোক পয়েন্ট প্রায় ২৭০ ডিগ্রি সেলসিয়াস, ফলে এটি ভাজা, সাঁতলানো ও রোস্ট করার মতো ভারতীয় রান্নার পদ্ধতির জন্য উপযোগী। মনো-আনস্যাচুরেটেড ফ্যাটে সমৃদ্ধ হওয়ায় এটি কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডজনিত প্রদাহ কমায়।
ডা. শর্মা আরও জানান, অ্যাভোকাডো তেল তৃপ্তি বাড়ায়, রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে এবং ইনসুলিন হঠাৎ বাড়ায় না। তাই স্থূলতা, ডায়াবেটিস বা মেটাবলিক সিনড্রোমে ভোগা ব্যক্তিদের জন্য এটি উপকারী। পাশাপাশি এটি হজমে সহায়ক এবং লিভারের স্বাস্থ্যের উন্নতিতেও সাহায্য করে।
