‘দ্য ওয়ান অ্যান্ড ওনলি’ ক্যাম্পেন শুরু ব্লেন্ডার্স প্রাইডের

ব্লেন্ডার্স প্রাইড প্যাকেজড ড্রিংকিং ওয়াটার তাদের নতুন প্রচারাভিযান ‘দ্য ওয়ান অ্যান্ড ওনলি’ (The One And Only) চালু করল, যেখানে স্বতন্ত্র সাফল্যের ধারণাকে সামনে আনা হয়েছে। এই ক্যাম্পেনে দেখানো হয়েছে – অনেকের ভিড়ে প্রকৃত সাফল্য সেই ব্যক্তিরই, যিনি নিজের আভা, আত্মবিশ্বাস ও স্টাইল দিয়ে অন্যদের থেকে আলাদা হয়ে ওঠেন।

এই প্রচারে তিন মুখ – অবন্তী নাগরথ, কিরণদীপ চাহাল ও  মাহিকা শর্মা – এই ব্র্যান্ডের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেছেন। ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া, প্রধান প্রধান সংবাদপত্রের প্রথম পাতা এবং বড় বড় শহরের আউটডোর বিজ্ঞাপনে ৩৬০-ডিগ্রি ক্যাম্পেনটি চালু করা হয়েছে।

পারনড রিকার্ড ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার দেবশ্রী দাশগুপ্ত বলেন, আজকের তরুণ প্রজন্ম শুধু সফল হতে নয়, নিজেদের আলাদা পরিচয় তৈরি করতেও আগ্রহী – এই ভাবনাকেই সামনে রেখে নতুন ক্যাম্পেনটি তৈরি করা হয়েছে।

একেবারে নতুন বিজ্ঞাপনটি এখানে দেখুন: www.youtube.com/watch?v=-z3YH-R-QiM 

আরও আপডেট পেতে ফলো করুন: www.instagram.com/blenderspridefashiontour 

By Business Bureau