Blog

পাঠানে শাহরুখের সঙ্গে থাকবে সলমনও

পাঠানে শাহরুখের সঙ্গে থাকবে সলমনও

শেষ জিরো করে বলিউড থেকে হাওয়া হয়ে গিয়েছিলেন বাদশা শাহরুখ খান। দীর্ঘদিন ধরে বলিউডে ঘুরে দাঁড়ানোর লড়াই চালাচ্ছেন । কিছুদিন আগে জন্মদিনে নতুন সিনেমা ঘোষণা করার দিকে তাকিয়ে ছিল অনুরাগীরা। অবশেষে সিদ্ধার্থের নতুন সিনেমার মধ্য দিয়ে ফ্লোরে ফিরছেন। তার সঙ্গে একই সঙ্গে দেখা যাবে সলমন খানকেও। সূত্রের খবর করণ-অর্জুনকে হয়তো এবারেও দেখা যেতে পারে দর্শকের মন মাতাতে।সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’ ছবির শুটিং শুরু করবেন শাহরুখ খান । আর তাতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন সলমন খানও । শাহরুখের শেষ মুক্তি পাওয়া ছবি ‘জিরো’তেও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল সলমনকে
Read More
বড় পর্দায় আসতে চলেছে অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য

বড় পর্দায় আসতে চলেছে অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য

কলকাতা: ছোট পর্দা থেকে ওয়েবের দুনিয়ায় আসতে চলেছেন সফল নায়িকা টলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ইন্ডাস্ট্রিতে তাঁর শুরুটা হয়েছিল অনেক ছোটবেলায়। এ বার যাত্রা শুরু বড় পর্দায়। এবার তিনি থ্রিলারে। ছবিতে ঋতাভরীর বোনের চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। পরব্রত চট্টোপাধ্যায়ের প্রডাকশন হাউসের ব্যানারে জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় আগামী বছর শুরুর দিকেই হয়তো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। নায়িকা জানালেন, এরকম কাজ তাঁর এই প্রথম।
Read More
নেটিজেনদের তীব্র রোষের মুখে সানন্দা ম্যাগাজিন

নেটিজেনদের তীব্র রোষের মুখে সানন্দা ম্যাগাজিন

৩০শে অক্টোবর প্রকাশিত হল সানন্দা ম্যাগাজিনের সংখ্যা। জনপ্রিয় ম্যাগাজিন সানন্দার কভার পেজে উঠে এসেছে মৃত সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর ছবি। কয়েকদিন আগে ‘সানন্দা’ ম্যাগাজিনের ফেসবুক পেজ থেকে কভার পেজের ছবিটি শেয়ার করা হয়। তার ছবি সামনে আসতেই নেটিজেনদের তীব্র রোষের মুখে পড়ে ওই ম্যাগাজিন। জনতার আদালতে রিয়া এখনও ভিলেন। অন্যদিকে, মাদকযোগ মামলায় রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হলেও আপাতত শর্তসাপেক্ষ জামিনে জেলের বাইরেই আছেন তিনি।
Read More
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ফেলুদা ফেরত

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ফেলুদা ফেরত

মে মাসে সত্যজিত রায়ের ১০০তম জন্মবার্ষিকীতে ফেলুদা ভক্তদের জন্য বিশেষ উপহার হিসাবে ফেলুদা ফেরতের টাইটেল ট্রাক মুক্তি পেয়েছে। এবার পালা ট্রেলারের। অবশেষে ওটিটি প্ল্যাটফর্মে হাজির হতে চলেছেন বাঙালির প্রিয় গোয়েন্দা প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদা। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ওটিটি প্ল্যাটফর্মে পরিচালকের সৃজিতের প্রথম কাজ। ওটিটি প্ল্যাটফর্ম আড্ডা টাইমসে মুক্তি পাবে মোট ১২ পর্বে এই সিরিজ। আগামী ১৬ নভেম্বর মুক্তি পাবে ফেলুদা ফেরতের ট্রেলার। 
Read More
মিলিন্দ সোমনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল গোয়া পুলিশ

মিলিন্দ সোমনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল গোয়া পুলিশ

এফআইআর দায়ের হল ৫৫ বছরের অভিনেতা ও মডেল মিলিন্দ সোমনের বিরুদ্ধে। ৫৫তম জন্মদিনে গোয়ার বিচে নগ্ন হয়ে দৌড়ানোর জন্য মিলিন্দের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে গোয়া পুলিশ। নিজের নগ্ন দৌড়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন তিনি। সোমনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারার পাশাপাশি আরও কয়েকটি তথ্যপ্রযুক্তি আইনের অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। এখনও পর্যন্ত মিলিন্দের তরফে এফআইআরের প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Read More
নতুন করে জামিনের আর্জি জানাল শৌভিক চক্রবর্তী

নতুন করে জামিনের আর্জি জানাল শৌভিক চক্রবর্তী

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে জড়িত মাদককাণ্ডে গ্রেফতার শৌভিক শনিবার নতুন করে জামিনের আর্জি জানাল বিশেষ এনডিপিএস আদালতে। এনসিবির দাবি ‘মাদকচক্রের সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে’ শৌভিকের। গত ৪ সেপ্টেম্বর এনসিবির হাতে গ্রেফতার হন শৌভিক চক্রবর্তী। গত ৭ অক্টোবর রিয়ার শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর হলেও তাঁর ভাই শৌভিকের জামিন খারিজ হয়। শৌভিক শুধু যে অনেক মাদক কারবারিকে জানতেন, তাই নয়, তাদের সঙ্গে ওঁর যোগাযোগ ছিল। আদতে তাঁদের সঙ্গে লেনদেন করছিলেন। দোষ প্রমাণ হলে কমপক্ষে ১০ বছর হাজতবাস করতে হবে কলেজ পড়ুয়া শৌভিককে। বম্বে হাইকোর্টে জামিন না-মঞ্জুর হওয়ার এক মাস পর নতুন করে বিশেষ এনডিপিএস আদালতে জামিনের আর্জি জানাল শৌভিক চক্রবর্তী।
Read More
উন্নতি হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের

উন্নতি হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের

ফাইট জারি রেখেছেন ফেলুদা, আশ্বাস চিকিত্সকদের। অবস্থার সামন্য উন্নতি হয়েছে ৮৫ বছর বয়সী সৌমিত্র চট্টোপাধ্যায়ের। কিডনিও আগের চেয়ে ভালোভাবে কাজ করছে। সেই কারণে আপতত নিয়মিত ডায়ালিসেস প্রয়োজন পড়ছে না। শুক্রবার গভীর রাতের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে সব ঠিক থাকলে খুব শীঘ্রই প্রবীণ অভিনেতার অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল ওষুধ বন্ধ করা হবে। তবে ভেন্টিলেশন সাপোর্টেই থাকবেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
Read More
‘Miss You Kapoor Sahab’: Neetu Kapoor Misses Late Rishi Kapoor on Karwa Chauth

‘Miss You Kapoor Sahab’: Neetu Kapoor Misses Late Rishi Kapoor on Karwa Chauth

Veteran actor Rishi Kapoor passed away on April 30 after a year-long battle with cancer. His wife Neetu Kapoor and children, Ranbir Kapoor and Riddhima Kapoor Sahani were constantly with him during a tough time throughout his treatment. Remembering Rishi Kapoor on Karwa Chauth, his wife and actor Neetu Kapoor shared a family picture from Wednesday night's event and wrote 'miss you kapoor sahab'. She missed her late husband on Karwa Chauth. The picture features her daughter Riddhima Kapoor Sahni, and Riddhima's cousins Kareena Kapoor Khan, Aadar Jain, Armaan Jain, along with Rishi Kapoor's elder brother Randhir Kapoor. Rishi Kapoor…
Read More
Athiya Shetty pens a gratitude note for all the blessings & lovely birthday wishes

Athiya Shetty pens a gratitude note for all the blessings & lovely birthday wishes

As Athiya Shetty turned a year older on November 5, wishes poured in on social media. She took to her Instagram and shared a series of photos that gave a glimpse of how she celebrated her special day. Athiya thanked fans for the love and penned a heartfelt note. She wrote, "counting all my blessings and so grateful for the love, thank you so much, my hearts full!". In the first photo, Athiya posed with the cake, whereas in the other pic, she flaunted her white pretty cake. Not only this, but she also posted a quirky photo of herself.…
Read More
পুত্রের জন্য নাম চাইলেন ফলোয়ারদের কাছে

পুত্রের জন্য নাম চাইলেন ফলোয়ারদের কাছে

সদ্য মা হয়েছেন অমৃতা রাও। ১ লা নভেম্বর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রেডিও জকি অনমলের অর্ধাঙ্গিনী। সেই খবর জানিয়ে সোশ্যাল সাইটে পোস্টও করেছেন। এবার তাদের সন্তানের নাম রাখার জন্য শুভাকাঙ্খীদের কাছ থেকে নাম জানতে চাইলেন। এর পরেই নতুন বাবা-মায়ের এক আন্তরিক পদক্ষেপে বেশ খুশি হয়েছেন নেটিজেনরা। সাধারণত তারকা থেকে আমজনতা ছেলে বা মেয়ে জন্ম নেওয়ার আগেই তাদের নাম মোটামুটি ঠিক করে রাখেন। অমৃতা আর অনমোল সেটা করেননি। তাঁরা এই গুরুদায়িত্ব নেটিজেনদের সঁপে দিয়েছেন। সোশ্যাল অ্যাকাউন্টে একটা পোস্ট দিয়ে মা হওয়ার আনন্দ ভাগ করে নিয়েছেন অমৃতা। তিনি আর অনমোল তাঁদের সম্পর্কের একাদশতম বর্ষ পালন করবেন এই বছরে সেটাও বলেছেন। আর তার…
Read More