Blog

টলিপাড়ায় জোর গুঞ্জন মধুমিতা সরকারের ব্যক্তিগত জীবন নিয়ে

টলিপাড়ায় জোর গুঞ্জন মধুমিতা সরকারের ব্যক্তিগত জীবন নিয়ে

সদ্যই নিজের জন্মদিন সেলিব্রেট করেছেন ছোটপর্দার চর্চিত তারকা মধুমিতা সরকার। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে রুপোলি পর্দাতেও পা রেখেছেন অভিনেত্রী। প্রতীম ডি গুপ্তার ‘লাভ আজ কাল পরশু’ ছবিতে মধুমিতার বোল্ড লুক চমকে দিয়েছিল সকলকে। সামনেই শুরু হতে চলেছে হইচইয়ের ‘দেবদাস ও একটি খুনের গল্প’- যেখানে গুরুত্বপূর্ন ভূমিকায় দেখা মিলবে মধুমিতা সরকারের। সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে ভাঙার পর থেকে কেরিয়ারেই মন দিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি টলিপাড়ায় জোর গুঞ্জন এক নামী গাড়ি সংস্থার মার্কেটিং হেড সাবির ওয়ালিয়ার সঙ্গে আবারও নাকি প্রেমের জোয়ারে ডুব দিয়েছেন ‘পাখি’। সাবির, ইনস্টাগ্রামে দু-জনেই দুজনকে ফলো করেন। তবে প্রেমের গুঞ্জন একদম উড়িয়ে দিয়েছেন নায়িকা।
Read More
বরফ গলছে হৃতিক-সুজন সম্পর্কে

বরফ গলছে হৃতিক-সুজন সম্পর্কে

মুম্বই: বিবাহবিচ্ছেদ হয়েছে, বনিবনা দু’জনের৷ তবে সন্তানদের কথা মাথায় রেখে দু’জনেই কাছাকাছি রয়েছেন হৃতিক ও সুজান খান৷ স্বামী-স্ত্রী নন, হৃহান ও হৃদানের বাবা-মা হিসেবেই তাঁরা একসঙ্গে৷ লকডাউনের সময় ছেলেদের সঙ্গে কাটাতে রোশন পরিবারের সঙ্গে থাকতে আসেন সুজান৷ বিয়ে না টিকলেও যে তাঁদের মধ্যে বন্ধুত্ব রয়েছে তা খুবই ভাল বোঝা যায়৷ সুজানের জন্মদিনের পোস্ট হৃতিকের কমেন্ট সেই বার্তাই আরও জোড়াল ভাবে উঠে এল৷
Read More
জুতোর বেচতেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি !

জুতোর বেচতেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি !

অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি মির্জাপুর সিজন টু রমরমিয়ে চলছে অনলাইনে। জানা গিয়েছে এই ছবি এটি পরিমানে দর্শক পছন্দ করছেন যে আমাজন প্লাটফর্ম ক্রাশ হয়েছে।চূড়ান্ত জনপ্রিয় এই শোয়ের দ্বিতীয় পর্বের কেন্দ্রবিন্দুতে কালিম ভাই, পঙ্কজ ত্রিপাঠী। এই মুহূর্তে বলিউড ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বিশ্বস্ত ট্রাম্প কার্ড। বর্তমানে অভিনয়ের জগতে ব্যাপক সাড়া ফেলেছে বিহারের গ্রামের ছেলে পঙ্কজ ত্রিপাঠি। ততাঁর এই সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির প্রমোশনে এসে সাংবাদিকদের সামনে নিজের জীবন সম্পর্কে নানা তথ্য অকপটে জানালেন। বহু দিন স্ট্রাগল করেছেন মুম্বইয়ের মাটিতে। "তখনও সেভাবে কাজ আসছিল না হাতে। আমি ডুবে থাকতাম ম্যাক্সিম গোর্কি ও আনেন চেকভের রচনায়। এখনও নীরবে সেই অনুশীলন করে যাই। প্রত্যেকটা চরিত্র…
Read More
ফের রোষের মুখে করণ জোহর

ফের রোষের মুখে করণ জোহর

ফের বিতর্কে করণ জোহর ও তাঁর প্রযোজক সংস্থা ধর্মা প্রোডাকশন। শ্যুটিং শেষে গোয়ার রাজধানী পানজি থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত গ্রাম নেরুলে পিপিই কিট, মাস্ক, প্লাস্টিকের থালা আবর্জনার স্তূপে পরিণত করার অভিযোগ ধর্মা প্রোডাকশন সংস্থার বিরুদ্ধে। গোটা বিতর্কে নাম জড়াল দীপিকা পাড়ুকোনেরও। কারণ ছবির শ্যুটিং-এর লিডিং লেডি দীপিকা পাড়ুকোন। গোটা বিতর্ক নিয়ে এখনও মুখ খোলেননি করণ জোহর। ঘটনার জেরে এন্টারটেনমেন্ট সোসাইটি অফ গোয়ার তরফে শোকজ নোটিশ গিয়েছে ধর্মা প্রোডাকশনের কাছে। স্বভাতই পরিবেশবিদদের রোষের মুখে করণ জোহর।
Read More
দশেরায় খুশির আনন্দ ভাগ করতে কর্মীকে দামি গাড়ি উপহার জ্যাকলিনের

দশেরায় খুশির আনন্দ ভাগ করতে কর্মীকে দামি গাড়ি উপহার জ্যাকলিনের

দশেরায় খুশির আনন্দ ভাগ করতে নিজের কর্মীকে দামি গাড়ি উপহার দিলেন অভিনেত্রী জ্যাকলিন। এই খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনদের প্রশংসা কুড়োচ্ছেন শ্রীলঙ্কান অভিনেত্রী ৷ নিজের কর্মীকে একটি দামি গাড়ি উপহার দিলেন তিনি ৷  জন্মসূত্রে শ্রীলঙ্কার হলেও এখন কাজের জন্য মুম্বইতেই থাকেন তিনি ৷ দশেরার দিন গাড়ির চাবি নিজের হাতেই ওই কর্মীর হাতে তুলে দেন জ্যাকলিন ৷বলিউডে তাঁর প্রথম ছবির সময় থেকেই সবসময় নায়িকার পাশে রয়েছেন ওই কর্মী ৷ তাই এবার তাঁর হাতে দামি গাড়ির চাবি তুলে দিলেন জ্যাকলিন ৷ গাড়ির অর্ডার অনেক আগে করা থাকলেও তা ডেলিভার হতে সময় লাগছিল ৷ একটি শ্যুটিং চলাকালীন গাড়িটির ডেলিভারি হয় ৷ সেইসময়েই নিজের সহকর্মীর…
Read More
বম্বে হাইকোর্টে পিটিশনে সুশান্ত সিং-এর দুই দিদির আর্জি

বম্বে হাইকোর্টে পিটিশনে সুশান্ত সিং-এর দুই দিদির আর্জি

সুশান্ত সিং মৃত্যু মামলায় গ্রেফতারির ভয়ে বম্বে হাইকোর্টে দ্রুত নিজেদের পিটিশনের শুনানির আর্জি জানালেন সুশান্তের দুই দিদি প্রিয়াঙ্কা সিং ও মীতু সিং। রিয়া চক্রবর্তী সুশান্তের এই দুই দিদির বিরুদ্ধে প্রয়াত অভিনেতা সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে একাধিক ধারায় এফআইআর দায়ের করেছেন। এনসিবির হাতে গত ৮ সেপ্টেম্বর গ্রেফতারির মাত্র কয়েক ঘন্টা আগে দায়ের বান্দ্রা পুলিশ থানায় সুশান্তের দুই দিদির বিরুদ্ধে এফআইআর দায়ের করেন রিয়া, যা মুম্বই পুলিশ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তুলে দেয় সিবিআইয়ের হাতে। এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে ৪ঠা নভেম্বর। তবে তদন্ত দু-মাসেরও বেশি সময় পার হলেও এখনও এই মৃত্যু নিয়ে কোনওরকম চার্জশিট দায়ের করেনি সিবিআই।
Read More
ফের করোনার থাবা টলিপাড়ায়, আক্রান্ত অপরাজিতা আঢ্য

ফের করোনার থাবা টলিপাড়ায়, আক্রান্ত অপরাজিতা আঢ্য

অভিনেতা, অভিনেত্রী ও সিনে জগতের কুশীলবদের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। চিকিত্‍সকের পরামর্শ মেনে বর্তমানে স্থিতিশীল অবস্থাতে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী। জানা গিয়েছে অভিনেত্রীর পরিবারের আরও বেশ কয়েকজন সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বেহলায় যৌথ পরিবারেই বাস করেন অপরাজিতা। সম্প্রতি স্টার জলসার কুকারি শো ‘রান্নাবান্না’তে দেখা যাচ্ছিল অপরাজিতা আঢ্যকে।
Read More
KFC India extends guide to communities

KFC India extends guide to communities

As section of their ‘Feed a Million’ pledge, KFC India prolonged aid to communities in want in Assam. The company supplied foods to migrant people and everyday wage earners struggling to earn a livelihood and have enough money foods throughout the ongoing pandemic. More than 1,50,000 foods had been furnished throughout cities in Assam thru the distribution of kits comprising indispensable meals and hygiene items. Earlier in this year, KFC India had introduced the ‘Feed a Million’ pledge to assist impacted communities, with a dedication to granting 1 million foods to communities in need. As the prolonged intervals of lockdown…
Read More
ট্রোলারদের একেবারেই পাত্তা দিচ্ছেন না কপিল শর্মা

ট্রোলারদের একেবারেই পাত্তা দিচ্ছেন না কপিল শর্মা

টিআরপি তালিকায় বেশ উপরের দিকে থাকে বিখ্যাত কমেডিয়ান কপিল শর্মার কমেডি শো। কপিল শর্মার শোকে মাঝে মধ্যেই বয়কট করার ডাক দেন নেটিজেনরা। তবে তা নিয়ে চিন্তিত নন কপিল শর্মা। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই কপিলকে নিয়ে সমালোচনা হয়েই থাকে। এবিষয়ে কপিল বলেন, “মানুষ যেন হাসিখুশি থাকে। হাসি আর মজার মাধ্যমে এই পৃথিবীকে একটা উন্নততর জায়গায় পরিণত করতে চাই। তাই ওসব ট্রোলকে পাত্তা দিই না”।
Read More
Varmora Granito plans to set-up 2 new plants

Varmora Granito plans to set-up 2 new plants

One of India's leading tile and bathware brand, Varmora Granito Private Limited is setting up two state-of-the-art high-tech plants at Morbi in Gujarat. Company is planning to invest around Rs. 300 crore in 35,000 sq meters per day facility for large format GVT tiles. The company expects the plants to be fully commercial operations by April 2021 and will generate 1,200 direct & indirect employment opportunities. Celebrating 25 years of innovation, design and technology, the company has set a target of Rs. 1,600-crore revenue in the next 2-3 years. On October 27, Virtual stone laying ceremony of the new plants…
Read More