Blog

যিশু সেনগুপ্তর মেয়ে সারার নামে ফেক প্রোফাইল

যিশু সেনগুপ্তর মেয়ে সারার নামে ফেক প্রোফাইল

বর্তমান সময়ে তারকাদের মতো তারকা সন্তানদের নিয়েও মানুষের কৌতূহলের অন্ত নেই। কিন্তু ভালবাসা যখন নৈতিকতার গণ্ডি ছাড়িয়ে যায়, তখনই আপত্তির কারণ থাকে। এমনটাই হল যিশু সেনগুপ্তর মেয়ে সারার ক্ষেত্রে। সারার নামে খোলা হয়েছিল ফেক প্রোফাইল। এর বিরুদ্ধেই ব্যবস্থা নিলেন বাবা যিশু। তাঁর অভিযোগের ভিত্তিতেই সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করা হল সারার সমস্ত ভুয়ো প্রোফাইল। এর জন্য কলকাতা পুলিশের সাইবার সেলকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন যিশু। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘উমা’তে যিশুর মেয়ের চরিত্রে অভিনয় করেছিল সারা। অন্যদিকে সদ্য প্রকাশ্যে এসেছে যিশুর পরবর্তী হিন্দি ছবি ‘দুর্গাবতী’র পোস্টার। ১১ ডিসেম্বর আমাজন প্রাইম ভিডিওয় মুক্তি পাবে ছবিটি।
Read More
এক সঙ্গে দেখা গেল মালাইকা অরোরা-অর্জুন কাপুরকে

এক সঙ্গে দেখা গেল মালাইকা অরোরা-অর্জুন কাপুরকে

করোনা কমতেই ফের এক সঙ্গে দেখা গেল লাভ বার্ড মালাইকা অরোরা-অর্জুন কাপুরকে। অনুরাগীরা যুগলকে দেখতে পান বেসরকারি ক্লিনিকের বাইরে। দুজনে একসঙ্গে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। এক মাস আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তাঁরা দুজনেই। গত সপ্তাহেই দুই অভিনেতা নিজেদের সোশ্যালে অনুরাগীদের জানান, তাঁরা সম্পূর্ণ সুস্থ। খবর ঘোষণার পরেই শুভেচ্ছা জানান অনুরাগীরা।
Read More
ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন প্রবীণ অভিনেতা সৌমিত্র

ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন প্রবীণ অভিনেতা সৌমিত্র

ভালো নেই ৮৫ বছরের অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। স্নায়ুঘটিত সমস্যার পাশাপাশি শ্বাসের সমস্যাও রয়েছে। মিন্টো পার্ক সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। নিউরোলজি, ক্রিটিক্যাল কেয়ার-সহ একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত ১২-১৩ জন চিকিৎসকের মেডিক্যাল বোর্ড সৌমিত্রকে সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সোমবার সন্ধ্যায় হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছিল, স্নায়ুঘটিত সমস্যার উন্নতি না-হলে তাঁর শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে ভেন্টিলেশনেও দিতে হতে পারে কে। মস্তিষ্কের ক্রিয়াকলাপ অস্বাভাবিক হয়ে যাওয়ার কারণেই এই সংকট কাটছে না সৌমিত্রর। অক্সিজেন লেভেল ঠিক রাখতে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হচ্ছে।
Read More
সংবাদমাধ্যমমের বিরুদ্ধে মামলা দায়ে বলিউডের

সংবাদমাধ্যমমের বিরুদ্ধে মামলা দায়ে বলিউডের

বেশ কিছুদিন ধরেই সুশান্তের মৃত্যু নিয়ে বলিউডের দিকে আঙুল তুলেছে বেশ কয়েকটি চ্যানেল। এতদিন চুপচাপ ছিল বলিউড, এবার চারটি সিনেমা সংগঠন এবং ৩৪ জন প্রযোজক কয়েকটি সংবাদমাধ্যমের '‌দায়িত্বজ্ঞানহীন রিপোর্টিং'‌-এর মামলা দায়ের করে দিল্লি হাইকোর্টে আবেদন করেছে। মামলাকারীদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, সলমান খান, আমির খান, করণ জোহর, তাপসী পান্নু, যশ রাজ প্রোডাকশন-সহ মোট ৩৮টি সংস্থা। তাঁদের অভিযোগ, সুশান্তের মৃত্যুর তদন্ত নিয়ে কয়েকটি সংবাদমাধ্যম বলিউডের দিকে কাদা ছুড়েছে। সিনেমার সঙ্গে যুক্ত শিল্পী, তারকাদের নিয়ে এই মিডিয়া ট্রায়াল বন্ধ হোক। এমনকী অনেকের নামেই গল্প বানিয়ে খবর হিসেবে পরিবেশন করার অভিযোগও তোলা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে এসব করা যাবে না। এই কারসাজির দায়ে তাদের বিরুদ্ধে…
Read More
বিগবস ১৪ এ ওয়াইল্ড কার্ডের মাধ্যমে এন্ট্রি হতে পারে রিয়ার

বিগবস ১৪ এ ওয়াইল্ড কার্ডের মাধ্যমে এন্ট্রি হতে পারে রিয়ার

২৮ দিন জেলে কাটিয়ে সদ্য মুক্তি পেয়েছেন সুশান্তের বান্ধবী রিয়া । সুশান্তের মৃত্যু মামলায় তাকেই দোষী হিসেবে দেখছে নেটিজেনরা। যা ধরাবাধা কাজ ছিল সেগুলিও হাত থেকে ফসকে গেছে সুশান্তের অনুগামীদের চাপে । তবে এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে বিগবসে খেলতে ডাক পাচ্ছে রিয়া। সূত্রের খবর বিগবস ১৪ এ ওয়াইল্ড কার্ডের মাধ্যমে এন্ট্রি হতে পারে রিয়ার । ইতিমধ্যে ভাইজান সালমান খান নাকি প্রস্তাব দিয়ে রেখেছে ।নেটিজেন-দের একাংশ দাবি, জামিনে মুক্তি পাওয়ার পর বিগ বস-এ এসে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে রিয়া! কেউ আবার বলেছেন, এদেশে মানুষের আবেগের কোনও দামই নেই! কারও বা দাবি, রিয়ার হাতে কাজ নেই, তারউপর মামলার এত…
Read More
মানহানি মামলা কর তে চলেছেন রিয়া চক্রবর্তী

মানহানি মামলা কর তে চলেছেন রিয়া চক্রবর্তী

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে মাদককাণ্ডে জেলে কাটাতে হয়েছে টানা ২৭ দিন। বম্বে হাইকোর্টের রায়ে গত ৭ অক্টোবর শর্তসাপেক্ষে জামিন পান রিয়া। এবার মানহানি মামলা করতে চলেছেন রিয়া। সুশান্তের মৃত্যু মামলায় খুনের তত্ত্ব খারিজ করে দিয়েছে এইএমসের বিশেষজ্ঞ চিকিত্সকদের প্যানেল। রিয়ার আইনজীবী সতীশ মানেসিন্ধে বলেন - ' রিয়ার জীবন ধ্বংস করার চেষ্টা করেছে দু-মিনিটের খ্যাতির জন্য ইলেকট্রনিক মিডিয়ায় বয়ান দিয়ে। আমরা সিবিআইয়ের কাছে আবেদন ইলেকট্রনিক মিডিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হক, তদন্তকে ভুল পথে চালিত করার প্রচেষ্টার জন্য। 
Read More
আইটিইউ ভর্তি সৌমিত্র চট্টোপাধ্যায়

আইটিইউ ভর্তি সৌমিত্র চট্টোপাধ্যায়

রক্তচাপ, শ্বাসকষ্ট, প্রেসার, সুগার সহ একগুচ্ছ শারীরিক সমস্যায় আইটিইউ ভর্তি রয়েছেন আপাতত সৌমিত্র । সঙ্গে রয়েছে হার্টের সমস্যাও । গত দুদিন ধরে মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি তাঁর ।তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক । তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হতে পারে বলেও জানা গিয়েছে । এদিকে প্লাজমা থেরাপি চলছে তাঁর । গত শনিবার রাতে সৌমিত্রকে দু’ইউনিট প্লাজমা দেওয়া হয়েছিল। রবিবার দেওয়া হয়েছে আরও এক ইউনিট । কিন্তু রাতের দিকে তাঁর অবস্থার অবনতি হওয়ায় উদ্বিগ্ন চিকিৎসকরা। বছর ছিয়াশির সৌমিত্র বাবুকে ২৪ ঘন্টা পর্যবেক্ষনে রাখতে ১৬ সদস্যের মেডিকেল টিম গঠিত হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে ।…
Read More
Amitabh Bachchan thanks fans for birthday wishes: This is so overwhelming.

Amitabh Bachchan thanks fans for birthday wishes: This is so overwhelming.

Bollywood megastar Amitabh Bachchan, who turned 78 on Sunday, thanked his fans and ‘extended family’ for the “love and the true greet” that they have bestowed upon him for years. “The greetings and the expressions of greetings have been filled with words that are beyond my worth. And they continue to embarrass me. A way needs to be found. I wonder how. Someday we shall,” wrote Bachchan in his blog. Amitabh Bachchann started his journey in showbiz as one of the protagonists in KA Abbas' "Saat Hindustani" (1969), and then notably went on to feature in Hrishikesh Mukherjee's "Anand" (1971)…
Read More
Kangana Ranaut is enjoying the Himalayan winters after schedule wrap of Thalaivi.

Kangana Ranaut is enjoying the Himalayan winters after schedule wrap of Thalaivi.

Kangana Ranaut is very active on social media. When she was shooting for her upcoming film 'Thalavi', she would share BTS pictures from the sets. Kangana has completed the new schedule of the film amid the new normal. The actress jetted off to Himachal Pradesh after that. Now, she took to her social media handle to share a glimpse of Himalayan winters. The post was captioned as, ''Hydrabad was beautifully pleasant, here back in Himalayas autumn is melting in to winters, when sun shines like this it creates an enchanting glow, slight cold blended with warmth of the morning sun…
Read More
ফ্লিপকার্টের সাপ্লাই চেইন প্রসারিত হচ্ছে

ফ্লিপকার্টের সাপ্লাই চেইন প্রসারিত হচ্ছে

ফ্লিপকার্ট নতুন ও বর্তমান গ্রাহকদের চাহিদা মেটাতে ও লক্ষ লক্ষ এমএসএমই, সেলার, হস্তশিল্পী ও কিরানাগুলিকে সাহায্য করতে দেশের সর্বত্র তার সাপ্লাই চেইন বাড়িয়ে চলেছে। এই পরিকাঠামোগত বৃদ্ধির কারণ হল আসন্ন উৎসব ও বিগ বিলিয়ন ডেজের আনন্দ গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়া। গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছানর জন্য দেশে ৩ হাজারেরও বেশি ফ্যাসিলিটি বাড়িয়েছে ফ্লিপকার্ট, আর তার ফলে ফ্লিপকার্টের সাপ্লাই চেইনের মাধ্যমে ছোটো শহরগুলির বহুসংখ্যক সেলার, এমএসএমই ও কারিগররা সারা দেশের গ্রাহকদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। দেশের সর্বত্র ফ্লিপকার্ট ফুলফিলমেন্ট সেন্টার, মাদার হাব ও ডেলিভারি সেন্টারের সংখ্যাও বাড়িয়েছে। এর ফলে প্রচুর প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হচ্ছে।   ফ্লিপকার্টে যোগ দেওয়া ৫০ হাজারেরও বেশি কিরানা…
Read More