Blog

সময়টা খারাপ যাচ্ছে অভিনেতা ব্র্যাড পিটের

সময়টা খারাপ যাচ্ছে অভিনেতা ব্র্যাড পিটের

এমনিতেই বর্তমানে অ্যাঞ্জেলিনা জোলির সাথে আইনি লড়াইয়ে বিপর্যস্ত প্রখ্যাত ওশেনস ইলেভেন খ্যাত অভিনেতা ব্র্যাড পিট। এবার টেক্সাসের কেলি ক্রিস্টিনা নামের এক মহিলার দায়ের করা অভিযোগে বিপাকে পড়লেন হলিউড অভিনেতা। জানা গিয়েছে মার্কিন অভিনেতার বিরুদ্ধে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ এনে আদালতে মামলা ও প্রায় এক লক্ষ মার্কিন ডলারের বিপুল ক্ষতিপূরণও দাবি করেছেন করেছেন ওই মহিলা। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সেভেন ইয়ার্স ইন টিবেট খ্যাত অভিনেতা।
Read More
প্রকৃত রিয়ার সঙ্গে পরিচিত হতে চান রোহিত

প্রকৃত রিয়ার সঙ্গে পরিচিত হতে চান রোহিত

প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীর গ্রেপ্তারির ২৮ দিন পর খবর রটেছে, ‘বিগ বস ১৪’র অন্দরমহলে নাকি প্রতিযোগী হয়ে যাচ্ছেন রিয়া। রিয়ালিটি শোয়ে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়ে যাবেন রিয়া। অভিনেতা তথা প্রযোজক রোহিত চৌধুরির মন্তব্যের জেরেই রটেছে এই খবর। রোহিত জানান, সুশান্ত কাণ্ডে সদ্য জামিন পাওয়া অভিনেত্রীকে তিনি ‘বিগ বস ১৪’ রিয়ালিটি শোয়ের ঘরে দেখতে চান। রিয়ালিটি শো ‘বিগ বস’-এর পদ্ধতি এমন যেখানে কোনও মানুষ বেশিদিন লোক দেখানো ইমেজ ধরে রাখতে পারেন না। মানুষের আসল সত্ত্বা সেখানে বেরিয়ে আসবেই। সেখানে রিয়া সারা দেশের সামনে নিজের পরিস্থিতি বোঝাতে পারবেন।
Read More
পরিচালক শেখর ঘোষ-এর প্রথম ফিচার ফিল্ম

পরিচালক শেখর ঘোষ-এর প্রথম ফিচার ফিল্ম

টলিগঞ্জে সাসপেন্স-থ্রিলার ছবি নিয়ে হাজির হচ্ছেন পরিচালক শেখর ঘোষ। বাংলায় নিজের প্রথম ফিচার ফিল্ম নিয়ে হাজির হচ্ছেন শেখর। লিড রোলে দেখা মিলবে সাহেব ভট্টাচার্য ও সৌরসেনী মিত্রের। সাহেব-সৌরসেনী ছাড়াও এই ছবিতে থাকছেন শান্তিলাল মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, চন্দন সেন, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতারা। প্রতিটি চরিত্রের মধ্যেই লুকিয়ে রয়েছে রহস্য, যা দর্শকদের কাছে এই ছবিকে আরও উপভোগ্য করে তুলবে বলে বিশ্বাস পরিচালকের।
Read More
ধর্মীয় জগতের পথেই নিয়োজিত হলেন অভিনেত্রী সানা খান

ধর্মীয় জগতের পথেই নিয়োজিত হলেন অভিনেত্রী সানা খান

সম্প্রতি টিনসেল টাউনকে বিদায় জানিয়েছেন জয় হো খ্যাত অভিনেত্রী সানা খান। নিজের ইনস্টা হ্যান্ডল থেকে ইন্ডাস্ট্রি সংক্রান্ত যাবতীয় পোস্ট সরিয়ে দিলেন অভিনেত্রী। বিগ বস সিজন ৬এর মঞ্চও কাঁপিয়েছিলেন অভিনেত্রী। বর্তমানে সানার অ্যাকাউন্ট- এর প্রতিটি পোস্টই মূলত ধর্মীয় বা আধ্যাত্মিক ভাবধারার সাথে সম্পর্কিত। অন স্ক্রিন শেষ তাঁকে দেখা গিয়েছিলো হটস্টার ওয়েব কন্টেন্ট স্পেশাল অপসে। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন- ‘আমি আমার জীবনের গুরুত্বপূর্ন অধ্যায়ের মধ্যে রয়েছি। পৃথিবীতে জন্ম নিয়ে মৃত্যু পরবর্তী জীবনের উন্নতির জন্য কাজ করা দরকার। সৃষ্টিকর্তার নির্দেশ মতো যদি একজন ভৃত্য তার জীবন যাপন করেন তাহলেই ভালো। সবসময়ে অর্থ ও খ্যাতির পিছনে ছুটে বেড়ানোর অর্থহীন’।
Read More
সুশান্ত কাণ্ডে নতুন রিপোর্টের আবেদন পরিবারের

সুশান্ত কাণ্ডে নতুন রিপোর্টের আবেদন পরিবারের

সুশান্ত কাণ্ডে এইমসের বিশেষজ্ঞ চিকিৎসকদের প্যানেল জানিয়ে দিয়েছেন খুন নয়, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত। কিন্তু সেই রিপোর্টকে ভুয়ো বলে জানিয়েছেন সুশান্তের পরিবার। আবেদন করেছেন নতুন রিপোর্টের। গত ২৯ সেপ্টেম্বর এইমসের ছয় ফরেনসিক চিকিৎসকের কমিটির রিপোর্ট কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে জমা রিপোর্টে উল্লেখ করা হয়, গলায় ফাঁস লাগানোর দরুন আত্মঘাতী হয়েছেন অভিনেতা। প্রয়াত অভিনেতার শরীরে আর কোথাও কোনও ক্ষত চিহ্ন ও কোথাও কোনও ধস্তাধস্তির প্রমাণ মেলেনি। এমনকি শরীরে কোনও মাদক বা বিষাক্ত ক্ষতিকর পদার্থও পাওয়া যায়নি।
Read More
সুস্থ রয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

সুস্থ রয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

আপাতত স্থিতিশীল রয়েছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ক্লোজ অবজারভেশনে রয়েছেন তিনি। তবে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা এখনও কম। প্রয়োজন মতো অক্সিজেন থেরাপি চলছে তাঁর। কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। গতকাল রাতে আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইটিইউতে স্থানান্তর করা হয়েছিল তাঁকে। চিকিৎসকরা জানিয়েছেন, আজ সকাল থেকে অনেকটাই স্থিতিশীল রয়েছেন তিনি।
Read More
অভিনেত্রী কঙ্গনার বিরুদ্ধে ক্ষুব্ধ আদালত

অভিনেত্রী কঙ্গনার বিরুদ্ধে ক্ষুব্ধ আদালত

শুধু বলিউডেই নয়, বলিউডের বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেন, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কেন্দ্র সরকারের নয়া কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনরত হাজার হাজার কৃষকদের নিয়ে সম্প্রতি তিনি যে মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে গোটা দেশ। ‘কুইন’ কৃষি বিলের প্রতিবাদে বিক্ষোভ দেখানো, কৃষক আন্দোলনের সঙ্গে সন্ত্রাসবাদের তুনলা টেনেছেন। দেশের অরাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে, কৃষক সমাজের একটা বড় অংশ তাঁর এই মন্তব্যের বিষয়ে গর্জে উঠেছে। এই কারণেই তাঁর বিরুদ্ধে ক্ষুব্ধ আদালত। কৃষকদের সম্পর্কে আপত্তিকর ট্যুইটের অভিযোগে, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পুলিশকে সরাসরি নির্দেশ দিল আদালত। কঙ্গনার এই ট্যুইটকে ঘিরে কঙ্গনার প্রতি জনসমর্থন অনেকটাই এখন তলানিতে।
Read More
আমির খান-কন্যা ইরা’কে নিশনাা নেটিজেনদের

আমির খান-কন্যা ইরা’কে নিশনাা নেটিজেনদের

সমালোচনার মুখে আমির কন্যা ইরা। ইসলামের ধ্বজাধারীরা তোপ দাগলেন ইরাকে। সূত্রপাত ট্যাটু করা নিয়ে। ইসলামে ট্যাটু করা বিরোধী বলে ট্রোল করল তারা।ইরা খানকে এ বার ট্রোল করা হল তাঁর ট্যাটুর জন্য । না নিজের শরীরে ট্যাটু করাননি তিনি । সম্প্রতি ট্যাটু আঁকা শিখেছেন ইরা । তাই নিজের ট্রেনারের হাতে প্রথমবারের জন্য ট্যাটু এঁকে তার ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় । ট্যাটু পোস্টের পরেই তাঁকে উচিত শিক্ষা দিতে মাঠে নেমে পড়েন অনেকে । খাঁটি মুসলিম তিনি নন, এই কাজ ইসলাম ধর্মে পাপ, একজন মুসলিম হয়ে এমন কাজ তিনি কী করে করতে পারেন....এমনই সব ব্যাঙ্গ বিদ্রুপ ধেয়ে আসতে থাকে তাঁর…
Read More
মা হলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়

মা হলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়

অবশেষে খুশির খবর। পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ছেলের জন্ম দেন নায়িকা। এই খবর দিয়েছেন তাঁর স্বামী অভিনেতা কুণাল ভার্মা তাঁর ইনস্টাগ্রামে। কুণাল বলেন, মা এবং সন্তান দুজনেই ভাল আছে। আমি ঈশ্বরের কাছে চির কৃতজ্ঞ”। গত মাসে, পূজা বন্দ্যোপাধ্যায় তাঁর সাধের ছবি শেয়ার করেছিলেন সোশ্যালে। বাংলা ছবির পাশাপাশি হিন্দি টেলিভিশন জগতের পরিচিত নাম পূজা বন্দ্যোপাধ্যায়। টলিগঞ্জে শেষ হইচইয়ের ওয়েব সিরিজ 'পাপ'-এ দেখা গিয়েছে পূজাকে।
Read More
করোনায় আক্রান্ত  অভিনেত্রী শিখা মালহোত্রা

করোনায় আক্রান্ত অভিনেত্রী শিখা মালহোত্রা

বিপদের দিনে গ্ল্যাম দুনিয়া ছেড়ে করোনায় আক্রান্ত রোগীদের সাহায্য করতে এগিয়ে এসেছিলেন তিনি ৷ সঞ্জয় মিশ্রর সঙ্গে 'কাঞ্চলি' ছবিতে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী শিখা মালহোত্রা । সেই অভিনেত্রীই আবার বিপদের মুহূর্তে হাসপাতালে ছুটে গিয়েছিলেন নার্সের ভূমিকায় ৷ মুম্বইয়ের যোগেশ্বরী এলাকার একটি ট্রমা হাসপাতালে সেবা ও প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সাহায্য করছিলেন করোনা আক্রান্তদের ৷ গত ৬ মাস ধরে এই কাজ করতে করতে এখন তিনি নিজেই করোনা করোনা আক্রান্ত হয়ে গেলেন । তাই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । ইনস্টাগ্রামে নিজেই সেই খবর শেয়ার করেন শিখা । এরপরেই ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করতে থাকেন, সকলেই তাঁকে শুভ…
Read More