01
Oct
নতুন নেটওয়ার্ক ‘গিগানেট’ বিষয়ে গ্রাহকদের মতামত জানতে আগ্রহী ভিআই। এজন্য ভিআই অ্যাপে ফীডব্যাক অফার দেওয়া হচ্ছে। প্রতি ফীডব্যাকের জন্য গ্রাহকদের বিশেষ ডিলাইট বা নিশ্চিত সুবিধা প্রদানের কথাও জানান হয়েছে। ভিআই-এর এই নতুন উদ্যোগে যোগ দিতে পারবেন বর্তমান ও নতুন গ্রাহকরা। ভিআই অ্যাপের মাধ্যমে তাদের শুধু জানাতে হবে তাদের নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স কিরকম। ভিআই-তে সকল মোবাইল ফোন ব্যবহারকারীদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে ভোডাফোন আইডিয়া লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর অবনীশ খোসলা বলেন, গিগানেট দেশের সবথেকে শক্তিশালী ও আধুনিক ৪জি নেটওয়ার্ক। ফীডব্যাক প্রোগ্রামের মাধ্যমে কোম্পানি চায় তাদের গ্রাহকরা যেন তাদের নেটওয়ার্ক ব্যবহারের অভিজ্ঞতা জানান এবং পুরস্কার প্রাপ্তির সুযোগ গ্রহণ করেন।
