Blog

দুর্গা সাজে অভিনেত্রী, ধর্ম নিয়ে সমালোচনার মুখে

দুর্গা সাজে অভিনেত্রী, ধর্ম নিয়ে সমালোচনার মুখে

অপেক্ষার আর কিছুদিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা শুরু, মা আসছেন শীঘ্রই। মহালয়াতে দুর্গা সাজে দেখা গেলো বহু সেলেবদের। এবার দুর্গা সাজে সেজে উঠেছেন নুসরাত জাহানও। তার বর নিখিলের ব্র্যান্ড রঙ্গলীর তরফ থেকে দুর্গা সাজেন নুসরাত। ভিডিওর মাধ্যমে সকলকে মহালয়ার শুভেচ্ছা জানান। এই ভিডিও প্রকাশ্যে আসতেই ফের ধর্ম নিয়ে সমালোচনার সম্মুখীন নুসরাত। বার বার সমালোচনার সম্মুখীন হলেও তিনি এই বিষয় গুলিকে একপ্রকার তোয়াক্কা না করেই এগিয়ে গেছেন।
Read More
তরুণ তাহিলিয়ানির সঙ্গে ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর

তরুণ তাহিলিয়ানির সঙ্গে ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর

ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর হাত মেলালো ডিজাইনার তরুণ তাহিলিয়ানির সঙ্গে। এই ডিজিটাল কোলাবোরেশনের লক্ষ্য হল, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তরুণের ২৫ বছর পূর্তি উদযাপন করা।  বেশ কয়েক বছর ধরে ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর তার নিজস্ব স্থান তৈরি করে নিয়েছে ভারতের ফ্যাশন দুনিয়ায়। এখন তরুণ তাহিলিয়ানির সঙ্গে যুক্ত হয়ে তারা উদযাপন করছে এক কাহিনী ‘মাই আইডেন্টিটি, মাই প্রাইড’। সন্ধ্যায় প্রদর্শিত তরুণের ক্র্যাফ্‌ট ও হেরিটেজের গর্বের (প্রাইড) কাহিনীতে থিয়েটারি কায়দায় পরিবেশিত হয়েছে পুরুষ ও মহিলাদের ফ্যাশনের সামগ্রীণ। তার দীর্ঘ ২৫ বছরের যাত্রাপথের কথা তুলে ধরে এই লার্জার-দ্যান-লাইফ কাস্টম সেটের ডিজাইন করেছেন তরুণ তাহিলিয়ালি নিজেই।  পার্নড রিকার্ড ইন্ডিয়া’র জিএম মার্কেটিং, ঈশ্বিন্দর সিং জানান, ব্লেন্ডার্স প্রাইড…
Read More
বিস্ফোরক দাবি বলিউড পরিচালক অনুরাগ কশ্যপের

বিস্ফোরক দাবি বলিউড পরিচালক অনুরাগ কশ্যপের

বলিউডের মাদকযোগের প্রসঙ্গে তোলেন। তিনি সরকারের কাছে আবেদন করেন মাদক ব্যবসার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। তিনি জানান, বলিউডের ভিতরে লুকিয়ে থাকা মাদকচক্রের খোঁজে ভালো কাজ করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। দ্রুত দোষীদের খুঁজে বার করে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। তাই এবার বিজেপি সাংসদকে একহাত নিলেন গ্যাংস অফ ওয়াসিপুর পরিচালক অনুরাগ কশ্যপ। পরিচালকের দাবি রবি কিষাণ নিয়েই গাঁজা সেবন করেন,তাই অন্যের দিকে অভিযোগের আঙুল তোলা অযৌক্তিক। 
Read More
জেইই মেইনস: সেরা ছাত্রী শ্রীমন্তি

জেইই মেইনস: সেরা ছাত্রী শ্রীমন্তি

কলকাতা, সেপ্টেম্বর ২০২০: জেইই মেইনস ২০২০ পরীক্ষায় কলকাতাকে গর্বিত করে গার্লস ক্যাটাগরিতে পশ্চিমবঙ্গের শীর্ষস্থান অধিকার করেছে আকাশ ইনস্টিটিউটের ছাত্রী শ্রীমন্তি দে। শ্রীমন্তি অল ইন্ডিয়া র‍্যাংক ১৩১ দখল করেছে, পেয়েছে ৯৯.৯৯ পার্সেন্টাইল নম্বর।  আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেডের ডিরেক্টর ও সিইও আকাশ চৌধুরি শ্রীমন্তিকে অভিনন্দন জানিয়ে বলেন, কঠিন জেইই মেইনস এন্ট্রান্স পরীক্ষায় চমৎকার সাফল্য দেখিয়ে শ্রীমন্তি তাদের গর্বিত করেছে। তার এই সাফল্যের পিছনে রয়েছে তার কঠোর পরিশ্রম, অভিভাবকদের প্রেরণা এবং যারা তাকে এগিয়ে যাওয়ার দিশা দেখিয়েছেন সেই ইনস্ট্রাকটরদের সহযোগিতা। মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষায় শিক্ষার্থীদের প্রস্তুতিতে আকাশের ‘টেস্ট প্রিপারেশন’ সুবিদিত, একথা উল্লেখ করে তিনি শ্রীমন্তির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। শ্রীমন্তি তার নজরকাড়া…
Read More
আগামীদিনের গাড়ি নিসান জেড প্রোটো

আগামীদিনের গাড়ি নিসান জেড প্রোটো

প্রবাদে পরিণত জেড স্পোর্টস কারের নব-প্রজন্মের আগমনের ইঙ্গিত দিয়ে নিসান উন্মোচন করল জেড প্রোটো। ওকোহামা’র নিসান প্যাভিলিয়ন থেকে এক ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে প্রদর্শিত এই প্রোটোটাইপ গাড়ির অভ্যন্তর-ভাগ ও বহির্ভাগের বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হয়েছে, যাতে রয়েছে ম্যানুয়াল ট্রান্সমিশন-সহ ভি-৬ টুইন টার্বোচার্জড ইঞ্জিন। মে মাসে এব্যাপারে প্রথম ইঙ্গিত দেওয়া হয়েছিল ‘নিসান এ-টু-জেড’ নামের একটি ভিডিয়োতে। নিসান জেড প্রোটো-তে গুরুত্ব দেওয়া হয়েছে ৫০ বছরের জেড হেরিটেজকে, যদিও এটি সম্পূর্ণরূপে একটি আধুনিক স্পোর্টস কার। নিসানের সিইও মাকোতো উচিদা জানান, স্পোর্টস কার হিসেবে জেড নিসানের প্রতিনিধিত্বকারী গাড়ি। নিসানের নেক্সট ট্রান্সফর্মেশন প্ল্যানের একটি মুখ্য মডেল এই গাড়ি। এর দ্বারা প্রমাণ করা হয়েছে এ-থেকে-জেড অবধি নিসান কি…
Read More
নভেম্বর থেকে রাস্তায় নামছে অ্যাথার ৪৫০এক্স স্কুটার

নভেম্বর থেকে রাস্তায় নামছে অ্যাথার ৪৫০এক্স স্কুটার

 ভারতের প্রথম স্মার্ট ইলেক্ট্রিক টু-হুইলার নির্মাতা অ্যাথার এনার্জি তাদের ১২৫সিসি ক্যাটাগরির ফ্ল্যাগশিপ স্কুটার অ্যাথার ৪৫০এক্স ডেলিভারি শুরু করতে চলেছে নভেম্বর থেকে। অ্যাথার জানিয়েছে, ২০২১-এর প্রথম ত্রৈমাসিক নাগাদ তাদের অ্যাথার ৪৫০এক্স স্কুটার দেশের দশটি শহরের রাস্তায় দেখা যাবে। শহরগুলি হল বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বই, পুণে, দিল্লি, আহ্‌মেদাবাদ, কোচি, কলকাতা ও কোয়েম্বাটর। বেঙ্গালুরু ও চেন্নাই থেকে শুরু করে পর্যায়ক্রমে ডেলিভারি দেওয়া হবে। গ্রাহকরা যাতে এই স্কুটারের অভিজ্ঞতা নিতে পারেন সেজন্য এইসব শহরে অক্টোবর থেকে টেস্ট রাইডের ব্যবস্থা করবে অ্যাথার। প্রধান শহরগুলিতে অ্যাথার এক্সপিরিয়েন্স সেন্টার স্থাপনের প্রক্রিয়াও শুরু হয়েছে।  পাবলিক চার্জিংয়ের জন্য ডেলিভারির আগেই ফাস্ট-চার্জিং নেটওয়ার্ক ‘অ্যাথার গ্রিড’ স্থাপিত হবে প্রতিটি শহরে। অ্যাথারের…
Read More
কেএফসি’র ফ্রি জিঙ্গার ফেস্ট

কেএফসি’র ফ্রি জিঙ্গার ফেস্ট

জীবনে চনমনে উচ্ছলতা জুড়ে দিতে এসে গেল কেএফসি’র ফ্রি জিঙ্গার ফেস্ট। ৩৯৯ টাকা বা তার বেশি মূল্যের পছন্দসই কেএফসি সামগ্রী অর্ডার দিলেই পাওয়া যাবে ক্রিস্পি, জুইসি জিঙ্গার – একেবারে বিনামূল্যে। অর্ডার দিতে হবে কেএফসি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে। এ হল সেই ‘ওরিজিনাল সেলিব্রিটি বার্গার’ যা এসেছে ওরিজিনাল সেলিব্রিটি শেফ কর্নেল স্যান্ডার্সের কিচেন থেকে। এখন মজায় উপভোগ করা যাবে সেই আইকনিক বার্গার বিনামূল্যে। শুধু অর্ডার দিতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে, আর অর্ডার হতে হবে ৩৯৯ টাকা বা বেশি মূল্যের। বলার অপেক্ষা রাখেনা, এতে রয়েছে এক্সট্রা ক্রিস্পি ফিলেট-সহ কেএফসি’র সিগনেচার চিকেন, যাতে লেটুস ও ক্রিমি মেয়োর লেয়ার রয়েছে। খিদে জাগিয়ে তোলা এই…
Read More
জি বাংলার রিয়েলিটি শো সারেগামাপা’র বিচারক মিকা সিং

জি বাংলার রিয়েলিটি শো সারেগামাপা’র বিচারক মিকা সিং

নতুনভাবে শুরু হতে চলেছে জি বাংলার খ্যাতনামা সংগীত রিয়েলিটি শো সারেগামাপা। শোয়ের সঞ্চালক হিসেবে যিশু সেনগুপ্ত-এর পরিবর্তে নতুন সঞ্চালক হিসেবে মঞ্চে অবতরণ করতে চলেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। এবার শোয়ের বিচারকও পরিবর্তন। বাংলা সংগীত রিয়েলিটি শো জি সারেগামাপা-য় কেন বিচারকের আসনে মিকা সিং? প্রশ্ন তুলেছেন অনেকেই। সারেগামাপা’র বিচারক হিসেবে মিকাকে না-পসন্দ বাংলা সংগীতমহলের। সংগীতকার ইন্দ্রদীপ দাশগুপ্ত, নচিকেতা চক্রবর্তী থেকে আরতি মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট শিল্পীরা ইতিমধ্যেই মুখ খুলেছেন এই বিষয়ে। চ্যানেলের টিআরপি-ই কী শেষ কথা? প্রশ্ন তুলেছেন রিয়ালিটি শোয়ের দর্শককুল।
Read More
FAU-G নিয়ে দেওয়ানি আদালতের নির্দেশে স্বস্তিতে অক্ষয়

FAU-G নিয়ে দেওয়ানি আদালতের নির্দেশে স্বস্তিতে অক্ষয়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পকে সমর্থন জানিয়ে চিনের PUBG-র বদলে সম্পূর্ণ ভারতীয় গেম FAU-G আনার কথা ঘোষণা করেছিলেন অক্ষয় কুমার। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেন এই FAU-G গেম আসলে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ‘ব্রেন চাইল্ড’। এর বিরুদ্ধে মুম্বইয়ের দেওয়ানি আদলতে মামলা করেছিল GOQii। শুক্রবার এই গেম-এর গুজব উড়িয়ে দিয়ে মুম্বইয়ের দেওয়ানি আদালত নির্দেশ দেয় যে নতুন এই অনলাইন গেমের বিরুদ্ধে কোনও ভুয়ো খবর ছড়ানো বা গুজব রটানো যাবে না। ৪ সেপ্টেম্বর FAU-G গেমটি আনার কথা টুইটারে ঘোষণা করেন অক্ষয়। লেখেন, গেম থেকে আসা লাভের ২০ শতাংশ ‘ভারত কে বীর’ ট্রাস্টে যাবে।”
Read More
প্রয়াত ডিজাইনার শর্বরী দত্ত

প্রয়াত ডিজাইনার শর্বরী দত্ত

বৃহস্পতিবার দিনভর পরিবারের সঙ্গে যোগাযোগ হয়নি শর্বরী দত্তের, দাবি ছেলের। রাতে ড্রয়িং রুমের শৌচাগার থেকে উদ্ধার দেহ।শর্বরী দত্তের বাঁ পায়ের গোড়ালির কাছে আঘাতের চিহ্ন, মুখ থেকে রক্ত বেরিয়েছে। বাথরুমেও রক্তের দাগ স্পষ্ট ছিল। বৃহস্পতিবার মধ্যরাতে আচমকাই এল জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের মৃত্যু সংবাদ। এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে ক্রমেই বাড়ছে ধোঁয়াশা। রাত ১২.১৫ নাগাদ নিজের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। মাত্র ৬৩-তেই হঠাৎ থমকে গেল তাঁর জীবন। কীভাবে কিংবা কখন মৃত্যু হয়েছে শর্বরী দত্তের তা জানা যায় নি। পরিবার সূত্রে খবর ১৬ তারিখ রাতে ডিনারে শেষবার শর্বরী দত্তের সঙ্গে দেখা হয় ছেলের। বৃহস্পতিবার দিনভর কোনও যোগাযোগ হয়নি। অবশেষে ড্রয়িং রুমের শৌচাগার…
Read More