Blog

মাইক্রো এটিএম ভারতে এক গেম চেঞ্জার: রাপিপে

মাইক্রো এটিএম ভারতে এক গেম চেঞ্জার: রাপিপে

ভারতের দ্রুত-বর্ধনশীল ফিনটেক কোম্পানি রাপিপে, যারা গ্রাহকদের ব্যাংকিং বিজনেস করেসপন্ডেন্টস (বিসি) সার্ভিস প্রদানের জন্য একটি ফ্র্যাঞ্চাইজড রিটেল নেটওয়ার্ক ব্যবহার করে, তারা সম্প্রতি ভারতজুড়ে লঞ্চ্‌ করেছে মাইক্রো এটিএম (এমএটিএম)। ক্যাপিটাল ইন্ডিয়া ফাইনান্স লিমিটেড-এর (সিআইএফএল) ফিনটেক সাবসিডিয়ারি এই কোম্পানি বিশ্বাস করে যে এটিএম ক্যাশ উইথড্রয়ালের জন্য মাইক্রো এটিএম-গুলি হল ভারতে এক গেম চেঞ্জার, বিশেষত প্রান্তিক মানুষের কাছে, যারা টিয়ার-২, ৩ শহরগুলিতে ও গ্রামীণ ভারতে বাস করেন।  রাপিপে’র এমডি ও সিইও, যোগেন্দ্র কাশ্যপ বলেন, রাপিপে’র মাইক্রো এটিএম-গুলি অভূতপূর্ব সাড়া জাগিয়েছে এবং তারা ২৫,০০০-এরও বেশি ডিভাইস স্থাপন করতে সক্ষম হয়েছেন লঞ্চের একমাসের মধ্যেই। রাপিপে মাইক্রো এটিএম-গুলি চিরাচরিত এটিএম মেশিনগুলির তুলনায় বৈপ্লবিক এবং যেকোনও রাপিপেসাথী…
Read More
করোনা রিপোর্ট পজিটিভ অভিনেতা আফতাব

করোনা রিপোর্ট পজিটিভ অভিনেতা আফতাব

মুম্বইতে করোনার প্রকোপ ক্রমেই বাড়ছে, এবং সেই তালিকায় এবার যুক্ত হল আরও এক বলিউড তারকার নাম। এবার করোনা রিপোর্ট পজিটিভ এল অভিনেতা আফতাব শিবদাসানির। সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের করোনা আক্রাম্ত হওয়ার খবর জানিয়েছেন তিনি। আপতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন আফতাব শিবদাসানি। অভিনেতাকে সম্প্রতি দেখা গেছে দীপক তিজোরির টম, ডিক অ্যান্ড হ্যারিতে। জিফাইভের জন্য নিজের প্রথম ওয়েব সিরিজ পয়জন-২ শ্যুটিং সারছিলেন আফতাব। 
Read More
চুপিসাড়ে বিয়ে সেরে ফেললেন পুনম পাণ্ডে

চুপিসাড়ে বিয়ে সেরে ফেললেন পুনম পাণ্ডে

নিজের জীবনের স্বপ্নের পুরুষের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়লেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা পুনম পাণ্ডে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবর জানান পুনম। বলিউডের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব এই তারকা। করোনা আবহে গত জুলাই মাসে দীর্ঘদিনের বয়ফ্রেন্ড স্যাম বম্বের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছিলেন পুনম। আর এবার গোপনে বিয়ের পর্ব সেরে ফেললেন পুনম। বর পেশায় ফিল্মমেকার স্যাম বম্বে। বিয়ের পোশাকে ছিল রঙ মিলান্তির ছোঁয়া। নীল রঙের ভেলভেট লেহেঙ্গায় সেজেছিলেন পুনম। অন্যদিকে স্যামকে পাওয়া গেল গাঢ় নীল ভেলভেট বন্ধগলায়। বিয়ের পর মিসেস বম্বে হিসাবে নিজের পরিচয় দিয়ে নায়িকার দাবি,'আগামী সাতটা জন্ম আমি তোমার সঙ্গে কাটাতে চাই'।
Read More
ড্রাগচক্রে কি কঙ্গনার ও যোগ?

ড্রাগচক্রে কি কঙ্গনার ও যোগ?

কঙ্গনা রানাওয়াত ও মহারাষ্ট্র সরকারের তরজা এখন তুঙ্গে। উদ্ভব ঠাকরেকে চ্যালেঞ্জ ছুড়েছেন কঙ্গনা। আর তার পরেই একের পর এক পদক্ষেপ নিচ্ছে ঠাকরে সরকার। কয়েক দিন আগেই শেখর সুমনের ছেলে অধ্যয়ন কঙ্গনার ড্রাগ নেওয়ার কথা সামনে এসেছেন। এক সময় এই দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বেশ কয়েক দিন ধরেই বলিউডের মাদকচক্র যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন কঙ্গনা। ভিকি কৌশল, রণবীর সিংয়ের নাম করে ড্রাগ টেস্ট করানোর কথা বলেছেন। তবে কঙ্গনার ড্রাগ নেওয়ার কথা সামনে আসতেই এবার উদ্ধব ঠাকরে সরকার নতুন পদক্ষেপ নিল। কঙ্গনার ড্রাগচক্রের সঙ্গে যোগ রয়েছে এই অভিযোগে মহারাষ্ট্রের গৃহমন্ত্রালয় কঙ্গনার বিরুদ্ধে তদন্তের আদেশ দিয়েছে। 
Read More
এ বার সরাসরি সনিয়াকে আক্রমণ কঙ্গনার

এ বার সরাসরি সনিয়াকে আক্রমণ কঙ্গনার

 এবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে আক্রমন কঙ্গনা রানাওয়াতের। উদ্ভব ঠাকরেকে আক্রমন শানানোর পর আজ জোটসঙ্গী কংগ্রেসের প্রতি ক্ষোভ উগড়ে দেন বলিউডি কুইন। এদিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর উদ্যেশ্যে ট্যুইট করে জানিয়েছেন 'ইতিহাস আপনার নিস্তব্ধতা এবং উদাসীনতার বিচার করবে৷' অভিনেত্রীর অভিযোগ,  হয়রানির জন্যই তাঁর অফিস ভাঙতে শুরু করেছে মহারাষ্ট্র সরকার৷ যেহেতু কংগ্রেসও মহারাষ্ট্রের জোট সরকারে রয়েছে, সেই কারণেই সনিয়াকে আক্রমণ করেছেন কঙ্গনা৷ ট্যুইটারে সনিয়াকে উদ্দেশ্য করে কঙ্গনা লিখেছেন, 'সম্মানীয় কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিজি, যে ভাবে আপনার সরকার আমার সঙ্গে ব্যবহার করছে, একজন মহিলা হিসেবে আপনি কি তাতে বিচলিত নন? বি আর আম্বেদকর সংবিধানে যে নীতিগুলি আমাদের দিয়েছেন, সে গুলি অনুসরণ করার…
Read More
কঙ্গনার সমর্থনে বিশ্ব হিন্দু পরিষদ ও মন্দিরনগরীর পূজারীমণ্ডল

কঙ্গনার সমর্থনে বিশ্ব হিন্দু পরিষদ ও মন্দিরনগরীর পূজারীমণ্ডল

শিব সেনার সঙ্গে অভিনেত্রী কঙ্গনা রানাওতের সংঘাতে কঙ্গনাকেই সমর্থন জানালেন অযোধ্যার হনুমানগড়ি মন্দিরের নাগা সন্ন্যাসিরাও। অযোধ্যায় আর স্বাগত নন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, ঘোষণা করল বিশ্ব হিন্দু পরিষদ ও মন্দিরনগরীর পূজারীমণ্ডল। হনুমানগড়ি মন্দিরের পূজারী রাজু দাস বিএমসি-র পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘উদ্ধব ঠাকরে ও শিব সেনাকে আর অযোধ্যায় স্বাগত জানানো হবে না। এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অযোধ্যার সন্ন্যাসিদের কড়া বিরোধিতার মুখে পড়বেন।’ বিশ্ব হিন্দু পরিষদের আঞ্চলিক মুখপাত্র শরদ শর্মা জানিয়েছেন, ‘রানাওতের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ করেছে মহারাষ্ট্র সরকার। কোনও কারণ ছাড়া এক মহিলাকে আক্রমণ এবং তাঁর অফিস ভাঙচুর করার মতো পদক্ষেপ শিব সেনার থেকে প্রত্যাশিত নয়।
Read More
কঙ্গনার অফিস আইনি হলে বড় ক্ষতিপূরণ দিতে হবে বিএমসিকে

কঙ্গনার অফিস আইনি হলে বড় ক্ষতিপূরণ দিতে হবে বিএমসিকে

মুম্বই: বুধবার অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিলাসবহুল অফিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিএমসি। শেষ পর্যন্ত বম্বে হাইকোর্টের হস্তক্ষেপে বিষয়টিকে থামানো গিয়েছে। বিএমসির দাবি মুম্বইয়ের পালি হিলে কঙ্গনার এই অফিস নাকি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। আর তাই কঙ্গনার অফিসে ভাঙচুর চালায় বিএমসি। কঙ্গনার অফিস ভাঙার বিরুদ্ধে সরব হয়েছেন বলিউডের বেশ কয়েকজন অভিনেতারাও। বিএমসি এর জবাব দিলেও, কঙ্গনার আইনজীবীর পক্ষ থেকে জবাবের জন্য সময় চাওয়া হয়েছে। পরবর্তী শুনানি ২২ সেপ্টেম্বর বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, যদি কঙ্গনার অফিস আইন মেনে নির্মাণ হয়েছে এমন প্রমাণিত হয়, তাহলে বিএমসির পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে জানিয়েছেন কঙ্গনার আইনজীবী। এ বছর জানুয়ারি মাসে এই অফিস উদ্বোধন করেন কঙ্গনা। নিজের…
Read More
রিয়া,শৌভিক সহ ছয় জনের জামিনের আবেদন খারিজ বিশেষ আদালত

রিয়া,শৌভিক সহ ছয় জনের জামিনের আবেদন খারিজ বিশেষ আদালত

মাদককাণ্ডে এনসিবির হাতে গ্রেফতার রিয়া, শৌভিক সহ ছয় জন, সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, প্রয়াত অভিনেতার রাঁধুনি দীপেশ সাওয়ান্ত এবং ড্রাগ ডিলার আবদুল বসিত পরিহার এবং জাইদ ভিলাত্রার-র জামিনের আবেদন খারিজ করল সেশন কোর্ট। ২২ সেপ্টেম্বর পর্যন্ত জেলে থাকবেন রিয়া। রিয়ার হয়ে সওয়াল শুরু করেন আইনজীবী সতীশ মানেশিন্ডে। তাঁর বক্তব্য, অন্যদের বয়ানের ওপর ভিত্তি করে রিয়াকে গ্রেফতার করা হয়েছে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তে মাদক যোগ খতিয়ে দেখতে তদন্ত নামে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। বিস্তারিত আসছে……
Read More
Mumbai Court rejects Rhea Chakraborty and Showik’s bail plea

Mumbai Court rejects Rhea Chakraborty and Showik’s bail plea

Special court on Friday rejects bail plea of Rhea Chakraborty, Showik Chakraborty, Abdul Basit, Zaid Vilatra, Dipesh Sawant and Samuel Miranda. They were arrested by the Narcotics Control Bureau in a drug related case in connection to the death of actor Sushant Singh Rajput. While the NCB claimed that Rhea Chakraborty confessed to arranging drugs for Sushant Singh Rajput, the actress in her bail plea had stated that she is innocent and accused the NCB of "falsely implicating" her in the case. She also stated that she was "forced into making self-incriminatory confessions" on the day of her arrest.
Read More
অভিনেতা পরেশ রাওয়াললের মুকুটে নতুন পালক

অভিনেতা পরেশ রাওয়াললের মুকুটে নতুন পালক

লোকসভার প্রাক্তন সাংসদ এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল ভারতের স্বনামধন্য এবং সবচেয়ে সম্মানীয় থিয়েটার ট্রেনিংয়ের স্কুল ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রধান পদে নিযুক্ত হলেন। অভিনেতা এদিন জানান যে, এই দায়িত্ব খুবই চ্যালেঞ্জিং তবে একই সঙ্গে খুবই আনন্দের। ১৯৫৯ সালে সংগীত নাটক অ্যাকাডেমির তরফে এই অভিনয় শেখার স্কুল গড় তোলা হয়েছিল। মন্ত্রী প্রহ্লাদ সিং পটেল পরেশ রাওয়ালকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন। এনএসডি-র প্রধানের পদের দায়িত্ব পাওয়ার জন্য অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন একাধিক বিশিষ্ট ব্যক্তি।
Read More