Blog

Kondapalli Sravani dies by suicide on Tuesday

Kondapalli Sravani dies by suicide on Tuesday

Hyderabad: Telugu television actress Kondapalli Sravani allegedly died by suicide at her house in Hyderabad, the police said on Wednesday. The 26-year-old artiste was found hanging at her residence in Madhuranagar on Tuesday. The police shifted the body for autopsy and took up the investigation. Sravani had played roles in popular serials like 'Manasu Mamatha' and 'Mounaragam'. While the family alleged that she resorted to the extreme step due to harassment by her former boyfriend Devaraj Reddy, the police said the family had admonished her for moving around with him even after lodging a police case against him a few…
Read More
শামসেরার শ্যুটিং ফ্লোরে সঞ্জয় দত্ত

শামসেরার শ্যুটিং ফ্লোরে সঞ্জয় দত্ত

তাঁর স্টেজ ফোর ক্যান্সার ধরা পড়েছে কিছুদিন আগেই ৷ চলছে কেমোথেরাপি৷ আমেরিকার ভিসাও পেয়েছিলেন তিনি ৷ কিন্তু আপাতত তিনি রয়েছেন মুম্বইয়ে৷ সেখানে প্রথম দফার কেমোথেরাপি নিয়ে ফেলেছেন সঞ্জয় দত্ত৷ আর তারপরই ফিরলেন শ্যুটিং ফ্লোরে৷শামসেরার শ্যুটিং-এ দেখা মিলল সঞ্জুবাবার৷ তবে দু’দিনের সেই শ্যুটিং করেই ফের তিনি বিরতিতে চলে যাবেন৷ কাজের প্রতি রয়েছে সঞ্জয়ের অগাধ একাগ্রতা ৷ তাই বারেবারে তিনি ফিরে এসেছেন বলিউডে৷ নিজের কাজ দিয়ে প্রমাণ করেছেন তাঁর প্রতিভা৷ এবারও ক্যান্সারের অসহ্য যন্ত্রণার মঝে ছবির কাজ শেষ করতে তিনি এলেন শ্যুটিং-এ৷
Read More
একতার বাড়িতে পাথর ছুড়ল জনতা

একতার বাড়িতে পাথর ছুড়ল জনতা

বুধবার সকাল থেকেই মুম্বইয়ে তোলপাড় ! একদিকে বিএমসি-র নেতৃত্বে ভাঙা হচ্ছে কঙ্গনা রানাওয়াতের প্রোডাকশনের অফিস ৷ আর অন্যদিকে বিক্ষোভ শুরু হল প্রযোজক ও টেলিসোপ ক্যুইন একতা কাপুরের বাড়ির সামনে ! বুধবার সকাল থেকেই একতা কাপুরের বাড়ির সামনে শুরু হল বিক্ষোভ ৷ বিক্ষোভে অংশ নিয়েছিল এক দল জনতা ৷ শুধুই বিক্ষোভ নয়, ক্ষিপ্ত জনতারা একতা বাড়িতে শুরু করলেন পাথরবৃষ্টি ৷
Read More
বম্বে হাইকোর্টের নির্দেশে জয় পেলেন কঙ্গনা

বম্বে হাইকোর্টের নির্দেশে জয় পেলেন কঙ্গনা

মহারাষ্ট্র সরকার বনাম অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত লড়াইয়ের প্রথম রাউন্ডে বড় জয় পেলেন অভিনেত্রী। ভাঙা যাবে না কঙ্গনা রানাওয়াতের অফিস, বুধবার দুপুরে এমনই রায় দিল বম্বে হাইকোর্ট। কিন্তু ততক্ষণে পালি হিলস অবস্থিত কঙ্গনার মনিকর্নিকা ফিল্মসের অফিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বৃহন্মুম্বই।  মহারাষ্ট্র সরকারের সঙ্গে প্রকাশ্যে সংঘাতে জড়িয়েছেন কঙ্গনা। এর মাঝেই বুধবার বিএমসির তরফে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে কঙ্গনার অফিস। এই কাজ শুরু হতেই বম্বে হাইকোর্টে অভিযোগ করেন কঙ্গনা। এদিন নির্দিষ্ট সময় দুপুর পৌনে তিনটে নাগাদ মুম্বই এসে পৌঁছোলেন কঙ্গনা। বিমানবন্দরে কেন্দ্রীয় বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেই মায়ানগরীতে পৌঁছালেন কঙ্গনা। ছিল মুম্বই পুলিশের বাহিনীও। এদিন কঙ্গনাকে এয়ারপোর্টে কালো পতাকা দেখিয়ে বিরোধ প্রদর্শন করতে পৌঁছেছিল…
Read More
আইসিইউতে ভর্তি ‘বালিকা বধূর’ অভিনেত্রী সুরেখা সিক্রি

আইসিইউতে ভর্তি ‘বালিকা বধূর’ অভিনেত্রী সুরেখা সিক্রি

মঙ্গলবার বিকেলে ব্রেন স্ট্রোক হয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিক্রি। অভিনেত্রীর এক সহকারী বিবেক সিধওয়ানি জানিয়েছেন যে এখন আইসিইইউতে রয়েছেন অভিনেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, সুরেখা সিক্রির অবস্থায় ‘সঙ্কটজনক কিন্তু স্থিতিশীল’। আপাতত তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা। ৭৫-এর দোরগোড়ায় দারিয়ে দ্বিতীয়বার ব্রেন স্ট্রোকের ঘটনা নিঃসন্দেহে অভিনেত্রীর শরীর-স্বাস্থ্যের ক্ষেত্রে চিন্তার বিষয়। বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন সুরেখা। বড়পর্দা থেকে টেলিভিশন, সবেতেই কাজ করেছেন চুটিয়ে। পেয়েছেন জাতীয় পুরস্কারও। ‘বাধাই হো’ ছবিতে দর্শকদের নজর কেড়েছিল তাঁর সাবলীল অভিনয়। ২০১৮ সালে রিলিজ হয়েছিল ‘বাধাই হো’। নীনা গুপ্তা, গজরাজ চৌহান, আয়ুষ্মান খুরানা, সুরেখা সিক্রি, সান্যা মালহোত্রা ও আরও অনেক পরিচিত মুখদের নিয়ে তৈরি হয়েছিল…
Read More
রিয়া চক্রবর্তীর আপাতত ঠিকানা বাইকুলা জেল

রিয়া চক্রবর্তীর আপাতত ঠিকানা বাইকুলা জেল

মুম্বই: তিন দিন টানা জেরার পর গ্রেফতার গতকাল হয়েছেন বলিউড অভিনেত্রী ও সুশান্ত সিং রাজপুতের ‘প্রেমিকা’ রিয়া চক্রবর্তী! শেষ পর্যন্ত গতকাল তাঁকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো৷ মঙ্গলবার রাতে এনসিবি কোয়াটারে থাকতে হয়েছে রিয়া৷ রিয়াকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ আদালতের। রিয়ার গ্রেফতারির নির্দেশের পরই তাঁকে মুম্বইয়ের সায়ানের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল পরীক্ষার জন্য৷ সেখানে তাঁর কোভিড পরীক্ষাও হয়৷ পরীক্ষার ফল নেগেটিভই এসেছে বলে জানানো হয়েছে৷ জানা গিয়েছে, অন্য তিন গ্রেফতার অভিযুক্ত সৌভিক, স্যামুয়েল, দীপেশদের সঙ্গে রিয়াকে আদালতে নিয়ে যাওয়া হবে৷ খবর রয়েছে, রিয়ার বিরুদ্ধে প্রচুর তথ্য প্রমাণ পেয়েছে এনসিবি৷ বাইকুলা জেলই আপাতত প্রাক্তন ভিজে ও ‘জলেবি’ ছবির অভিনেত্রীর…
Read More
ড্রাগ চক্রে গ্রেফতার কন্নড় ইন্ডাস্ট্রির নায়িকা সঞ্জনা গলরানি

ড্রাগ চক্রে গ্রেফতার কন্নড় ইন্ডাস্ট্রির নায়িকা সঞ্জনা গলরানি

মঙ্গলবার সকালে মাদক চক্রে গ্রেফতার করা হল কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকা সঞ্জনা গলরানি। বেঙ্গালুরু থেকে সঞ্জনাকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, আজ সকালে গ্রেফতারের আগে তাঁকে দীর্ঘক্ষণ জেরা করেছে বেঙ্গালুরু পুলিশ। সদ্যই গ্রেফতার হয়েছেন কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদী। এরপর তালিকায় নাম জুড়েছে সঞ্জনার। এই নিয়ে মোট ৬ জন গ্রেফতার হয়েছেন এই মাদক চক্রের ঘটনায়। মোট ১৩ জনের বিরুদ্ধে রয়েছে অভিযোগ। মঙ্গলবার সকালে বেঙ্গালুরুর ইন্দিরানগরে সঞ্জনার বাড়িতে পৌঁছয় ক্রাইম ব্রাঞ্চের স্পেশ্যাল টিম। তল্লাশির পর সঞ্জনাকে নিয়ে যাওয়া হয় মূল দফতরে। সেখানে চলে জিজ্ঞাসাবাদ। তারপর আদালতের গ্রেফতারি পরোয়ানার নিয়ম মেনে গ্রেফতার করা হয় অভিনেত্রীকে। জানা গিয়েছে, সঞ্জনার বন্ধু পেশায় ব্যবসায়ী রাহুল গ্রেফতার হওয়ার…
Read More
পর্ণোস্টার থেকে হলিউড স্টার

পর্ণোস্টার থেকে হলিউড স্টার

হলিউডে এমন অনেক তারকা রয়েছেন যারা তাদের ক্যারিয়ার শুরু করেছিলেন পর্ণোস্টার হিসেবে। পর্নো ছবির দুনিয়া থেকে শুরু পরবর্ত্তীতে তারা হলিউডের খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রী হয়েছেন। এমনই একজন অস্কারজয়ী সিলভেস্টার স্ট্যালোন- রকি সিরিজের অভিনেতা ও পরিচালক। ক্যারিয়ারের শুরুতে অভিনয় করেছিলেন যৌনতাপূর্ণ চলচ্চিত্র ‘দ্য পার্টি অ্যাট কিটি অ্যান্ড স্টাডস’নামের ছবিতে। মার্শাল আর্ট এক্সপার্ট, চ্যাপস্টিক জিনিয়াস এরকম আরও কত নামেই না ডাকা হয় জ্যাকি চ্যানকে। কারণ ‘দ্য কারাটে কিড’ হিসেবে দর্শকনন্দিত হওয়ার আগে ৭০ এর দশকে তিনি রগরগে অ্যাডাল্ট কমেডি ‘অল ইন দ্য ফ্যামিলি’তে অভিনয় করেছিলেন।
Read More
কঙ্গনার অফিসে নোটিশ পাঠাল বিএমসি

কঙ্গনার অফিসে নোটিশ পাঠাল বিএমসি

মনিকর্ণিকা ফিল্মের অফিসে 'স্টপ ওয়ার্ক' অর্থাত্ ‘কাজ বন্ধের’ নির্দেশ দেওয়া হল। সোমবারই বৃহন্মুম্বই পুরসভার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত । টুইটারে অভিনেত্রী দাবি করেন পুরসভার পক্ষ থেকে তাঁর অফিস স্পেসকে অবৈধ নির্মাণের আওতায় এনে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে। এবার চব্বিশ ঘন্টার মধ্যেই কঙ্গনাকে নোটিশ ধরাল বিএমসি।  মিউনিসিপ্যাল কর্পোরেশন আইনের আওতায় ৩৫৪/এ সেকশন অনুসারে এদিন তিন পাতার নোটিশ আটকানো হল কঙ্গনার অফিসের গেটে। আগামী চব্বিশ ঘন্টায় এই নোটিশের জবাব দেওয়ার কথা বলা হয়েছে। না হলে নির্দিষ্ট সময় পর বেআইনি নির্মান ভেঙে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে এদিনের নোটিস লাগানোর ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকদের অনেকে।…
Read More
রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করল এনসিবি

রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করল এনসিবি

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগের ঘটনায় সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তাঁকে হেফাজতে নেওয়ার জন্য এনসিবি আদালতে আর্জি জানাতে পারে বলে খবর। আজ বিকেলেই স্বাস্থ্য-পরীক্ষা হবে রিয়ার। তবে তার আগে বাকি তিনজন অর্থাৎ রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং সুশান্তের রাঁধুনি দীপেশ সিংয়ের সঙ্গে সম্ভবত স্বাস্থ্য-পরীক্ষার আগেই রিয়াকে আদালতে পেশ করা হবে।
Read More