Blog

তেজস ছবিতে পাইলটের ভূমিকায় কঙ্গনা

তেজস ছবিতে পাইলটের ভূমিকায় কঙ্গনা

জাহ্নবী কাপুর-এর পর তেজস ছবিতে এবার বায়ুসেনার পাইলটের ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। ডিসেম্বরেই শ্যুটি শুরু হতে চলেছে এই ছবির। ছবি পরিচালনার দায়িত্বে থাকছেন সর্বেশ মেওয়ারা। শুক্রবার প্রযোজক রনি স্ক্রুওয়ালা সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। এদিনই ছবিতে কঙ্গনার ফার্স্ট লুক পোস্টারও সামনে এসেছে। একটি আনুষ্ঠানিক বিবৃতিতে কঙ্গনা জানিয়েছেন, ' টানটান উত্তেজনা , রোমাঞ্চে পরিপূর্ণ ছবি তেজসে একজন বায়ুসেনা পাইলটের ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত গর্বিত । এই ছবি তাঁদেরকে উৎসর্গ করে নির্মিত যাঁরা দিনের পর দিন সীমান্তে ইউনিফর্ম পরে অতন্দ্র প্রহরায় রক্ষা করে চলেছেন আমাদের । এই ছবি আমাদের সেনাবাহিনীর নির্ভীক জওয়ানদের বীরগাথাকে গৌরবান্বিত করে তোলার উদ্দেশ্যেই তৈরী হয়েছে'। নিজের…
Read More
Chadwick Boseman dies

Chadwick Boseman dies

Actor Chadwick Boseman, who played Black icons Jackie Robinson and James Brown before finding fame as the regal Black Panther in the Marvel cinematic universe, died Friday of cancer, He was 43. He was an American actor and producer. Boseman died at his home in the Los Angeles area. Boseman was diagnosed with colon cancer four years ago, his family said in a statement."A true fighter, Chadwick persevered through it all, and brought you many of the films you have come to love so much," his family said. "From Marshall to Da 5 Bloods, August Wilson's Ma Rainey's Black Bottom…
Read More
সিবিআই-এর জেরার মুখে ভেঙে পড়লেন সিদ্ধার্থ

সিবিআই-এর জেরার মুখে ভেঙে পড়লেন সিদ্ধার্থ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের ভার সিবিআই আর হাতে যাওয়ার পরই জোরদার জেরা পর্ব শুরু করেছেন তদন্তকারীরা। টানা জেরা করেছে সিদ্ধার্থ-সহ দুই পরিচারককে। এবার চাপের মুখে পড়ে নতি স্বীকার সিদ্ধার্থ পিঠানির। একমাত্র সিদ্ধার্থই ১৪ জুন উপস্থিত ছিলেন সুশান্তের ফ্ল্যাটে। টানা ছ'দিন সিবিআই-এর জেরার মুখে ভেঙে পড়লেন সিদ্ধার্থ। বললেন, সুশান্তের ৮টি হার্ড ড্রাইভ ভেঙে ফেলা হয়েছে। তিনি জানিয়েছেন, ৮ জুন সুশান্তের ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যান রিয়া। রিয়ার সঙ্গে ঝামেলার পর এবং রিয়া বেরিয়ে যাওয়ার আগে সুশান্তের ৮ টি হার্ড ডিস্ক ভেঙে দেন। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, রিয়া তাঁদের কাছে যে সব ডিভাইস জমা দিয়েছিলেন (ফোন, ল্যাপটপ) সেখানে বেশ কিছু ফাইল এরর আসছে।
Read More
প্রয়াত লোকসঙ্গীতশিল্পী অর্চনা মহন্ত

প্রয়াত লোকসঙ্গীতশিল্পী অর্চনা মহন্ত

মা-কে হারালেন অসমীয়া এবং বলিউডের সঙ্গীতজগতের অন্যতম সঙ্গীতশিল্পী পাপন। গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে অসমের ভূমিপুত্র পাপন মহন্তর মা, তথা সঙ্গীতশিল্পী অর্চনা মহন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭২ বছর। প্রবাদপ্রতিম অসমীয়া সঙ্গীতশিল্পী খগেন মহন্তর স্ত্রী অর্চনা নিজেও সঙ্গীত দুনিয়ার সাথে যুক্ত ছিলেন। জুলাই মাসে মস্তিষ্কে স্ট্রোক হওয়ার পর থেকেই চিকিৎসা চলছিল অর্চনা দেবীর। এদিন গুয়াহাটির নবগ্রহ স্মশান ঘাটে পুত্র পাপনের উপস্থিতিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শিল্পীর শেষ কৃত্য সম্পন্ন হয়েছে। অর্চনা দেবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। অর্চনার স্বামী খগেন মাহান্তা ছিলেন ‘বিহু সম্রাট’। অসমের লোকসঙ্গীতের আসরে এই জুটির বিহু গানের প্রবল জনপ্রিয়তা আজও ব্যাপক পরিসরে বিদ্যমান।…
Read More
প্রয়াত পরিচালক রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী

প্রয়াত পরিচালক রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী

করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে আইসোলেশনে পরিচালক রাজ চক্রবর্তী। আর এরই মধ্যে শুক্রবার পরিচালকের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। কিছুদিন আগেই সুখবর মেলে রাজের পরিবারে। কিন্তু তার মধ্যেই শোকের আবহ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বার্ধক্যজনিত কারণে নানা সমস্যায় ভুগছিলেন রাজের বাবা। গত ১৭ অগস্ট নিজে করোনা আক্রান্ত হন রাজ চক্রবর্তী। সেদিনই তিনি জানিয়েছিলেন, বাড়ির সকলেই করোনা পরীক্ষা করাচ্ছেন। সকলেরই রিপোর্ট নেগেটিভ। একই সঙ্গে বলেন, তাঁর বাবা অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ।
Read More
পশ্চিমবঙ্গের পাশে জি এন্টারটেনমেন্ট

পশ্চিমবঙ্গের পাশে জি এন্টারটেনমেন্ট

 জাতীয় স্তরে তার সিএসআর অভিযানের অঙ্গ হিসেবে জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেজ লিমিটেড (জি) পশ্চিমবঙ্গকে জরুরি স্বাস্থ্য পরিষেবার কিছু সরঞ্জাম হস্তান্তর করল। এগুলি হল ২০টি অক্সিজেন হিউমিডিফায়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব নারায়ণ স্বরূপ নিগম। এপ্রসঙ্গে জি-এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার পুণীত গোয়েঙ্কা জানান, এইসব জরুরি সরঞ্জাম বর্তমান পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ণে সহায়ক হবে বলে তারা আশা করেন। অন্যদিকে, নারায়ণ স্বরূপ নিগম পশ্চিমবঙ্গের প্রতি সাহায্য প্রদানের জন্য জি-কে ধন্যবাদ জানিয়েছেন।  কোভিড-১৯ বিরোধী লড়াইয়ে জাতীয় স্তরের সিএসআর অভিযানে জি ২৪০টিরও বেশি অ্যাম্বুলেন্স, ৪৬,০০০-এরও বেশি পিপিই কিট, ৯০টিরও বেশি অক্সিজেন হিউমিডিফায়ার ও ৬,০০,০০০ দৈনিক আহার জুগিয়েছে।…
Read More
বিপাকে  বলিউডের ক্যুইনকঙ্গনা রানাওয়াত, দায়ের হল দেশদ্রোহের মামলা !

বিপাকে বলিউডের ক্যুইনকঙ্গনা রানাওয়াত, দায়ের হল দেশদ্রোহের মামলা !

তাঁর এক-একটা বিস্ফোরক মন্তব্য ঝড় তোলে আসমুদ্র হিমাচলে! তাঁর আক্রমণ ও কটাক্ষের তালিকায় বলিউডের সিংহভাগ! এবার এই ঠোঁটকাটা স্বভাবের জন্যই বিপাকে পড়লেন বলিউডের ক্যুইন কঙ্গনা রানাওয়াত , তাঁর বিরুদ্ধে গুরুগ্রামে দায়ের হল দেশদ্রোহের মামলা । গুরুগ্রামের ৩৭ সেক্টর থানায় ভীমসেনার প্রধান সতপাল তনওয়ার এই অভিযোগ দায়ের করেছেন । তাঁর অভিযোগ, কঙ্গনার জাতি বৈষম্য নিয়ে ট্যুইট সংবিধান বিরোধী, সংবিধানের অপমান করছে । ঘটনার সূত্রপাত শেখর গুপ্তর একটি ট্যুইট থেকে! তিনি মার্কিন সঞ্চালক, সমাজসেবী, লেখিকা ওফরা উইনফ্রে-র একটি ট্যুইটের রিপ্লাইয়ে লেখেন, '' ওফরা উইনফ্রে জাতি বিষয়ক একটি বই ১০০ জন মার্কিন সিইও-কে পাঠিয়েছেন! অথচ, ভারতীয়রা আজও এই বিষয়ে একটা কথা বলেন না!'' এই ট্যুইটের উত্তরেই রবিবার কঙ্গনার…
Read More
মা হতে চলেছেন অনুষ্কা !

মা হতে চলেছেন অনুষ্কা !

বিরুষ্কার সংসারে নতুন অতিথির আগমন হচ্ছে শীঘ্রই ।সন্তানের জন্ম দিতে চলেছেন অনুষ্কা-বিরাট দম্পতি । অনুষ্কা শর্মা, বিরাট কোহলি দু'জনেই নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে এই সুখবর শেয়ার করেছেন । তাঁরা জানাচ্ছেন জানুয়ারিতেই আসতে চলেছে পরিবারের তৃতীয় সদস্য । এই দীর্ঘ পাঁচমাসে লকডাউনে বাড়িতে একসঙ্গে সময় কাটাচ্ছিল ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট । এই বিরাট ছুটিতে তাঁরা সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন একাধিক ছবি । নতুন অতিথি আগমনের খবরে উচ্ছসিত বিরুষ্কার ফ্যানেরা ।
Read More
টয়োটা আর্বান ক্রুজারের বুকিং আরম্ভ

টয়োটা আর্বান ক্রুজারের বুকিং আরম্ভ

 টয়োটা কির্লোস্কর মোটরের বহু-প্রতীক্ষিত কম্প্যাক্ট এসইউভি, সম্পূর্ণ নতুন টয়োটা আর্বান ক্রুজার এসে গেল। এর বুকিং শুরু হচ্ছে ২২ আগস্ট থেকে। মাত্র ১১,০০০ টাকা জমা দিয়েই বুকিং করা যাবে অনলাইনে বা নিকটবর্তী টয়োটা ডিলারশিপে। টয়োটার এই নতুন গাড়িতে রয়েছে শক্তিশালী ও জ্বালানি-সাশ্রয়ী ‘কে-সিরিজ ১.৫-লিটার ফোর-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন’। আর্বান ক্রুজার পাওয়া যাবে ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশনে। এর এক্সটেরিয়র রাস্তায় নিজের উপস্থিতি জানিয়ে দেবে। এছাড়া আছে ডুয়াল চেম্বার এলইডি প্রোজেক্টর হেডল্যাম্প ও এলইডি ফগ ল্যাম্প। এতে থাকা ডুয়াল-টোন ডার্ক ব্রাউন প্রিমিয়াম ইন্টেরিয়র, ওয়াইড ও স্পেশাস কেবিন, ইঞ্জিন পুশ স্টার্ট/স্টপ বাটন-সহ স্মার্ট এন্ট্রি এবং অটো এসি গ্রাহকদের খুশি করবে। এছাড়া টয়োটা আর্বান ক্রুজারে থাকছে…
Read More
এবার রিয়ার বিরুদ্ধে মামলা দায়ের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর

এবার রিয়ার বিরুদ্ধে মামলা দায়ের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর

বড়সড় বিপদের মুখে সুশান্ত সিং রাজপুত মামলার মূল অভিযুক্ত রিয়া। ইডির তরফে রিয়ার মাদকচক্রের সঙ্গে যোগসূত্র সংক্রান্ত চিঠি পেয়ে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় যোগ দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তদন্তে যোগ দেওয়ার কয়েকঘন্টার মধ্যেই সমস্ত প্রাথমিক তথ্য খতিয়ে দেখে রিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত এনসিবির। ভারতের এই কেন্দ্রীয় সংস্থাই ড্রাগ সংক্রান্ত যাবতীয় মামলার মূল দায়িত্বে রয়েছে। সুশান্তের মৃত্যু সংক্রান্ত আর্থিক কেলেঙ্কারির দিকটা খতিয়ে দেখছে ইডি, মৃত্যুর তদন্ত করছে সিবিআই। এবার তদন্তে যোগ ছিল তৃতীয় কেন্দ্রীয় সংস্থা। NDPS আইনের আওতায় রিয়া এবং ইডির চিঠিতে উল্লেখিত সকলের বিরুদ্ধে মামলা দায়ের করল এনসিবি। এনসিবি প্রধান রাকেশ আস্তানা জানান, ‘আমরা ইডির তরফে একটি চিঠি পেয়েছি…
Read More