10
Aug
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ক্রমশই যেন রহস্য ঘনীভূত হচ্ছে। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণা করে অভিনেতার টাকা হাতিয়ে নেওয়ার এবং তাঁকে আত্মহত্যা করার বিষয়ে প্ররোচনা দেওয়ার মতো মারাত্মক সব অভিযোগ উঠেছে। আজ (সোমবার) ফের একবার অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির প্রশ্নের মুখে পড়তে হবে রিয়ার বাবা ইন্দ্রজিত্ চক্রবর্তীকেও। সুশান্ত সিং রাজপুতের বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। এর আগে শনিবার তাঁর ইডির দফতের আসার কথা থাকলেও তিনি সেই সমন উপেক্ষা করেছিলেন। সুশান্তের মৃত্যু মামলার তদন্তের নেমে ৩ জনকেই সোমবার কেন্দ্রীয় তদন্ত সংস্থার সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুশান্ত সিং রাজপুত প্রতিষ্ঠিত দুটি সংস্থার…
