19
Dec
বারে বারেই শিরোনামে উঠে আসছে অভিনেত্রী শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার। তাঁদের মাথায় ৬০ কোটি টাকা প্রতারণার মামলা দায়ের হয়েছে। এই মামলায় তাঁদের নামে নতুন করে FIR ও দায়ের করেছে পুলিশ। পাশাপাশি, গত ১৭ ডিসেম্বর শিল্পা শেট্টির রেস্তোরাঁ 'ব্যাস্টিয়ান'-এ তল্লাশি চালানো হয়েছে। পাশাপাশি জানা যাচ্ছে, আয়কর দফতর শিল্পা শেট্টির বাসভবনেও হানা দিয়েছে। হয়েছে তল্লাশি ও। কথা চলছিল, ৬০ কোটি টাকা প্রতারণা মামলার কারণেই শিল্পা শেট্টির বাড়িতে তল্লাশি হয়েছে। তবে সম্প্রতি শিল্পা শেট্টির আইনজীবীর তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। কী জানানো হয়েছে সেখানে? শিল্পা শেট্টির আইনজীবী প্রশান্ত পাটিল জানিয়েছেন, শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বাড়িতে তল্লাশির মতো কোনও ঘটনাই ঘটেনি।…
