30
Dec
আদৌ কি বাগ্দান সেরেছেন বিজয়-রশ্মিকা? বিষয়টি নিয়ে ধোঁয়াশা ছিলই। চলতি বছরে যদিও বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মন্দানার ঘনিষ্ঠ সূত্রের তরফে এই জল্পনায় সিলমোহর দেওয়া হয়েছে। বাগ্দানের গুঞ্জন প্রকাশ্যে আসার সময়েই শোনা গিয়েছিল, ২০২৬-এর ফেব্রুয়ারিতে নাকি তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন। সব ঠিক থাকলে ২৬ শে ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ে সারবেন তাঁরা। উপস্থিত থাকবেন দুই পক্ষের পরিবার এবং অতি নিকটজন। বিয়ের অনুষ্ঠান মিটিয়ে হায়াদ্রাবাদে ফিরে নবদম্পতি ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে বড় ভাবে উদ্যাপন করবেন। বিজয়-রশ্মিকার প্রেমের গুঞ্জন অনেক দিন ধরেই চলছিল। যদিও কোনও পক্ষই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কখনও কথা বলেননি। কিন্তু তাঁদের একসঙ্গে ছুটি নেওয়া, বেড়ানোর জায়গার প্রাকৃতিক দৃশ্যের ছবি বারবার…
