18
Dec
অভিনয় দক্ষতায় অনেক অভিনেতাকেই বলে বলে গোল দিতে পারেন রাধিকা আপ্তে। নিখুঁত অভিনয়, মাপা অভিব্যক্তি, রাধিকার স্ক্রিন প্রেজেন্স সবসময়েই নজরকাড়া। বর্তমানে বলিউডের অভিনয় দক্ষদের তালিকায় নিঃসন্দেহে প্রথম সারিতেই জায়গা করে নিয়েছেন তিনি। সিনেমা, ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম, বিভিন্ন ভাষার ছবি - সব ক্ষেত্রেই অভিনয় দক্ষতার স্পষ্ট ছাপ রেখেছেন রাধিকা। তবে 'ডেবিউ ফিল্ম'- এ তাঁর অভিজ্ঞতাও ছিল বেশ তিক্ত। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদপত্রের সাক্ষাৎকারে (দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস) সেকথা জানিয়েছেন রাধিকা। শেয়ার করেছেন তাঁর তক্ত অভিজ্ঞতার কথা। প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ২ দশক ধরে সিনেমার জগতে দাপিয়ে অভিনয় করছেন রাধিকা। তাঁর অভিনয়ের গুণমুগ্ধ অনেক তাবড় শিল্পী। তবে এমন গুণী, কৃতী অভিনেত্রীকেও ভয়াবহ অভিজ্ঞতার…
