09
Aug
ভারতের সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধির দিকে এগিয়ে যাওয়া বিমান পরিবহন সংস্থা আকাসা এয়ার আজ তাদের বিমান পরিবহন পরিষেবার তিন বছরের সফলতা উদযাপন করছে। যাত্রা শুরুর সময় থেকেই তারা যে-গতিতে বৃদ্ধির দিকে এগিয়ে গেছে তা ঐতিহাসিক, সেই গতিই তাদের সফরকে আলোকিত করে তুলেছে। তাদের সংস্থার পক্ষ থেকে প্রথম বিমান চালানো হয়েছিল ৭ অগস্ট ২০২২ তারিখে মুম্বই ও আহমেদাবাদের মধ্যে। সেই থেকে আকাসা ভারতীয় বিমান পরিবহন ক্ষেত্রে বেশ শক্তিশালী হয়ে উঠেছে। তারা বিশ্বস্ততা, সহমর্মিতা, ও উত্কৃষ্ট পরিষেবায় নতুন মানদণ্ড স্থাপন করে ভারতে বিমান সফরকে নতুন ভাবে গড়ে তোলার এক সাহসী উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যাত্রা শুরু করেছিল। মাত্র ৩৬ মাসে আকাসা এয়ার ১ কোটি…
