30
Jun
দেশের দ্রুত বৃদ্ধিশীল ব্যাংকগুলির অন্যতম বন্ধন ব্যাংক ৮ বছরের কম সময়েই তাদের ব্রাঞ্চের সংখ্যা তিনগুণ বাড়িয়ে ফেলেছে। বর্তমানে এই ব্যাংকের ১৫০০-এরও বেশি ব্রাঞ্চ রয়েছে। ৪৫০০ ব্যাংকিং ইউনিটের নেটওয়ার্ক সম্পন্ন এই ব্যাংকের সমগ্র ব্যাংকিং আউটলেটের সংখ্যা এখন ৬০০০ ছাড়িয়ে গেছে। উল্লেখ্য, ২০১৫ সালের ২৩ অগাস্ট থেকে ৫০১টি ব্রাঞ্চ নিয়ে এই ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল। দেশের ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৬০০০-এরও বেশি ব্যাংকিং আউটলেটের মাধ্যমে বন্ধন ব্যাংক ৩ কোটিরও বেশি গ্রাহককে পরিষেবা দিচ্ছে। গ্রাহকদের বিভিন্ন ধরণের আর্থিক চাহিদার কথা মাথায় রেখে তাদের পছন্দ অনুসারে ‘ফিজিক্যাল’ ও ‘ডিজিটাল’ উভয়ভাবেই পরিষেবা দিচ্ছে বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংকের এমডি ও সিইও চন্দ্রশেখর ঘোষ জানান, এই…
