23
May
ভারতের ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট তার গ্রোসারি ব্যবসায় বার্ষিক ১.৬ গুন বৃদ্ধির রেকর্ড করেছে। এই অনন্য মাইলফলকটি কোম্পানির সেরা অনলাইন শপিং অভিজ্ঞতা প্রদানের প্রমান, যা সারা ভারত জুড়ে গ্রাহকদের সাশ্রয়ী মূল্যের সাথে নিত্যপ্রয়োজনীয় জিনিসের বিস্তৃত বিকল্প প্রদান করেছে। ফ্লিপকার্ট গ্রোসারি প্লাটফর্মটি একটি কাস্টমার-ফার্স্ট কোম্পানি, যা ব্যাঙ্গালোর, চেন্নাই, কলকাতা, মুম্বাই এবং নিউ দিল্লির মতো মেট্রো শহরগুলির পাশাপাশি ভারতের টায়ার ২+ শহরগুলিতে তার নাগাল প্রসারিত করছে৷ কোম্পানি স্বচ্ছতা এবং সতেজতার সাথে ঔরঙ্গাবাদ, বাঁকুড়া, বোকারো, ছাতারপুর, গুয়াহাটি, জামশেদপুর, কৃষ্ণনগর এবং বিশাখাপত্তনমের মতো ২০০ টিরও বেশি শহরে পরের দিন ডেলিভারি অফার করে গ্রাহক-বেস বৃদ্ধি করে নিজেদের জনপ্রিয়তা বাড়িয়েছে। ফলে, ফ্লিপকার্ট সমস্ত ই-গ্রোসারি দোকানদারদের জন্য একটি…
