25
Nov
বহু প্রতীক্ষিত চিলড্রেন ক্যুইজ-এর সপ্তম সংস্করণ নিয়ে এল Sony BBC Earth's Feel Alive Hours। ফের বিবিসির সঙ্গে জ্ঞান ও অন্বেষণের রোমাঞ্চে ডুব দিতে প্রস্তুত হন। এই জাতীয়স্তরের প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয়েছে।এই প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের চিন্তার পরিধি ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ে। ফিনালেতে একজনই সোনি বিবিসি আর্থ ফিল অ্যালাইভ আওয়ারস ক্যুইজ চ্যাম্পিয়নের শিরোপা পাবে। এবারের প্রতিযোগিতা আরও মনোমুগ্ধকর ও আকর্ষণীয় হতে চলেছে বলে মনে করা হচ্ছে। Sony AATH-এর বিজনেস অপারেশনস হেড ও সোনি পিকচার্স নেটওয়ার্কস- ইংলিশ ক্লাস্টারের মার্কেটিং অ্যান্ড ইনসাইটস, রোহন জৈন বলেন, "এই প্রতিযোগিতা জ্ঞান অর্জনের পাশাপাশি শেখার চাহিদাও বাড়ায়। প্রতিযোগিতায় অসাধারন সাড়া পাচ্ছি।‘’ গতবার বিবিসি তরুণ প্রতিভাদের ক্যুইজিং দক্ষতা প্রদর্শনের…
