21
Jan
কড়া নিরাপত্তার চাদরে ঢাকা হলো পুরীর জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরে বোমা মারার হুমকি দিয়ে পোস্ট সমাজমাধ্যমে। পুলিশ ইতিমধ্যেই এক ব্যক্তিকে আটক করেছে। মঙ্গলবার সমাজমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। তাতে বলা হয়, পুরীর একটি শপিং মলে হামলা হবে। পাশাপাশি, বিজেপির রাজ্যসভার সাংসদ শুভাশিস খুন্তিয়ার উপর হামলার হুমকিও দেওয়া হয়। এক মহিলার অ্যাকাউন্ট থেকে এই পোস্ট দেওয়া হয় সমাজমাধ্যমে। তাঁর অভিযোগ, কেউ তাঁর নামে অ্যাকাউন্ট তৈরি করে করে এই কাণ্ড ঘটিয়েছেন। ওই মহিলার বয়ানের ভিত্তিতে এক ব্যক্তিকে আটক করে জেরা করছে পুলিশ। পুরীর এসপি প্রতীক সিংহ সংবাদসংস্থা এএনআই-কে জানান, দিনকয়েক আগে কেউ জগন্নাথ মন্দিরে হামলার হুমকি দিয়ে পোস্ট করেছেন সমাজমাধ্যমে। পুলিশ, সাইবার…
