02
Oct
তিনি বাংলা ছবির 'অমরসঙ্গী', অভিনয়ই তাঁর 'দোসর'। পর্দায় শুধু দশ নয়, তাঁর নানা অবতার, তিনি 'মিস্টার ইন্ডাস্ট্রি', তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শনিবার তাঁর ৬১তম জন্মদিন। জন্মদিনের একদিন আগে থেকেই শুরু হয়েছে সেলিব্রেশন। শুক্রবার হইচই ওটিটি প্ল্যাটফর্মের সপ্তম সিজনের পার্টিতেই অগ্রিম সেলিব্রেট করা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। শুক্রবার সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ইশা সাহা, দিতিপ্রিয়া রায়, মিমি চক্রবর্তীকে সঙ্গে নিয়ে এদিন কেক কাটেন প্রসেনজিৎ। সেই মঞ্চে হাজির ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, টোটা রায়চৌধুরী, সোহিনী সরকার সহ আরও অনেক তারকাই। এদিনে অনুষ্ঠানে হাজির ছিলেন দেবশ্রী রায়ও। ‘দশম অবতার’ ছবির প্রথম গান ‘আমি সেই মানুষটা আর নেই’। গানটি গেয়েছেন অনুপম রায়। ট্রেলারেই শোনা…
