Entertainment

কৃষকদের পাশে রয়েছেন সোনু সুদ

কৃষকদের পাশে রয়েছেন সোনু সুদ

কেন্দ্রীয় সরকার যে নতুন কৃষক আইন এনেছেন তা মানতে নারাজ কৃষকরা। এই আইনের প্রতিবাদ করছেন কৃষকরা। উত্তর ভারতে চলছে প্রতিবাদ। কৃষকদের প্রতিবাদ বন্ধ করার বহু প্রচেষ্টা করেছে পুলিশ কিন্তু অসফল। এই অবস্থায় কৃষকদের হয়ে ট্যুইটে বার্তা দিলেন সোনু সুদ। সোনু সুদ লিখলেন ” কৃষকরাই ভারতবর্ষ, কৃষকরা আমার ভগবান”। সোনু সুদের এই বার্তায় পরিষ্কার যে এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে সোনু সুদ।
Read More
আনন্দ এল রাই- এর ‘আতরঙ্গি রে’ -এর শ্যুটিং শুরু হয়েছে

আনন্দ এল রাই- এর ‘আতরঙ্গি রে’ -এর শ্যুটিং শুরু হয়েছে

শ্যুটিং শুরু হল ‘আতরঙ্গি রে’-র। বিহার ও মধুরাইতে হবে ছবির শ্যুটিং। ‘জিরো’-র পর আনন্দ এল রাই-এর বলিউডে দু’বছর পর কাম ব্যাক এই ছবি দিয়ে। ‘আতরঙ্গি রে’ – ছবি একটি মিশ্র সংস্কৃতির প্রেমের গল্প। সারাকে দেখা যাবে ছবির দুই অভিনেতা অক্ষয় এবং ধনুশের সঙ্গে রোম্যান্স করতে। অক্ষয় কুমারের সঙ্গে সারা আলি খানের রোমান্টিক ছবি।
Read More
সংকটে জনপ্রিয় অভিনেতা শিবকুমার বর্মা

সংকটে জনপ্রিয় অভিনেতা শিবকুমার বর্মা

গত ৩০ নভেম্বর থেকে হাসপাতালে ভরতি আছেন অভিনেতা শিবকুমার বর্মা। ফুসফুসের জটিল সমস্যা। ভেন্টিলেশনে আছেন অভিনেতা। এই মুহূর্তে গুরুতর অসুস্থ অবস্থায় শয্যাশায়ী তিনি। আর্থিক সংকটের মুখে পড়েছেন তিনি। মেটাতে পরছেন না হাসপাতালের বিল। আর্থিক সাহায্য চাওয়া হয়েছে অভিনেতার জন্য। ‘সিনে এবং টেলিভিশন আর্টিস্ট অ্যাসোসিয়েশন’ –র একজন সক্রিয় সদস্য অভিনেতা শিবকুমার বর্মা। ‘বাজি জিন্দেগি কি’, ‘হাল্লা বোল’ সিনেমা-সহ কয়েকটি টেলিভিশন ধারাবাহিকের জনপ্রিয় মুখ তিনি।
Read More
রাজনীতিতে রজনীর আবির্ভাব

রাজনীতিতে রজনীর আবির্ভাব

একুশের মহারণে তামিলনাড়ু বিধানসভা ভোটের মঞ্চে অবতীর্ণ হচ্ছেন ৬৯ বছরের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। জল্পনা চলছিল বেশ কয়েক দশক ধরেই। আগামী জানুয়ারিতে তিনি নিজের রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন। তার আনুষ্ঠানিক ঘোষণা করা হবে ৩১ ডিসেম্বর। তামিলনাড়ুতে পরিবর্তনের সময় এসেছে দাবি করেন ‘থালাইভা’। নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
Read More
অবশেষে জামিন পেলেন শৌভিক চক্রবর্তী

অবশেষে জামিন পেলেন শৌভিক চক্রবর্তী

প্রায় তিনমাস পর জামিন মঞ্জুর হল মাদক কাণ্ডে জড়িত রিয়া চক্রবর্তীর ভাই শৌভি চক্রবর্তীর। এর আগে একাধিকবার জামিনের আবেদন করা হলেও প্রত্যেকবারই তা নাকোচ হয়ে যায়। এনসিবির তরফে অভিযোগ উঠে যে সুশান্তকে মাদক লেনদেনে মদত দিতেন রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তী। গত ৪ই সেপ্টেম্বর মাদক কাণ্ডে শৌভিককে গ্রেফতার করে এনসিবি। অনেকেই প্রতিবাদ জানিয়েছেন শৌভিকের জামিনের।  
Read More
রাজনীতিতে যোগ ঊর্মিলা মাতণ্ডকর

রাজনীতিতে যোগ ঊর্মিলা মাতণ্ডকর

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উপস্থিতিতে এ বার শিব সেনায় যোগ দিতে চলেছেন অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। রাজ্যপালের কোটায় ঊর্মিলাকে পরিষদীয় দলে অন্তর্ভুক্ত করার জন্য মহারাষ্ট্রের রাজ্যপাল বিএস কোশিয়ারির কাছে অভিনেত্রীর নামও পাঠানো হয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুম্বই উত্তর কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে ভোটে লড়েছিলেন ঊর্মিলা মাতণ্ডকর।
Read More
করোনা পজিটিভ সানি দেওল

করোনা পজিটিভ সানি দেওল

করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউডের অন্যতম সেরা অভিনেতা এবং বিজেপির সাংসদ সানি দেওল। অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানান। বর্তমানে বাড়িতেই আছেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী। বর্তমানে সানি রয়েছেন হিমালয়ের দেশে। সম্প্রতি মুম্বাই আসার কথা ছিল অভিনেতার। পাশাপাশি সাম্প্রতিককালে তাঁর কাছাকাছি যাঁরা এসেছিলেন তাঁদেরও আইসোলেশনে থাকার জন্য অনুরোধ করেছেন এই পঞ্জাবের গুরুদাসপুরের এই বিজেপি সাংসদ।
Read More
ইউটিউবে সফল ‘মেঘে মেঘে আনপ্লাগড’

ইউটিউবে সফল ‘মেঘে মেঘে আনপ্লাগড’

রূহ্‌ মিউজিক থেকে মুক্তিপ্রাপ্ত ‘বোলো দুগ্‌গা মাইকি’র সাফল্যের পর জুবিন মিত্রর ‘মেঘে মেঘে আনপ্লাগড’ ইতিমধ্যে ইউটিউবে ১০০কে ভিউ অতিক্রম করে ফেলেছে। এপি মিউজিক থেকে প্রকাশিত এই গানটি শীঘ্রই সকল ডিজিটাল প্লাটফর্মে পাওয়া যাবে। ‘মেঘে মেঘে আনপ্লাগড’ গেয়েছেন মল্লার কর্মকার। জুবিনের পরিকল্পনার ভিত্তিতে অ্যারেঞ্জ করা ‘মেঘে মেঘে আনপ্লাগড’ ‘মিক্সড অ্যান্ড মাস্টার্ড’ হয়েছে মৈনাক কর্মকারের হাতে। একজন প্রতিষ্ঠিত ড্যান্সার, মিউজিক কম্পোজার ও কনসেপচুয়াল আর্টিস্ট জুবিন মিত্র তাঁর জুবিনআর্টের মাধ্যমে অনেকবার তাঁর দক্ষতা ও সৃজনশীলতার প্রমাণ রেখেছেন।  বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে জুবিন নিজেকে ড্যান্সার, ডিজাইনার, এডিটর, লাইট ডিজাইনার, সঙ রাইটার ও মিউজিক কম্পোজার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ‘মেঘে মেঘে আনপ্লাগড’-এর আগে তিনি এই একই গানকে…
Read More
রোমান-সুস্মিতার প্রেম কাহিনির সূত্রপাত ইনস্টাগ্রামে

রোমান-সুস্মিতার প্রেম কাহিনির সূত্রপাত ইনস্টাগ্রামে

চলতি বছরের শুরুতেই পাঁচ বছর পর অভিনয়ের দুনিয়ায় কামব্যাক করেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী ও নায়িকা সুস্মিতা সেন। ডিজনি প্লাস হটস্টারের ওয়েব সিরিজ ‘আর্য’তে দেখা মিলেছে এই বঙ্গ তনয়ার। সব সময়ই নিজের সিদ্ধান্ত নিয়ে অকপট থেকেছেন সুস্মিতা। ১৫ বছরের ছোট বয়ফ্রেন্ড রোমান শালের সঙ্গে লিভ ইন সম্পর্ক কোনদিন গোপন রাখেননি সুস্মিতা সেন। ২০১৮ সাল থেকে প্রেম সম্পর্কে আবদ্ধ এই জুটি। দুই মেয়ে রেনে ও আলিশা এবং বয়ফ্রেন্ড রোমানকে নিয়ে সুখী গৃহকোণ সুস্মিতার।
Read More
হাসপাতালে ভর্তি অভিনেতা রাহুল রায়

হাসপাতালে ভর্তি অভিনেতা রাহুল রায়

কার্গিলে ‘এলএসি: লিভ দ্য ব্যাটল’ নামের একটি ছবির শুটিং করছিলেন অভিনেতা রাহুল রায় যা নিতিন কুমার গুপ্ত পরিচালনা করছেন। কার্গিলে অতিরিক্ত ঠাণ্ডার কারণে শুটিং-এর সময়ই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন রাহুল রায়। অত্যাধিক ঠাণ্ডার কারণে তার মস্তিষ্কে আচমকাই রক্তক্ষরণ শুরু হয়। বর্তমানে মুম্বইয়ের নানাবতী হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন অভিনেতা।   উল্লেখ্য, ১৯৯০ সালে মহেশ ভাট পরিচালিত ‘আশিকি’ ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে রাহুল নিজের অভিনয় জীবন শুরু করেন। ২০০৫ সালে বিগ বস-এর প্রথম সিজনের প্রতিযোগী ছিলেন রাহুল রায়। ১৯৯০ এর দশকে “জুনুন” এবং “ফির তেরি কাহানী যাদ আইয়ে” এর মতো ছবিতে তিনি চলচ্চিত্র নির্মাতার সাথে কাজ শুরু করেছিলেন। সকলেই তার দ্রুত আরোগ্য…
Read More