Entertainment

আত্মজীবনী লিখবেননা সইফ

আত্মজীবনী লিখবেননা সইফ

দেশের অন্যতম প্রতিষ্ঠিত ফিল্মস্টার সইফ আলি খানের জীবনের গভীরতা অনেকখানি। আগামী বছর প্রকাশিত হওয়ার কথা সইফ আলি খানের আত্মজীবনী। নানা রঙে ভরপুর এই জীবন। চলতি বছর অগস্টে সইফ জানিয়েছিলেন তাঁর জীবনকে মালাটবন্দি করে অনুরাগীদের সামনে নিয়ে আসবেন তিনি। তবে আচমকাই সিদ্ধান্তে বেঁকে বসেছেন অভিনেতা। সইফের আত্মজীবনী বিতর্কের ঢেউ তুলতে পারে তাই এই সিদ্ধান্ত। আপতত ধর্মশালায় ভূত পুলিশের শ্যুটিং সারছেন সইফ, রয়েছেন জ্যাকলিনও।
Read More
বিতর্ক পিছু ছাড়ছে না করণ জোহরের

বিতর্ক পিছু ছাড়ছে না করণ জোহরের

একের পর এক বিতর্কে নাম জড়াচ্ছে ধর্মা প্রোডাকশনের কর্ণধার ফ্যাশন পরিচালক করণ জোহরের। গত সপ্তাহেই প্রকাশ্যে এসেছে করণ ‘দ্য ফাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইফস'-এর ট্রেলার। ২৭ নভেম্বর এই রিয়ালিটি সিরিজ মুক্তি পাবে নেটফ্লিক্সে। হাই ক্লাস জীবনের চাকচিক্যের মাঝেও কতটা সমস্যা আর জটিলতা জড়িয়ে রয়েছে বলিউডের তারকা পত্নীদের জীবনে সেটাই তুলে ধরবে এই সিরিজ। তাঁদের বাস্তব কাহিনি উঠে আসবে ওটিটি প্ল্যাটফর্মে। এই সিরিজের নাম পরিবর্তনের দাবি তুলে সরাসরি ক্ষোভ উগরে দিলেন জাতীয় পুরস্কারজয়ী ছবির পরিচালক মধুর ভান্ডারকর। টুইটারে মধুর লেখেন- ‘এটা নৈতিকভাবে একদম বেঠিক যে তুমি সেই শিরোনামে একটা টুইস্ট দিয়ে ওটাকে ‘দ্য ফাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইফস'- বানিয়ে ফেললে। দয়া…
Read More
জনপ্রিয় কমেডিয়ান ভারতী ও হর্ষের এনসিবির হানা

জনপ্রিয় কমেডিয়ান ভারতী ও হর্ষের এনসিবির হানা

বলিউডের মাদক মামলায় টেলিভিশনের জনপ্রিয় জুটি ভারতী সিংয় ও হর্ষ লিম্বাচিয়া বাড়িতে হানা দিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর। হর্ষ ও ভারতীর মুম্বইয়ের ফ্ল্যাট ছাড়াও আন্ধেরি, লোখান্ডাওয়ালা ও ভারসোভা এলাকাতেও তল্লাশি চালায় এনসিবি। উল্লেখ্য, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের পরই বলিউডে মাদকযোগে একাধিক অভিনেতা ও অভিনেত্রীর নাম জড়িয়ে পড়েছে। ভারতীয় টেলিভিশনে ভারতীর মুখ অতিপরিচিত। কমেডি ক্যুইন ভারতী। কমেডি মঞ্চে তো বটেই, ঝলক দিখলা যা, নাচ বালিয়ে ও অন্যান্য টিভি শোতেও দেখা গিয়েছে ভারতীকে।
Read More
অক্ষয় মানহানির মামলা ঠুকলেন ইউটিউবারের বিরুদ্ধে

অক্ষয় মানহানির মামলা ঠুকলেন ইউটিউবারের বিরুদ্ধে

ভুয়ো খবরে অভিনেতা অক্ষয় কুমারের নাম জড়ানোর জেরে বিহারের রশিদ সিদ্দিকি নামের এক ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা ঠুকলেন আক্কি। জানা যাচ্ছে ওই ইউটিউবার গত চার মাসে এই ভিডিয়ো হোস্টিং সাইট থেকে ১৫ লক্ষ টাকা উপার্জন করেছে। সুশান্তের মৃত্যুকে ‘ক্যাশ ইন’ করবার অভিযোগ উঠেছে ওই ইউটিউবারের বিরুদ্ধে। মানহানির পাশাপাশি,জনসমক্ষ কুত্সা রটানো, ইচ্ছাকৃত অপমানের মতো ধারা লাগনো হয়েছে রশিদ সিদ্দিকির বিরুদ্ধে। জুন মাসে সুশান্তের মৃত্যুর আগে এই ইউটিউবারের সাবস্ক্রাইবার সংখ্যা ছিল ২ লক্ষর আশেপাশে সেটা এখন প্রায় ডবল। ২৫ বছরের সিদ্দিকি পেশায় সিভিল ইঞ্জিনিয়র। বিহারের এই যুবকের চ্যানেলটির নাম ‘এফএফ নিউজ’।
Read More
৪৭ বছর পার করে ফেলেছেন অমিতাভ-জয়ার

৪৭ বছর পার করে ফেলেছেন অমিতাভ-জয়ার

বলিউডের হিট জুটি অমিতাভ-জয়ার বাস্তব জীবনের ইনিংসটাও সফল। ৪৭ বছর পার করে ফেলেছেন দুজনে। ১৯৭৩ সালের ৩-রা জুন বিয়ের পর্ব সেরেছিলেন বিগ বি ও জয়া। সিলসিলা, অভিমান,চুপকে চুপকে,মিলির মতো অজস্র ছবিতে জুটি বেঁধেছেন অমিতাভ ও জয়া। বাবা হরিবংশ রাই বচ্চনের কথায় কয়েক ঘন্টায় বিয়ে সেরে চট জলদি রাতের ফ্লাইটেই লন্ডন রওনা দেন। আজও জয়াকে প্রেমপত্র লেখেন অমিতাভ। নিজেদের দাম্পত্য জীবন ও প্রেম সম্পর্ক নিয়ে জানালেন কৌন বনেগা ক্রোড়পতির সাম্প্রতিকতম এপিসোডে।
Read More
সৌমিত্রবাবুর স্মৃতিচারণায় রাজ চক্রবর্তী

সৌমিত্রবাবুর স্মৃতিচারণায় রাজ চক্রবর্তী

আলোর উত্সবের ফাঁকে সকলকে ফাঁকি দিয়ে চলে গেল বাঙালির প্রাণের অপু সৌমিত্র চট্টোপাধ্যায়। বাংলা তথা বিশ্ব চলচ্চিত্রের মানচিত্রে তাঁর অবদান অনস্বীকার্য। টলিউডের নবীন পরিচালক রাজ চক্রবর্তীর কোনওদিন কাজ করেননি সৌমিত্রবাবুর সঙ্গে। এটাই তাঁর জীবনের সবচেয়ে বড় আক্ষেপ সোশ্যাল মিডিয়া পোস্টে লিখলেন রাজ। রাজ ফেসবুকের দেওয়ালে লেখেন- 'ভেবেছিলাম ভালো একটা গল্প নিয়ে যাব তোমার কাছে। সে স্বপ্ন অধরা থেকে গেল'। অগস্ট মাসেই পিতৃহারা হয়েছেন রাজ।
Read More
Meghe Meghe Unplugged

Meghe Meghe Unplugged

An established dancer as well as a conceptual artist, Jubin Mitra has time and again proved his expertise through his creative venture 'Jubinart'. After Bolo Dugga Maiki, Jubin Mitra's reprise version with Mallar Karmakar ‘Meghe Meghe Unplugged’ has been released by AP Music and all digital streaming platforms. https://youtu.be/KHk-cO4WJMs While Jubin is the composer and lyricist accompanied by Ujjwal from Bangladesh, the song has been sung by Mallar Karmakar, who is an established singer and Star Plus Voice of India finalist and Zee Bangla SaReGaMaPa 2006 duet champion. This is Jubin’s Third song which got international release. Meghe Meghe Unplugged…
Read More
করোনা ভাইরাসের হানা সুলতানের ঘরে

করোনা ভাইরাসের হানা সুলতানের ঘরে

এবার বলিউডের মেগাস্টার সলমান খানের বাড়িতে ঢুকল করোনা। তাঁর গাড়ির ব্যক্তিগত চালক ও দুই কর্মীর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। আগামী ১৪ দিন সপরিবারে আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছেন বলিউডের সুলতান। গত মার্চ মাস থেকে নিজের পানভেলের ফার্ম হাউসে থেকেই করোনা সচেতনতা সম্পর্কে নানা ভিডিয়ো ও গানও প্রকাশ করেন তিনি।
Read More
শিল্পী বিরজু মহারাজের কাছে নোটিস গেল বাড়ি ছাড়ার

শিল্পী বিরজু মহারাজের কাছে নোটিস গেল বাড়ি ছাড়ার

নয়াদিল্লি: করোনার দুর্বিপাকের মধ্যেই বাড়ি থেকে উচ্ছেদের নোটিস গেল কত্থকের প্রবাদপ্রতিম শিল্পী বিরজু মহারাজের কাছে। নোটিসে বলা হয়েছে, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বাড়ি ছেড়ে দিতে হবে৷ তবে তিনি একা নয়৷ বিরজু মহারাজ সমেত ২৭ জন প্রবাদপ্রতীম শিল্পীকে বাড়ি ছাড়ার নোটিস পাঠাল কেন্দ্র৷ তালিকায় রয়েছে, চিত্রশিল্পী যতীন দাস, সন্তুরবাদক ভজন সোপারি, মোহিনীঅট্টম শিল্পী ভারতী শিবাজীর মতো নাম৷ কেন্দ্রীয় সরকারে ‘এমিনেন্ট আর্টিস্ট’-এর কোটা প্রবাদপ্রতীম শিল্পীরা দিল্লির বিভিন্ন জায়গায় মাসিক খুব অল্প টাকায় যাকে বলে ‘লাইসেন্স ফি’-এর বিনিময়ে বাড়ি পেয়েছিলেন৷ যা বাজারের মূল্য থেকে অনেকটাই কম। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, এই শিল্পীদের বাড়িতে থাকার মেয়াদ শেষ এবং নতুন করে এক্সটেনশন হবে…
Read More
‘ঝুন্ড’-এর উপর নিষেধাজ্ঞা জারি রাখল সুপ্রিম কোর্ট

‘ঝুন্ড’-এর উপর নিষেধাজ্ঞা জারি রাখল সুপ্রিম কোর্ট

আমাজন প্রাইমে মারাঠি পরিচালক নাগরাজ পপটলাল মঞ্জুলের পরিচালনায় ছবি 'ঝুন্ড'-এর মুক্তি পাওয়ার কথা ছিল চলতি মাসে। অমিতাভ বচ্চনের আসন্ন ছবি ‘ঝুন্ড’ নাগপুরবাসী ফুটবল কোচ বিজয় বারশের জীবনের গল্প বলবে। মে মাসে থিয়েটারে ঝুন্ড মুক্তি পাওয়ার কথা, তবে করোনার জেরে তা স্থগিত হয়ে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কথা হয়।   কিন্তু কপিরাইট মামলা হয় এই ছবির বিরুদ্ধে। গত কয়েক মাস ধরেই আইনি গেড়োয় ফেঁসে রয়েছে এই ছবি। বুধবার এই ছবির মুক্তির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। গত ১৭ সেপ্টেম্বর তেলেঙ্গানার ট্রায়াল কোর্ট মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করে, সেই রায় বহাল রাখে তেলেঙ্গানা হাইকোর্ট।
Read More