Entertainment

চলতি বছর মুক্তি পাচ্ছে না ‘সূর্যবংশী’ ও ‘৮৩’

চলতি বছর মুক্তি পাচ্ছে না ‘সূর্যবংশী’ ও ‘৮৩’

চলতি বছরের বড়দিনে মুক্তি পাচ্ছে না কবীর খান পরিচালিত ‘৮৩’ । মুক্তি পাবে না রোহিত শেট্টি  পরিচালিত ‘সূর্যবংশী’ও। চলতি বছরে সিনেপ্রেমীদের এই দুই আশা পূরণ হচ্ছে না। ‘৮৩’ ছবিতে স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রণবীর। সে ছবির মুক্তি পাওয়ার কথা ছিল ১০ এপ্রিল। ‘সূর্যবংশী’ ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। বড়দিনে আর খুব বেশি দেরি নেই। এই অল্প সময়ে ছবির মার্কেটিং ক্যাম্পেন পরিকল্পনা করা সম্ভব নয়। সেই কারণেই পরের বছর ছবির মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানুয়ারি এবং এপ্রিলে দু’টি ছবির নতুন মুক্তির তারিখ ঠিক করা হবে।
Read More
শ্যুটিং শুরু করলেন অপরাজিতা আঢ্য

শ্যুটিং শুরু করলেন অপরাজিতা আঢ্য

টলিপাড়ার অন্যতম চেনা মুখ অপরাজিতা আঢ্য। করোনা মুক্ত হয়ে আবার শ্যুটিং শুরু করলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বর্তমানে রিয়্যালিটি শো ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’র শ্যুটিং শুরু করেছেন অভিনেত্রী। নেগেটিভ রিপোর্ট হাতে পেয়েই পরের দিন শ্যুটিং ফ্লোরে হাজির হন তিনি। এখনও শরীর সামান্য দুর্বল আছে তাঁর। সব সাবধানতা অবলম্বন করে ফ্লোরে শ্যুটিং করেছেন তিনি। প্রসঙ্গত, পুজোর মধ্যে বাড়িতেই কেটেছে অপরাজিতার।
Read More
‘আশ্রম চ্যাপ্টার ২’- এর ট্রেলার সরানোর দাবি

‘আশ্রম চ্যাপ্টার ২’- এর ট্রেলার সরানোর দাবি

চলতি বছর ২৮ আগস্ট OTT প্ল্যাটফর্ম এম এক্স প্লেয়ারে প্রকাশ্যে আসে ববি দেওল অভিনীত ওয়েব সিরিজ ‘আশ্রম চ্যাপ্টার ২’- এর ট্রেলার। এর পরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করছিল নেটদুনিয়ার একাংশ। এবার আইনি বিপাকে প্রকাশ ঝা পরিচালিত-প্রযোজিত ‘আশ্রম চ্যাপ্টার ২’। সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসীদের ভাবাবেগে আঘাত হানার অভিযোগে সিরিজের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হল কর্ণি সেনা। পাঠানো হল আইনি নোটিস। নোটিসে অবিলম্বে নেটদুনিয়া থেকে সিরিজের ট্রেলার সরানোর দাবি জানানো হয়েছে। সিং। পাশাপাশি OTT প্ল্যাটফর্ম থেকে গোটা সিরিজটি তুলে নেওয়ার দাবিও জানানো হয়েছে। ১১ নভেম্বর এমএক্স প্লেয়ারে সিরিজের নতুন চ্যাপ্টার মুক্তি পাওয়ার কথা।
Read More
হলিউডে দেখা যাবে বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশনকে

হলিউডে দেখা যাবে বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশনকে

অভিনয়ের পাশাপাশি বিশ্বের সবচেয়ে সুন্দর পুরুষদের তালিকায় প্রথমসারিতে রয়েছেন অভিনেতা হৃতিক রোশন। নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন বাবা রাকেশ রোশনের পরিচালনায় ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবিতে। ২০১৯ সালে দুই ভিন্ন ছবি ‘সুপার ৩০’ এবং ‘ওয়ার’-এর জন্য দর্শকদের প্রশংসা এবং বাণিজ্যিক সাফল্য দুই-ই পেয়েছেন। এবার নাকি হলিউডের দিকে পা বাড়াতে চলেছেন তিনি। আমেরিকান ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা গার্শ এজেন্সি সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন হৃতিক। হলিউড স্পাই থ্রিলারে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে হৃতিককে। বলিউড অভিনেতা এখন ব্যস্ত নিজের ‘কৃষ’ সিরিজ ‘কৃষ ৪’ ছবি নিয়ে।
Read More
পারিশ্রমিকের রেকর্ড ভেঙেছে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি

পারিশ্রমিকের রেকর্ড ভেঙেছে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি

বলিউডে এখন চড়া দর হাঁকাচ্ছেন মির্জাপুর খ্যাত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শো ‘নো ফিল্টার নেহা’তে প্রশকা করেন এ কথা। অভিনেতাকে শীঘ্রই দেখা যাবে নেটফ্লিক্সের ড্রামা ‘লুডো’তে। অভিনেতা বর্তমানে ‘মুম্বই সাগা’ এবং ‘কাগাজ' ছবিতে কাজ করছেন। করনোরা জেরে ক্রিসমাস পর্যন্ত মুক্তি পিছিয়ে ৮৩-এর। ভারতীয় দলের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের গল্প উঠে আসবে পরিচালক কবীর খানের এই ছবিতে। তিনি বলেন, বর্তমানে আমি যে সেটে কাজ করছি... এখন সেটাই সর্বোচ্চ... এবং আমি যে সর্বশেষ ছবিটির জন্য শুটিং করেছি, সেটিও আমাকে অনেক পারিশ্রমিক দিয়েছে। এখন আমি যে ছবি করছি, আগের চেয়ে আমার পারিশ্রমিকের রেকর্ড ভেঙে যাচ্ছে'।
Read More
মা হতে চলেছেন ‘তোরা’

মা হতে চলেছেন ‘তোরা’

কলকাতা: টিভির পরিচিত মুখ ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকের মধুবনী গোস্বামী ৷ বিয়ে করেছেন ‘খড়কুটো’ ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্র অভিনেতা রাজা গোস্বামী। সম্পূর্ণ হতে চলেছে এ বার তাঁদের সংসার। মা হতে চলেছেন মধুবনী। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই জানিয়েছেন সুখবরটি।
Read More
আজ ফের তলব করিশ্মা প্রকাশকে

আজ ফের তলব করিশ্মা প্রকাশকে

আদালতে আগাম জামিনের আবেদন জানিয়ে গতকাল কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার আধিকারিকদের মুখোমুখি হন দীপিকার প্রাক্তন ম্যানেজার করিশ্মা প্রকাশ। গতকাল প্রায় ৬ ঘন্টা ধরে এনসিবির ম্যারাথন জেরার মুখে পড়েন করিশ্মা। আজ ফের তলব করা হয়েছিল করিশ্মা প্রকাশকে। এনসিবি। ২৭ অক্টোবর করিশ্মা প্রকাশের বাড়িতে হানা দিয়ে ১.৭ গ্রাম হাশিশ বাজেয়াপ্ত করে এনসিবি। মাদককাণ্ডে নাম জড়ানোর পর গত ২১ অক্টোবর মাদককাণ্ডে প্রশ্নের মুখে থাকা Kawan ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি থেকে ইস্তফা দিয়েছেন করিশ্মা প্রকাশ। তাই বর্তমানে দীপিকা পাড়ুকোনের সঙ্গে কোনওরকম পেশাগত সম্পর্ক নেই করিশ্মার।
Read More
বলিউডে আসতে চলেছেন সইফ পুত্র ইব্রাহিম আলি খান

বলিউডে আসতে চলেছেন সইফ পুত্র ইব্রাহিম আলি খান

সইফ আলি খান জানালেন পুত্র ইব্রাহিম আলি খান নাকি অভিনয় করতে চান। ‘কেদারনাথ’ এবং ‘সিম্বা’র মতো ছবি দিয়ে সইফ কন্যা সারা আলি খান ইতিমধ্যে বলিউডের পরিচিত মুখ। ইব্রাহিমকে সারার সঙ্গে একটি ম্যাগাজিন কভার পেজে ইতিমধ্যেই দেখা গিয়েছে। সইফ আলি খানের প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে অভিনেতার দুই সন্তান- সারা ও ইব্রাহিম।
Read More
অভিনয় জগতে অভিনয়ের সুযোগ দেওয়ার প্রতারণা

অভিনয় জগতে অভিনয়ের সুযোগ দেওয়ার প্রতারণা

সিরিয়াল জগতে অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। বহুদিন ধরেই চলছিল প্রতারণার কাজ, প্রশিক্ষণ নিলেই মিলবে বাংলা ধারাবাহিকে অভিনয়ের সুযোগ। 'খড়কুটো’ বা ‘মোহর’ ধারাবাহিকের নির্মাতা ম্যাজিক মোমেন্ট সংস্থার নাম ভাঙিয়ে চলছিল ব্যবসা। অভিযোগের ভিত্তিতে পাকড়াও মূল অভিযুক্ত শশীকান্ত ভৌমিক নামে এক ব্যক্তি। দীর্ঘদিন ধরে বহু অভিযোগ জমা পড়েছিল শশীকান্তের বিরুদ্ধে। খতিয়ে দেখছে পুলিশ।
Read More
ভালো নেই বাঙালির প্রিয় ফেলুদা

ভালো নেই বাঙালির প্রিয় ফেলুদা

আজ দীর্ঘ একমাস ধরে মিন্টো পার্ক লাগোয়া বেসরকারি হাসপাতালে জীবনযুদ্ধের কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই চারবার ডায়ালিসিস হয়ে গিয়েছে তবুও কিডনির সমস্যা নিয়ে উদ্বেগ কাটছে না। কিডনির সমস্যার কোনও গঠনমূলক সমাধান খুঁজতে মরিয়া বিশেষজ্ঞরা। সৌমিত্রবাবুর রক্তে হিমোগ্লোবিন ও অনুচক্রিকার মাত্রা কম রয়েছে। ৮৫ বছরসের সৌমিত্রবাবুর শারীরিক পরিস্থিতি মাঝেমধ্যেই অবনতি ঘটছে।
Read More