Entertainment

করিশ্মা প্রকাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের

করিশ্মা প্রকাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের

দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশের বাড়ি থেকে মাদক উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে মামলা রুজু করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ব্যক্তিগত ব্যবহারযোগ্য মাদকের আওতায় NDPS আইনের ২৭ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে করিশ্মা প্রকাশের বিরুদ্ধে। দীপিকার ম্যানেজারের বাড়িতে গত ২৭ অক্টোবর হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ১.৭ গ্রাম হাশিশ ও তিনটে সিবিডি ওয়েলের শিশি উদ্ধার করেছেন তদন্তকারীরা। এই মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১ বছরের সাজা হয়।
Read More
Step inside Hrithik Roshan’s sea-facing Mumbai home with a vending machine and monkey bars in living room

Step inside Hrithik Roshan’s sea-facing Mumbai home with a vending machine and monkey bars in living room

Step inside Hrithik Roshan’s sea-facing Mumbai home with a vending machine and monkey bars in living room Hrithik Roshan claims that despite how spick and span his house looks, no one is policed to keep their arms to themselves or discouraged from touching things and making a mess. The actor says his friends and guests are free to enjoy his home like its their own. Hrithik,who recently bought two more properties worth almost Rs 100 crore, was closely associated with designing his home. While one apartment is a duplex penthouse, the other is a single-storey home, and as per reports…
Read More
Balika Vadhu actress Avika Gor opens up on massive weight loss journey, says didnt likebig arms, legs, a well-earned belly`

Balika Vadhu actress Avika Gor opens up on massive weight loss journey, says didnt likebig arms, legs, a well-earned belly`

Balika Vadhu actress Avika Gor opens up on massive weight loss journey, says didnt likebig arms, legs, a well-earned belly` New Delhi: Television actress Avika Gor aka Anandi from popular daily soap 'Balika Vadhu' has opened up on her body weight issues. In a long Instagram post, Avika opened up on her massive weight loss transformation journey. An excerpt from Avika Gor's post reads: I still remember one night last year, when I looked at myself in the mirror & I broke down. I didn't like what I saw. Big arms, legs, a well earned belly. I had let go…
Read More
নেটফ্লিক্সে আসছে ‘দ্য হোয়াইট টাইগার’

নেটফ্লিক্সে আসছে ‘দ্য হোয়াইট টাইগার’

২০২১-এর জানুয়ারিতে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে ‘দ্য হোয়াইট টাইগার’ এর। অরবিন্দ আদিগার লেখা একই নামের বই অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। এই ছবিরি পরিচালনার দায়িত্বে রয়েছেন ইরানীয় পরিচালক রামিন বাহরানি। এই ছবিতেই প্রথমবার একসঙ্গে কাজ করছেন কোটিপতি ব্যবসায়ী রাজকুমার রাও - তার স্ত্রী পিঙ্কি প্রিয়াঙ্কা চোপড়া। ২০০৮ সালে ম্যান বুকার প্রাইজ বিজেতা তথা নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার বই ‘দ্য হোয়াইট টাইগার’।
Read More
‘লাভ হোস্টেল’ আসছে শাহরুখ খানের প্রযোজনায়

‘লাভ হোস্টেল’ আসছে শাহরুখ খানের প্রযোজনায়

পরিচালনায় গুরগাঁও খ্যাত পরিচালক শঙ্কর রমন ও শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস ঘোষণা করল নতুন ছবি ‘লাভ হোস্টেল’। উত্তর ভারতের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি রক্তেমাখা প্রেমকাহিনির গল্প বলবে। রেড চিলিস এন্টারটেনমেন্টের সঙ্গে যৌথভাবে এই ছবির প্রযোজনা করছে দৃশ্যম ফিল্মস। এই ছবিতে লিড রোলে থাকছেন বিক্রান্ত মেসি, সানিয়া মালহোত্রা এবং ববি দেওল।
Read More
করোনার প্রভাব পড়ল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

করোনার প্রভাব পড়ল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

করোনা পরিস্থিতির জেরে কিছুটা বিবর্ণভাবেই কেটেছে দুর্গা পুজো। এই পরিস্থিতিতে বাঙালির সাধের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব করলে কোনওভাবেই যোগ দিতে পারতেন না বিদেশে ডেলিগেটরা। এই পরিস্থিতিতে মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের জানুয়ারি মাসে উৎসবের নতুন দিন ধার্য করা হয়েছে। ছবি উৎসব কমিটির সভাপতি রাজ চক্রবর্তীও দ্বিধায় ছিলেন উৎসব নিয়ে। সব দিক ভেবে অবশেষে কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার টুইটারে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। ২০২১ সালের শুরুতেই, ৮ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে কিফ। ৫ নভেম্বর থেকে উৎসব শুরু হওয়ার কথা…
Read More
শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়কে শীঘ্রই দেখা যাবে টলিউডে

শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়কে শীঘ্রই দেখা যাবে টলিউডে

টলিউডে পা রাখতে চলেছেন টলিগঞ্জের প্রথম সারির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। এক দশকেরও বেশি সময় ধরে টলিউডে নিজের জায়গা ধরে রেখেছেন শুভশ্রী। এবার বোনের পথে হেঁটে রুপোলি পর্দায় অভিনয়ের দুনিয়ায় পা রাখলেন দিদি। দেবশ্রীর ডেব্যিউ প্রোজেক্টের ঘোষণা হয়ে গেল বুধবার। আগামী বছর সত্যজিতের জন্মশতবর্ষ। সত্যজিত্ রায়কে শ্রদ্ধার্ঘ জানাতে তৈরি হচ্ছে ‘আবার কাঞ্চানজঙ্ঘা’। পরিচালক রাজর্ষি দে'র এই ছবিতে অভিনয় করেছেন দেবশ্রী। আবার কাঞ্চনজঙ্ঘাতে মূলত গৃহবধূর লুকেই পাওযা গেল শুভশ্রীর দিদিকে। ছবির কাস্টে থাকছে একাধিক চমক।
Read More
নোরা ফতেহির সঙ্গে নাম জড়িয়েছে টেরেন্স

নোরা ফতেহির সঙ্গে নাম জড়িয়েছে টেরেন্স

মুম্বই: বলিউডে নাচের ডান্স ক্যুইন নোরা ফতেহি। সম্প্রতি নোরার সঙ্গে নাম জড়িয়েছে টেরেন্স ল্যুইসের। সম্প্রতি বেশ জনপ্রিয় নাচের একটি রিয়েলিটি শোতে জাজের আসনে দেখা যায় বিচারক নোরা এবং টেরেন্সও। এবার এই মঞ্চেই নোরাকে প্রেম নিবেদন করলেন টেরেন্স। উপস্থিত বিচারকদের মুখও হা হয়ে যায় এই কাণ্ড দেখে। তবে কি সত্যিই নোরাকে ভালোবাসেন টেরেন্স। তুমুল চর্চা শুরু হয় এই ভিডিও নিয়ে। অনেকেই বলেছেন, তাঁদের জুটি বেশ পছন্দের।
Read More
অভিনেত্রী কাজল আগরওয়ালের জীবনে নতুন বসন্ত

অভিনেত্রী কাজল আগরওয়ালের জীবনে নতুন বসন্ত

অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন চলেছেন অভিনেত্রী কাজল আগরওয়াল। উদ্যোগপতি ব্যবসায়ী এবং ইন্টিরিয়র ডিজাইনার গৌতম কিচলুর সঙ্গে পথ চলার অঙ্গীকার করলেন কাজল। টুইট করে নিজেই ভাগ করে নিলেন খুশি খবর। তামিল, তেলেগু ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়ালের বিয়ের গুঞ্জন গত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল। তিনি লিখেছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী ৩০ অক্টোবর মুম্বইতে একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানে আমি গৌতম কিচলুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি। আমাকে এত বছর ধরে ভালবাসার জন্য ধন্যবাদ। নতুন জীবন শুরু করতে আপানাদের আশীর্বাদ প্রয়োজন।” পাশাপাশি অভিনেত্রী জানিয়েছেন, নতুন অধ্যায় শুরু করলেও অভিনয় চালিয়ে যাবেন একই সঙ্গে। আগামিকাল, শুক্রবার, ৩০ অক্টোবর মুম্বইয়ে বিয়ের…
Read More
অবস্থার অবনতি প্রবাদপ্রতীম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের

অবস্থার অবনতি প্রবাদপ্রতীম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের

অতি সংকটজনক বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। পাশাপাশি কমেছিল তাঁর প্লেটলেটের সংখ্যা। সোমবার থেকে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে অভিনেতার দুটি কিডনি কাজ না করায় বুধবার ডায়ালিসিস শুরু করবার সিদ্ধান্ত নেয় অভিনেতার মেডিক্যাল টিম।   ৮৫ বছর বয়সী এই অভিনেতার ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রার পরিমাণ খুব বেড়ে গিয়েছে। জানা গিয়েছে সেকেন্ডারি নিউমোনিয়াতেও ভুগছেন তিনি। ৫০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। হাসপাতালের বিছানায় রীতিমতো ফাইট করে যাচ্ছেন ‘ফেলুদা’, এমনটাই জানিয়েছেন চিকিৎসক অরিন্দম কর। সারা বাংলা তাঁর আরোগ্য কামনা করছে।
Read More