Entertainment

ব‍্যাকগ্রাউন্ড ডান্সারদের পাশে বরুন ধাওয়ান

ব‍্যাকগ্রাউন্ড ডান্সারদের পাশে বরুন ধাওয়ান

দীর্ঘদিন লকডাউন চলায় বলিউডের কলাকুশলীদের আর্থিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছিল। এখন আন লকডাউনে শুটিং ধীরে ধীরে শুরু হলেও শুটিং সেটে কম সংখ‍্যক লোক নিয়ে কাজ করার নিয়মের জন‍্য ব‍্যাকগ্রাউন্ড ডান্সারদের আর্থিক পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। এমন অবস্থাতেই তাদের সাহায‍্যের হাত বাড়িয়ে দিলেন বরুন। করোনার জন‍্য বর্তমান আর্থিক সঙ্কটে ২০০ জন ব‍্যাকগ্রাউন্ড ডান্সারের অ্যাকাউন্টে টাকা পাঠালেন অভিনেতা। এবিসিডি ২ ও স্ট্রিট ডান্সার থ্রিডি ছবিতে নিজেই একজন ডান্সারের চরিত্রে অভিনয় করেছিলেন বরুন। তাই বাস্তব জীবনে তাদের সমস‍্যাটা বোঝেন তিনি। জানা গিয়েছে, ২০০ জন ব‍্যাকগ্রাউন্ড ডান্সারের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন অভিনেতা। এই পরিস্থিতিতে বহু তারকার কাছেই সাহায‍্যের অনুরোধ করেছিলেন এই ডান্সাররা।এক সাক্ষাৎকারে…
Read More
ফ্লোরে ফিরছেন সলমান খান, স্টুডিয়োতেই শ্যুটিং রাধে ছবির

ফ্লোরে ফিরছেন সলমান খান, স্টুডিয়োতেই শ্যুটিং রাধে ছবির

 গত বছরের নভেম্বর মাসেই শুরু হয়ে গিয়েছিল সলমান খান ও দিশা পটানির আগামী ছবি Radhe: Your Most Wanted Bhai-এর শ্যুটিং। ২০২০-র ইদের ছবির প্রস্তুতি হিসেবেই এই ছবির কাজে হাত দিয়েছিলেন সলমান খান। কিন্তু বিধি বাম। চলতি বছরের শুরু থেকে যেভাবে করোনা সংক্রমণ সারা বিশ্বে থাবা বসিয়েছে, তাতে বাধ্য হয়েই এই ছবির কাজ এবং মুক্তি পিছিয়ে দিতে হয়েছিল। সারা দেশ জুড়ে চলা দীর্ঘ লকডাউনের কারণে বন্ধ রাখা হয়েছিল শেষ দফার শ্যুটিং এবং পোস্ট প্রোডাকশনের সব কাজ। আনলক শুরু হওয়ার পর ফের ছন্দে ফিরছে বলিউড। করোনাভাইরাস থাবা বসানোর আগে ঠিক ছিল একটি গান ও অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের জন্যে ছবির টিম আজারবাইজান যাবে।…
Read More
হলিউড ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তি সই রণদীপ হুডার!

হলিউড ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তি সই রণদীপ হুডার!

হলিউডের অ্যাকশন থ্রিলার Extraction-এর সাফল্যের পর আর নিজেকে আটকে রাখতে চান না রণদীপ হুডা । বরং আরও বেশি করে আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করতে চান তিনি। এই স্বপ্ন পূরণের লক্ষ্যে ইতোমধ্যে আমেরিকার ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি Authentic Talent and Literary Management-এর সঙ্গে চুক্তি সই করেছেন রণদীপ ।রণদীপ জানিয়েছেন, ‘এক্সট্র্যাকশন অনন্য সাফল্য পেয়েছে। সারা বিশ্বে প্রচুর দর্শকের ভালোবাসা পেয়েছে এই ছবি। এই ছবিতে কাজ করা রীতিমতো উপভোগ করেছি আমি। অসাধারণ কাস্ট ও ক্রু-র থেকে অনেক কিছু নতুন শেখার সুযোগ হয়েছে। প্রত্যেক শিল্পীই চান, বড় সংখ্যক দর্শকের কাছে তাঁর কাজ পৌঁছে দিতে। আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং একই সঙ্গে এক্সসাইটেড আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে এই সুযোগ পাওয়ার জন্যে।’
Read More
সুশান্তকে খুন করেছে দাউদ ইব্রাহিমের গ‍্যাঙ

সুশান্তকে খুন করেছে দাউদ ইব্রাহিমের গ‍্যাঙ

চাঞ্চল‍্যকর দাবি করলেন প্রাক্তন RAW অফিসার এন কে সুদ। তাঁর দাবি বলিউডের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে আন্ডারওয়ার্ল্ডের, যার বলি হতে হয়েছে সুশান্তকে। সুদের দাবি, দাউদ ইব্রাহিম এখন মুম্বইতে না থাকলেও এখানকার অপরাধ জগত এখনও তাঁরই নিয়ন্ত্রণে রয়েছে। অনেক উচ্চসদস্থ ব‍্যক্তিদের সঙ্গেও যোগাযোগ রয়েছে তাঁর। সুশান্তের খুন কোনও পেশাদারের কাজ। নিখুঁত ভাবে ছক করে খুন করা হয়েছে তাঁকে। গত কয়েক মাসে প্রায় ৫০ বার সিম পরিবর্তন করেন অভিনেতা। সুদ সন্দেহ করছেন, তাঁকে ফোনে খুনের হুমকি দেওয়া হত। এই কারনেই সিম বদলেছিলেন সুশান্ত। খুন হওয়ার আশঙ্কায় গাড়িতে ঘুমোতেন সুশান্ত বলে দাবি করেছেন এন কে সুদ। তাঁর সন্দেহ, দাউদের কোনও শাগরেদই খুন করেছে…
Read More
করোনা পজেটিভ কোয়েল মল্লিক ও পরিবার ! দ্রুত সুস্থতা কামনা করে ট্যুইট সৃজিতের !

করোনা পজেটিভ কোয়েল মল্লিক ও পরিবার ! দ্রুত সুস্থতা কামনা করে ট্যুইট সৃজিতের !

সারা দেশে এখন করোনা আতঙ্ক। লকডাউন করেও আটকানো যাচ্ছে না এই ভাইরাসকে। টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক তাঁর ট্যুইটার হ্যান্ডেলে জানিয়েছেন তিনি করোনা পজেটিভ। শুধু তিনি নয় তাঁর বাবা এবং মা এবং স্বামীও করোনা পজেটিভ। কয়েক মাস আগেই ছোট্ট একটি সন্তানের জন্ম দিয়েছেন কোয়েল। বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি মানে অভিনেতা রঞ্জিত মল্লিকের কাছেই ছিলেন তিনি। সেখানেই করোনা ভাইরাসে আক্রান্ত হন কোয়েলসহ তাঁর গোটা পরিবার। এই খবর ট্যুইটারে শেয়ার হতেই টলিউডের সব সেলেবরা সুস্থতা কামনা করলেন অভিনেত্রী ও তাঁর পরিবারের। — Srijit Mukherji (@srijitspeaketh) কোয়েলের ট্যুইটের পর রিট্যুইট করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তিনি কোয়েল ও তাঁর পরিবারের দ্রুত আরোগ্য কামনা করেছেন। সৃজিত…
Read More
সুশান্তের আত্মহত্যার মামলায় বয়ান দিলেন পরিচালক শেখর কাপুর

সুশান্তের আত্মহত্যার মামলায় বয়ান দিলেন পরিচালক শেখর কাপুর

সুশান্তের আত্মহত্যার মামলায় মুম্বই পুলিশের তরফে শমন পাঠানো হয়েছিল বলিউড বলিউড শেখর কাপুরকেও। জানা যাচ্ছে ই-মেল মারফত নিজের বয়ান মুম্বই পুলিশকে পাঠিয়ে দিয়েছেন শেখর কাপুর।  মৃত্যুর ২৬ দিন পরেও সোশ্যাল মিডিয়ায় লাগাতার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন তারা। অন্যদিকে সুশান্তের আত্মহত্যার তদন্তে নেমে পেশাদার ক্ষেত্রে রেষারেষির দিকটি জোর দিয়ে খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই জেরা হয়েছে বলিউডের নামী প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের আধিকারিকদের যাদের সঙ্গে মাঝপথেই চুক্তি ভেঙেছিলেন সুশান্ত।
Read More
সুশান্তের আত্মহত্যার মামলায় বয়ান দিলেন পরিচালক শেখর কাপুর

সুশান্তের আত্মহত্যার মামলায় বয়ান দিলেন পরিচালক শেখর কাপুর

সুশান্তের আত্মহত্যার মামলায় মুম্বই পুলিশের তরফে শমন পাঠানো হয়েছিল বলিউড বলিউড শেখর কাপুরকেও। জানা যাচ্ছে ই-মেল মারফত নিজের বয়ান মুম্বই পুলিশকে পাঠিয়ে দিয়েছেন শেখর কাপুর।  মৃত্যুর ২৬ দিন পরেও সোশ্যাল মিডিয়ায় লাগাতার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন তারা। অন্যদিকে সুশান্তের আত্মহত্যার তদন্তে নেমে পেশাদার ক্ষেত্রে রেষারেষির দিকটি জোর দিয়ে খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই জেরা হয়েছে বলিউডের নামী প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের আধিকারিকদের যাদের সঙ্গে মাঝপথেই চুক্তি ভেঙেছিলেন সুশান্ত। সূত্রের খবর, আপতত মুম্বইয়ে উপস্থিত না থাকায় থানায় হাজির হতে পারছেন না শেখর কাপুর। তবে নিজের বয়ান ই-মেলে তদন্তকারী অফিসারদের পাঠিয়ে দিয়েছিলেন পানি পরিচালক। সুশান্তকে নিয়ে নিজের স্বপ্নের প্রোজেক্ট পানি পরিকল্পনা করেছিলেন…
Read More
কোয়েল মল্লিক সহ গোটা পরিবার আক্রান্ত মারণ ভাইরাসে

কোয়েল মল্লিক সহ গোটা পরিবার আক্রান্ত মারণ ভাইরাসে

মল্লিক পরিবারের অন্দর মহলে ঘটেছে করোনা সংক্রমণ। বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক সহ গোটা পরিবার আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। বাপের বাড়িতেই রয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিকও। শোনা যাচ্ছে করোনায় আক্রান্ত হয়েছেন তিনিও। সূত্র মারফত খবর, বিগত দু সপ্তাহ ধরেই জ্বর, সর্দি কাশিতে ভুগছিল গোটা মল্লিক পরিবার। দেখা দিয়েছিল করোনার উপসর্গ। গত পরশু নেওয়া হয় মল্লিক পরিবারের সদস‍্যদের লালারসের নমুনা। রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক ও দীপা মল্লিকের লালারসের নমুনা নেওয়া হয়েছিল। আজ সেই রিপোর্ট এসেছে। জানা গিয়েছে রিপোর্টে করোনা পজিটিভ এসেছে পরিবারের সকলেরই।
Read More
অনন্তের পথে চলে গেলেন “মহীনের ঘোড়াগুলি” র স্রষ্টা

অনন্তের পথে চলে গেলেন “মহীনের ঘোড়াগুলি” র স্রষ্টা

"মহীনের ঘোড়াগুলি" রেখেই চলে গেলেন রঞ্জন ঘোষাল। বাংলা ব্যান্ড ঘরানার পথিকৃতদের একজন তিনি। মহীনের ঘোড়াগুলির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রঞ্জন ঘোষাল চলে গেলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর। বৃহস্পতিবার ভোররাতে বেঙ্গালুরুতে নিজের বাড়িতে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তাঁর। রঞ্জনের জন্ম বর্ধমান জেলার মেমারিতে। বাবা ছিলেন দুঁদে গোয়েন্দা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক উত্তীর্ণ হয়ে রঞ্জন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। গৌতম চট্টোপাধ্যায়ের প্ৰথম ব্যান্ড সপ্তর্ষিতে অন্যতম সদস্য ছিলেন রঞ্জন। ১৯৭৫ নাগাদ মহীনের ঘোড়াগুলি যখন প্রতিষ্ঠা হচ্ছে, রঞ্জন উপস্থাপক হিসেবে যোগ দেন। মহীনের প্রথম অ্যালবাম 'সংবিগ্ন পাখিকুল'-এর 'ভেসে আসে কলকাতা', 'সংবিগ্ন পাখিকুল', 'মেরুন সন্ধ্যালোক'-এর মতো গানগুলি রঞ্জন ঘোষালেরই লেখা।
Read More
সাংসদ হওয়ার পর বড় পর্দায় প্রথমবার একসঙ্গে  মিমি-নুসরত

সাংসদ হওয়ার পর বড় পর্দায় প্রথমবার একসঙ্গে মিমি-নুসরত

 বাংলা ছবির জনপ্রিয় নায়িকার আসন থেকে হঠাৎ চেয়ার বদলে সাংসদের কুর্শিতে বসেছেন মিমি চক্রবর্তী ও নুসরত জাহান । একজন যাদবপুরের সাংসদ, অন্যজন বসিরহাটের । কিন্তু তা বলে বিনোদন দুনিয়াকে বিদায় জানাননি সুন্দরী তারকা সাংসদরা । তবে দুই সাংসদ’কে একসঙ্গে পর্দায় দেখা যায়নি এর আগে । আগে একসঙ্গে বহুবার স্ক্রিন শেয়ার করলেও সাংসদ হওয়ার পর তাঁদের একসঙ্গে কোনও ছবিতে দেখা যায়নি । এ বার সেই বহু প্রতিক্ষীত ছবিটির প্রথম পোস্টার মুক্তি পেয়েছে ।ছবির নাম এসওএস কলকাতা
Read More