21
Jan
কর্মজীবন থেকে অবসর নিলেন সুনীতা উইলিয়ামস। ২৭ বছরের কর্মজীবন শেষে গত ২৭শে ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে অবসর গ্রহণ করেছেন ৬০ বছর বয়সি মার্কিন নভশ্চর। সেই খবর জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সুনীতার প্রথম মহাকাশযাত্রা ২০০৬ সালের ডিসেম্বরে। ডিসকভারি শাটলে চড়ে প্রথম মহাকাশে পাড়ি দিয়েছিলেন তিনি। নাসার এক্সপিডিশন ১৪/১৫-র ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসাবেও দায়িত্ব পালন করেন সুনীতা। শুধু তা-ই নয়, গোটা অভিযানের সময় চারটি স্পেসওয়াক করে বিশ্বরেকর্ডও গড়েন। ২০১২ সালে দ্বিতীয় বার মহাকাশে যান সুনীতা। ১২৭ দিনের সেই অভিযানে মহাকাশ স্টেশন কমান্ডারের দায়িত্ব পালন করেন ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর। ২০২৪ সালে তাঁর তৃতীয় ও শেষ অভিযান ছিল বোয়িং স্টারলাইনারে চড়ে মহাকাশ স্টেশনে যাওয়া।…
