22
Nov
সম্প্রতি নন-মেট্রো শহরগুলিতে ‘আন্ডারস্ট্যান্ডিং স্মার্ট স্পিকার ইউসেজ’ শীর্ষক একটি সমীক্ষা চালানো হয়েছিল। এতে ১০০০ জনেরও বেশি মানুষের মতামত নেওয়া হয়েছিল। অ্যামাজন ইন্ডিয়ার পক্ষে কার্ভি ইনসাইটসের ওই সমীক্ষায় জানা গেছে, ভারতে তুলনামূলকভাবে নতুন হলেও নন-মেট্রো শহরগুলিতে স্মার্ট স্পিকার সম্পর্কে জানেন ৫৪ শতাংশ মানুষ। সমীক্ষা জানাচ্ছে, ৫৫ শতাংশ গ্রাহক মনে করেন তারা আগের থেকে বেশি ভালভাবে সঙ্গীত উপভোগ করতে পারছেন, আর ৫০ শতাংশ গ্রাহক ইউটিলিটি বিল পেমেন্টের ক্ষেত্রে সময় বাঁচাতে পারছেন। ৫২ শতাংশ অভিভাবক জানিয়েছেন স্মার্ট স্পিকারের জন্য তাদের ছেলেমেয়েরা আগের থেকে বেশি পড়াশোনায় মনোনিবেশ করছে। ৪৭ শতাংশের বিশ্বাস, স্মার্ট স্পিকারের কারণে ছোটোদের ভাষা শিক্ষা ও উচ্চারণের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। নন-মেট্রো শহরের…
