02
Oct
প্রথমবার প্যারিস ফ্যাশন উইকের র্যাম্পে হাঁটলেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা। ব়্যাম্প ওয়াকের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে মা শ্বেতা বচ্চন। প্যারিস ফ্যাশন উইক ইভেন্টে মা ও দিদা জয়া বচ্চনের সঙ্গে পৌঁছেছিলেন নভ্যা। মেয়ে যখন ফ্যাশন উইকের র্যাম্পে হাঁটছিলেন, নভ্যাকে চিয়ারর্স আপ করেছেন শ্বেতা। প্যারিস ফ্যাশন উইক ২০২৩-এ র্যাম্পে হাঁটার সময় নভ্যা নাভেলি নন্দা একটি লাল রঙের অফ-শোল্ডার মিনি ড্রেস পরেছিলেন। চুল খোলা রেখেছিবেন তিনি। র্যাম্প ওয়াকের সময় মা, দিদা এবং দর্শকদের উদ্দেশে হাতও নেড়েছেন তিনি। ভিডিয়োটি শেয়ার করে শ্বেতা বচ্চন নন্দা লেখেন, ‘লিটল মিস লরিয়াল’। মায়ের পোস্টে স্মাইলি দিয়েছেন নভ্যা। প্যারিস ফ্যাশন উইকের র্যাম্পে ডেবিউ করার জন্য নভ্যা…
