Fashion

জেইই মেইনস: সেরা ছাত্রী শ্রীমন্তি

জেইই মেইনস: সেরা ছাত্রী শ্রীমন্তি

কলকাতা, সেপ্টেম্বর ২০২০: জেইই মেইনস ২০২০ পরীক্ষায় কলকাতাকে গর্বিত করে গার্লস ক্যাটাগরিতে পশ্চিমবঙ্গের শীর্ষস্থান অধিকার করেছে আকাশ ইনস্টিটিউটের ছাত্রী শ্রীমন্তি দে। শ্রীমন্তি অল ইন্ডিয়া র‍্যাংক ১৩১ দখল করেছে, পেয়েছে ৯৯.৯৯ পার্সেন্টাইল নম্বর।  আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেডের ডিরেক্টর ও সিইও আকাশ চৌধুরি শ্রীমন্তিকে অভিনন্দন জানিয়ে বলেন, কঠিন জেইই মেইনস এন্ট্রান্স পরীক্ষায় চমৎকার সাফল্য দেখিয়ে শ্রীমন্তি তাদের গর্বিত করেছে। তার এই সাফল্যের পিছনে রয়েছে তার কঠোর পরিশ্রম, অভিভাবকদের প্রেরণা এবং যারা তাকে এগিয়ে যাওয়ার দিশা দেখিয়েছেন সেই ইনস্ট্রাকটরদের সহযোগিতা। মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষায় শিক্ষার্থীদের প্রস্তুতিতে আকাশের ‘টেস্ট প্রিপারেশন’ সুবিদিত, একথা উল্লেখ করে তিনি শ্রীমন্তির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। শ্রীমন্তি তার নজরকাড়া…
Read More
জি বাংলার রিয়েলিটি শো সারেগামাপা’র বিচারক মিকা সিং

জি বাংলার রিয়েলিটি শো সারেগামাপা’র বিচারক মিকা সিং

নতুনভাবে শুরু হতে চলেছে জি বাংলার খ্যাতনামা সংগীত রিয়েলিটি শো সারেগামাপা। শোয়ের সঞ্চালক হিসেবে যিশু সেনগুপ্ত-এর পরিবর্তে নতুন সঞ্চালক হিসেবে মঞ্চে অবতরণ করতে চলেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। এবার শোয়ের বিচারকও পরিবর্তন। বাংলা সংগীত রিয়েলিটি শো জি সারেগামাপা-য় কেন বিচারকের আসনে মিকা সিং? প্রশ্ন তুলেছেন অনেকেই। সারেগামাপা’র বিচারক হিসেবে মিকাকে না-পসন্দ বাংলা সংগীতমহলের। সংগীতকার ইন্দ্রদীপ দাশগুপ্ত, নচিকেতা চক্রবর্তী থেকে আরতি মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট শিল্পীরা ইতিমধ্যেই মুখ খুলেছেন এই বিষয়ে। চ্যানেলের টিআরপি-ই কী শেষ কথা? প্রশ্ন তুলেছেন রিয়ালিটি শোয়ের দর্শককুল।
Read More
প্রয়াত ডিজাইনার শর্বরী দত্ত

প্রয়াত ডিজাইনার শর্বরী দত্ত

বৃহস্পতিবার দিনভর পরিবারের সঙ্গে যোগাযোগ হয়নি শর্বরী দত্তের, দাবি ছেলের। রাতে ড্রয়িং রুমের শৌচাগার থেকে উদ্ধার দেহ।শর্বরী দত্তের বাঁ পায়ের গোড়ালির কাছে আঘাতের চিহ্ন, মুখ থেকে রক্ত বেরিয়েছে। বাথরুমেও রক্তের দাগ স্পষ্ট ছিল। বৃহস্পতিবার মধ্যরাতে আচমকাই এল জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের মৃত্যু সংবাদ। এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে ক্রমেই বাড়ছে ধোঁয়াশা। রাত ১২.১৫ নাগাদ নিজের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। মাত্র ৬৩-তেই হঠাৎ থমকে গেল তাঁর জীবন। কীভাবে কিংবা কখন মৃত্যু হয়েছে শর্বরী দত্তের তা জানা যায় নি। পরিবার সূত্রে খবর ১৬ তারিখ রাতে ডিনারে শেষবার শর্বরী দত্তের সঙ্গে দেখা হয় ছেলের। বৃহস্পতিবার দিনভর কোনও যোগাযোগ হয়নি। অবশেষে ড্রয়িং রুমের শৌচাগার…
Read More
ঘটনায় নতুন মোড় , জেরায় রিয়ার মুখে ফাঁস একাধিক নাম

ঘটনায় নতুন মোড় , জেরায় রিয়ার মুখে ফাঁস একাধিক নাম

জেরায় রিয়া এনসিবি কে ফাঁস করেছেন ২৫ জন হেভিওয়েট বলিউড তারকার নাম যাঁরা নিয়মিত মাদক সেবন করে থাকেন! সূত্রের খবর, সেই তালিকায় রয়েছে সৈফ আলি খান কন্যা সারা আলি খান ও ইয়ারিয়াঁ অভিনেত্রী রকুল প্রীত সিং- এর নামও! রিয়ার দাবি, নিয়মিত মাদক সেবন করেন সারা আলি খান। পাশাপাশি মাদকের কারবারী এবং পাচারকারীদের সঙ্গেও তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে।এরমধ্যেই উঠে এল আরেক চাঞ্চল্যকর তথ্য! সূত্রের খবর, রিয়া চক্রবর্তী যে মাদক কারবারীর কাছ থেকে ড্রাগস কিনতেন, তার সঙ্গে যোগ রয়েছে সারা আলি খানেরও। শুধু তাই নয়, সারার কাছ থেকে রিয়া সরাসারিও নাকি ড্রাগস আমদানি করতেন।
Read More
‘অ্যারো’র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন ঋত্ত্বিক রোশন

‘অ্যারো’র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন ঋত্ত্বিক রোশন

ফ্যাশন আইকন ও সুপারস্টার ঋত্ত্বিক রোশনকে অরবিন্দ ফ্যাশনস লিমিটেডের আমেরিকান মেন্সউইয়ার ব্র্যান্ড ‘অ্যারো’র ব্র্যান্ড অ্যাম্বাসাডর রূপে ঘোষণা করা হল। একইসঙ্গে তাকে নিয়ে আরম্ভ হল নতুন ক্যাম্পেন ‘অন টপ অব দ্য ওয়ার্ল্ড’। এই ঘোষণা করা হল ‘অ্যারো’র ২৫টি নতুন ‘নিউ ইয়র্ক’ স্টাইলড ফ্যাশন স্টোর লঞ্চের পূর্বে। ‘অ্যারো’র ‘অন টপ অব দ্য ওয়ার্ল্ড’ ক্যাম্পেনের প্রেরণা হল নিউ ইয়র্কের রকফেলার প্লাজার ১৯৩০ সালের একটি সুবিখ্যাত ফোটোগ্রাফ।   সেই ১৮৫১ সাল থেকে প্রিমিয়াম এলিগ্যান্ট ফ্যাশনের কর্তৃত্ব করে আসছে‘ অ্যারো’। বর্তমানে তার তিনটি অনবদ্য কালেকশন এসেছে গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা মেটাতে। এগুলি হল – ‘ইন্টারেস্টিং ফর্মালস’, ‘অ্যারো স্পোর্ট’ ও ‘অ্যারো নিউ ইয়র্ক’। ঋত্ত্বিক রোশনকে নিয়ে ‘অন টপ…
Read More
রাজ শুভশ্রীর ঘরে নতুন সদস্য

রাজ শুভশ্রীর ঘরে নতুন সদস্য

মা হলেন শুভশ্রী। রাজ চক্রবর্তী ও শুভশ্রীর সংসারে এল নতুন সদস্য । আজই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী। খুশির হাওয়া চক্রবর্তী ও গঙ্গোপাধ্যায় পরিবারে । শনিবার বেলা দেড়টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন শুভশ্রী ।মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। গত কয়েক মাসের মধ্যেই রাজ-শুভশ্রীর জীবনে অনেক ঝড় বয়ে গিয়েছে । অসুস্থ হয়ে পড়েন রাজের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী । তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ।পরিবারে স্বামী ও শ্বশুর করোনা আক্রান্ত হন। স্বামী সুস্থ হয়ে উঠলেও রাজের পিতা মারা যান।
Read More
Anuradha Paudwal’s son Aditya dies

Anuradha Paudwal’s son Aditya dies

New Delhi: Legendary Indian singer Anuradha Paudwal's son Aditya Paudwal succumbed to kidney ailment on Saturday morning. He was 35. He was reportedly suffering from kidney ailments from the last few months and breathed his last at a hospital. The cause of death is reported to be kidney failure. Aditya Paudwal was also into music and had worked with several Bollywood music composers. Singer and music director Shankar Mahadevan, singer Aditi Singh confirmed the news by posting condolences on social media. Aditya Paudwal was a music composer.
Read More
প্রয়াত সংগীতশিল্পী অনুরাধা পড়োয়ালের ছেলে আদিত্য

প্রয়াত সংগীতশিল্পী অনুরাধা পড়োয়ালের ছেলে আদিত্য

আজ সকালে মাত্র ৩৫ বছর বয়সেই প্রয়াত হলেন সংগীতশিল্পী অনুরাধা পৌড়ওয়ালের ছেলে আদিত্য পৌড়ওয়াল। তিনি অসুস্থতার জন্য গত কয়েকমাস ধরেই হাসপাতালে ছিলেন চিকিৎসাধীন ছিলেন। তাঁর কিডনিজনিত সমস্যা ছিল বলে জানা গিয়েছে। আদিত্যও মায়ের মতোই সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত ছিলেন। অল্প বয়সেই সংগীত ব্যবস্থাপক ও প্রযোজক হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। চলতি বছরের গোড়ায় তিনি থ্যাকারে ছবির কাজ নিয়ে ব্যস্তছিলেন। শিব সেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের জীবনকাহিনি অবলম্বনে তৈরি ওই ছবির ‘সাহেব তু’ গানের সংগীত ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন আদিত্য। কিন্তু অকালে চলে গেলেন তিনি।
Read More
চুপিসাড়ে বিয়ে সেরে ফেললেন পুনম পাণ্ডে

চুপিসাড়ে বিয়ে সেরে ফেললেন পুনম পাণ্ডে

নিজের জীবনের স্বপ্নের পুরুষের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়লেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা পুনম পাণ্ডে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবর জানান পুনম। বলিউডের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব এই তারকা। করোনা আবহে গত জুলাই মাসে দীর্ঘদিনের বয়ফ্রেন্ড স্যাম বম্বের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছিলেন পুনম। আর এবার গোপনে বিয়ের পর্ব সেরে ফেললেন পুনম। বর পেশায় ফিল্মমেকার স্যাম বম্বে। বিয়ের পোশাকে ছিল রঙ মিলান্তির ছোঁয়া। নীল রঙের ভেলভেট লেহেঙ্গায় সেজেছিলেন পুনম। অন্যদিকে স্যামকে পাওয়া গেল গাঢ় নীল ভেলভেট বন্ধগলায়। বিয়ের পর মিসেস বম্বে হিসাবে নিজের পরিচয় দিয়ে নায়িকার দাবি,'আগামী সাতটা জন্ম আমি তোমার সঙ্গে কাটাতে চাই'।
Read More
ড্রাগচক্রে কি কঙ্গনার ও যোগ?

ড্রাগচক্রে কি কঙ্গনার ও যোগ?

কঙ্গনা রানাওয়াত ও মহারাষ্ট্র সরকারের তরজা এখন তুঙ্গে। উদ্ভব ঠাকরেকে চ্যালেঞ্জ ছুড়েছেন কঙ্গনা। আর তার পরেই একের পর এক পদক্ষেপ নিচ্ছে ঠাকরে সরকার। কয়েক দিন আগেই শেখর সুমনের ছেলে অধ্যয়ন কঙ্গনার ড্রাগ নেওয়ার কথা সামনে এসেছেন। এক সময় এই দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বেশ কয়েক দিন ধরেই বলিউডের মাদকচক্র যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন কঙ্গনা। ভিকি কৌশল, রণবীর সিংয়ের নাম করে ড্রাগ টেস্ট করানোর কথা বলেছেন। তবে কঙ্গনার ড্রাগ নেওয়ার কথা সামনে আসতেই এবার উদ্ধব ঠাকরে সরকার নতুন পদক্ষেপ নিল। কঙ্গনার ড্রাগচক্রের সঙ্গে যোগ রয়েছে এই অভিযোগে মহারাষ্ট্রের গৃহমন্ত্রালয় কঙ্গনার বিরুদ্ধে তদন্তের আদেশ দিয়েছে। 
Read More