18
Sep
পাঁচ বছরের সম্পর্কের পর গত এপ্রিলে বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের বিয়ে এবং সংসার জীবন নিয়ে আলোচনার অন্ত নেই। এর মধ্যেই গত জুনে সুখবর দেন দম্পতি। জানান, দুজনের ঘর আলো করে আসতে চলেছে সন্তান। বিয়ের পর রণবীর কী ঠিক আগের মতোই আত্মনির্ভরশীল রয়েছেন না কি বিয়ের পর তাঁর ভিতরেও পরিবর্তন এসেছে? জীবনসঙ্গীর উপর ঠিক কতটা নির্ভর করেন তিনি— এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিলেন ঋষি-পুত্র। রণবীর বলেন, ‘‘খুব বড়াই করে বলি যে আমি যথেষ্ট আত্মনির্ভরশীল এবং কোনও কিছুর সঙ্গে সহজে জড়িয়ে পড়ি না। কিন্ত সত্যি বলতে আমি আলিয়ার উপর ভীষণ নির্ভর করি। আলিয়াকে সব সময়…
