08
Sep
টানা ৩৫ দিন বাবা-মায়ের সঙ্গে কথা বলেননি নুসরাত ফারিয়া! না, অবাধ্য হয়ে সিনেমা করার জন্য নয় কিংবা পরিবারের পছন্দের পাত্রের সঙ্গে বিয়ের পিঁড়িতে না বসার অপরাধে নয়। ঘটনাটি ঘটেছে মুক্তি প্রতীক্ষিত ‘অপারেশন সুন্দরবন’ ছবির কারণে। র্যাব কো অপারেটিভ সোসাইটি প্রযোজিত আর দীপংকর দীপন পরিচালিত এই সিনেমার মুক্তি ও পোস্টার উন্মোচন উপলক্ষে সংবাদ সম্মেলনে হাজির হয়ে এমনটাই জানালেন নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর কাওরান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নুসরাত ফারিয়া ছবিটি প্রসঙ্গে বলতে হিয়ে অনেকটাই আবেগতাড়িত হন। বলেন, ‘‘আজ আমি অনেক ইমোশনাল। যে কোনও সময় কেঁদে ফেলতে পারি। প্রায় তিন বছর পর (‘শাহেনশাহ’…
