22
Dec
বড়দিন দোরগোড়ায়। এই আবহে ইংরেজি নতুন বছরের আগেই সাধারণ মানুষের পকেটে বড়সড়ো টান। ট্রেনের ভাড়া বাড়ছে। ২৬ ডিসেম্বর থেকে সংশোধিত ভাড়া কার্যকর হবে। মূলত দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে এই মূল্যবৃদ্ধি কার্যকর হবে। গত জুলাইয়ে ভাড়া বাড়ানোর পর এক বছরে এটি রেলের দ্বিতীয়বার ভাড়া বৃদ্ধি, যা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে বিতর্ক শুরু হয়েছে। তবে লোকাল ট্রেনের নিত্যযাত্রীদের জন্য রেল কিছুটা স্বস্তির খবর শুনিয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা বলেন, ‘ট্রেনে যাত্রীসুরক্ষার মানোন্নয়নের পাশাপাশি পরিষেবা অব্যাহত রাখতে ২৬ ডিসেম্বর থেকে কিছু ক্ষেত্রে ট্রেনে যাত্রীভাড়া খুব সামান্য বাড়ানো হচ্ছে।’ অন্যদিকে, উত্তর–পূর্ব সীমান্ত রেলের জোনাল রেলওয়ে কনসালটেটিভ কমিটির অন্যতম সদস্য তথা কোচবিহার…
