18
Dec
সামনেই শীতের ভরা মরসুম। দিঘা ভ্রমণের পরিকল্পনা নিচ্ছেন পর্যটকরা। আর ঠিক সেই সময় রেল যাত্রীদের জন্য এল বড় সুখবর। ফের বাড়ান হয়েছে দিঘাগামী স্পেশাল লোকাল ট্রেনের সময়সীমা। দিঘায় জগন্নাথ ধাম উদ্বোধনের সময় থেকেই রেল কর্তৃপক্ষ পাঁশকুড়া-দিঘা রুটে দুটি স্পেশাল লোকাল ট্রেন চালু করেছিল। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় পর্যটক সংখ্যা বেড়েছে। শীতের মরসুমে দিঘায় বাড়তি পর্যটকের কথা মাথায় রেখে, রেল কর্তৃপক্ষ আবারও দুটি স্পেশাল ট্রেন মেয়াদ বৃদ্ধি করেছে। ০৮১১৭ এবং ০৮১১৮ পাঁশকুড়া–দিঘা–পাঁশকুড়া স্পেশাল লোকাল ১৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। পর্যটক ও স্থানীয় মানুষের সুবিধার্থেই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর। ০৮১১৭ আপ ট্রেনটি…
