হাওড়ায় চালু হলো আইশার প্রো এক্স-এর এক্সক্লুসিভ ডিলারশিপ

ভিই কমার্শিয়াল ভেহিকলস লিমিটেড-এর একটি ব্যবসায়িক বিভাগ ‘আইশার ট্রাক্স অ্যান্ড বাসেস’ হাওড়ায় তার ‘আইশার প্রো এক্স’ স্মল ট্রাক রেঞ্জের জন্য এক্সক্লুসিভ ডিলারশিপের উদ্বোধন করেছে। অত্যাধুনিক ‘ফিউচার অটোমোবাইল এজেন্সি প্রাইভেট লিমিটেড’ 3s ডিলারশিপ ফেসিলিটির কেন্দ্রটি ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর হাওড়ার কোনার চ্যামরাইল-এ দে মোটরস কম্পাউন্ডের কাছে এনএইচ-৬ এ অবস্থিত।আইশার প্রো এক্স শোরুমে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী ৩ ও ৩.৫ টন GVW ক্যাটাগরির ছোট বাণিজ্যিক গাড়ির ইভি, ডিজেল ও সিএনজি ভেরিয়েন্ট পাওয়া যাবে। প্রায় ৮,০০০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই কেন্দ্রটি এক ছাদের নিচেই বিক্রয়, পরিষেবা ও স্পেয়ার পার্টসের (3S) সুবিধা দিচ্ছে। এখানে রয়েছে ডেডিকেটেড সার্ভিস বে, সুবিশাল ডিসপ্লে এরিয়া, কাস্টমার ও ড্রাইভার লাউঞ্জ এবং ডিজিটাল ডিসপ্লে, যা ফ্লিট মালিকদের আইশার প্রো এক্স রেঞ্জ খোঁজার সুবিধা দেবে ও আধুনিক কানেক্টেড প্রযুক্তির অভিজ্ঞতা নিতে সাহায্য করবে।

ভিইসিভি-র চিফ কমার্শিয়াল অফিসার এস এস গিল বলেন, “পূর্ব ভারতে আমাদের প্রথম আইশার প্রো এক্স ডিলারশিপের সূচনা লজিস্টিকস বাজারে সম্প্রসারণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধান ইন্ডাস্ট্রি হাব হাওড়া ও কলকাতায় দক্ষ লাস্ট-মাইল পরিবহনের চাহিদা বাড়ছে। ফিউচার অটোমোবাইল এজেন্সির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমরা গ্রাহকদের কাছে প্রো এক্স রেঞ্জ পৌঁছে দেওয়ার পাশাপাশি পূর্ব ভারতে উপস্থিতি ও সার্ভিস সহায়তা জোরদার করছি।” ভিইসিভি-র এসভিপি (এসসিভি – সেলস অ্যান্ড মার্কেটিং) অভিষেক চৌধুরী বলেন, “আইশার প্রো এক্স আধুনিক লাস্ট-মাইল লজিস্টিকসের চাহিদা মেনে দক্ষতা, কানেক্টিভিটি ও চালকের সুরক্ষাকে প্রাধান্য দেয়। তিনটি জ্বালানি-দক্ষ পাওয়ারট্রেন ও ১০০% কানেক্টেড প্রযুক্তির এই গাড়ি ই-কমার্স, পার্সেল ও এফএমসিজি পণ্য সময়মতো পৌঁছে দেবে। হাওড়ায় প্রো এক্স ইকোসিস্টেম সম্প্রসারণে ফিউচার অটোমোবাইল এজেন্সিকে স্বাগত জানাই।”

নতুন আইশার প্রো এক্স ডিলারশিপটি জালান, সাঁকরাইল ও জঙ্গলপুর-ধুলগড় শিল্পাঞ্চল সহ ১৬ ও ১৯ নম্বর জাতীয় সড়ক এবং কোনা এক্সপ্রেসওয়ের কাছে সুবিধাজনক স্থানে অবস্থিত। এটি বিক্রয়, পরিষেবা ও স্পেয়ার পার্টসের (3S) সুবিধার মাধ্যমে লজিস্টিকস হাবগুলোকে দ্রুত পরিষেবা দেবে। গ্রাহকরা নিজেদের পছন্দ অনুযায়ী কার্গো বডি, জ্বালানি ও রং নির্বাচন করে গাড়ি কনফিগার করতে পারবেন। এই ডিলারশিপ ডেডিকেটেড ইভি চার্জিং পয়েন্ট, ডোরস্টেপ সার্ভিসের জন্য ইওএস ভ্যান/বাইক এবং জিপিএস-সক্ষম ব্রেকডাউন সহায়তা ও দ্রুত পরিষেবা নিশ্চিত করবে।

By Business Bureau