প্রিমিয়াম জানালা এবং দরজা প্রস্তুতকারক ব্র্যান্ড ফেনেস্তা হাওড়ায় তাদের একটি নতুন শোরুম চালু করেছে। এতে পূর্ব ভারতে ফেনেস্তার ব্যবসায়িক পরিধি আরও বিস্তৃত হয়েছে। ‘ইজি কনস্ট্রাকশন’-এর পরিচালনায় এই শোরুমটি হাওড়ার বেলুড়, গিরিশ ঘোষ রোডের স্বামীজি অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত। এটি পশ্চিমবঙ্গে ফেনেস্তা-র ১৪তম এবং হাওড়ায় প্রথম শোরুম। এই নতুন শোরুমটিতে গ্রাহকরা ফেনেস্তা-র বিভিন্ন পণ্যের প্রত্যক্ষ অভিজ্ঞতা পাবেন। এখানে ইউপিভিসি এবং অ্যালুমিনিয়াম জানালা ও দরজা, সলিড প্যানেল ডোর এবং ফেসেডের এক বিশাল সংগ্রহ থাকছে। আধুনিক স্থাপত্য ও ভাষ্কর্যের কথা মাথায় রেখে এবং উন্নত জীবনযাত্রার চাহিদার কথা ভেবেই এই শোরুমটি তৈরি করা হয়েছে। আশা করা হচ্ছে এই শোরুমটি বাড়ির মালিক, স্থপতি এবং নির্মাতাদের জন্য একটি ওয়ান-স্টপ ডেস্টিনেশন হয়ে উঠবে।
শোরুমটির উদ্বোধন প্রসঙ্গে ফেনেস্তা-র বিজনেস হেড সাকেত জৈন বলেন, “উচ্চমানের, টেকসই এবং আধুনিক ডিজাইনের জানালা-দরজার চাহিদা ক্রমশ বাড়ছে। এই কারণে পশ্চিমবঙ্গ ফেনেস্তার কাছে একটি গুরুত্বপূর্ণ বাজার। ইজি কনস্ট্রাকশন-এর সহযোগিতায় হাওড়ার এই নতুন শোরুমটি গ্রাহকদের কাছে আমাদের প্রিমিয়াম পণ্যগুলোকে আরও সহজে পৌঁছে দেবে।“
বর্তমানে ভারত জুড়ে ফেনেস্তা-র ৪০০-র বেশি ডিলারের একটি শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। এছাড়া নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং ঘানাতেও তাদের আন্তর্জাতিক উপস্থিতি বাড়ছে। উদ্ভাবন, গুণমান এবং স্থায়িত্বের ওপর নজর দিয়ে ফেনেস্তা ভারতীয় বাজারে জানালা ও দরজার সেক্টরকে নতুন করে সংজ্ঞায়িত করছে।
