মেদিনীপুরে সড়ক সচেতনতা কর্মসূচির আয়োজনে হোন্ডা

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (এইচএমএসআই), পশ্চিমবঙ্গের মেদিনীপুরে একটি সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মসূচির আয়োজন করেছে। যেখানে আরএনএলকে মহিলা কলেজ এবং সরকারি শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটের ২০০০ জনেরও বেশি শিক্ষার্থী এবং কর্মীরা অংশগ্রহণ করেন। এই উদ্যোগের লক্ষ্য ছিল ইন্টারেক্টিভ সেশন এবং হাতে-কলমে শিক্ষার মাধ্যমে অল্প বয়স থেকেই সড়ক নিরাপত্তার ব্যাপারে সচেতন আচরণ গড়ে তোলা। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা হেলমেট পরার গুরুত্ব, সড়কে শৃঙ্খলা মেনে চলার প্রয়োজনীয়তা এবং বিপদের পূর্বাভাস চেনার কৌশল (কেওয়াইটি) শেখে। অংশগ্রহণকারীরা হোন্ডার ভার্চুয়াল রাইডিং সিমুলেটরের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগও পায়। তবে, যারা আগের থেকেই বাইক রাইড করেন, তারা ধীরগতিতে চালানো ও ছোট রাস্তায় ব্যালান্স রাখার মতো বিষয়গুলিও অনুশীলন করেন।

এই উদ্যোগের অংশ হিসেবে, এইচএমএসআই মেদিনীপুরে একটি প্রচারণা শুরু করে, যা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির সাথে অংশীদারিত্ব করে সকল বয়সের নাগরিকদের মধ্যে সড়ক নিরাপত্তা এবং সচেতনতা বৃদ্ধির জন্য একটি প্রচারণা শুরু করে।

এই উদ্যোগ হোন্ডার বৃহত্তর সামাজিক দায়বদ্ধতার অংশ, যার লক্ষ্য ২০৫০ সালের মধ্যে জিরো ট্র্যাফিক ফ্যাটালিটি অর্জন এবং ২০৩০ সালের মধ্যে দুর্ঘটনার হার অর্ধেক করা। এই উদ্দেশ্যেকে সফল করে তুলতে স্কুল এবং ট্রাফিক বিভাগের সাথে সহযোগিতার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছেছে এবং টেকসই প্রচারণার সাহায্যে সকলকে যুক্ত করে শিক্ষিত করে চলেছে। এই প্রচেষ্টারই অংশ হিসেবে হোন্ডা সম্প্রতি ‘E-Gurukul’ নামের একটি ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মও চালু করেছে, যেখানে ৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য বিভিন্ন ভাষায় সড়ক নিরাপত্তার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিস্তারিত জানতে আগ্রহী স্কুলগুলি যোগাযোগ করতে পারে safety.riding@honda.hmsi.in-এই ঠিকানায়।

By Business Bureau