‘টক্সিক: আ ফেয়ারটেল ফর গ্রোন-আপস’ সিনেমার অংশ হতে পেরে হুমা কুরেশি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। গীতু মোহনদাস পরিচালিত এই সিনেমায় যশ-এর পাশাপাশি হুমাকে ‘এলিজাবেথ’ চরিত্রে দেখা যাবে। কুরেশি জানান, সিনেমাটি নিয়ে তিনি প্রচুর প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।
তিনি বলেন, “এই সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, তা সত্যিই অভাবনীয়। গত এক বছরে যেখানেই গিয়েছি এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সাথে দেখা হয়েছে, সবাই আমাকে একটাই প্রশ্ন করেছেন—তা হলো ‘টক্সিক’ নিয়ে। আমি কিছু বলি বা না বলি, আপনারা নিজেরাই খবরটি ভাইরাল করে দেন। এটাই এই সিনেমার শক্তি।”
তিনি আরও বলেন, “গীতু, আমাদের সবার জীবনে আপনি এক চমৎকার অধ্যায় হয়ে এসেছেন। যখনই আমাকে আমার চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, আমি বলি, ‘একটু অপেক্ষা করুন, আমি এখনই খুব বেশি কিছু বলতে পারব না। সিনেমাটি আপনাদের দেখতেই হবে।’ সিনেমাটি নিজেই নিজের পরিচয় তুলে ধরবে। এর অংশ হতে পেরে আমি গর্বিত। ধন্যবাদ যশ, তুমি অসাধারণ।
