ভারতে প্রথম ইলেকট্রিক সেভেন-সিটার এসইউভি নিয়ে এল মাহিন্দ্রা

মাহিন্দ্রা আজ ভারতে তাদের যুগান্তকারী ইলেকট্রিক গাড়ি এক্সইভি নাইনএস লঞ্চ করেছে। এটি ভারতের প্রথম অরিজিনাল ইলেকট্রিক অরিজিন ৭-সিটার এসইউভি, যা সম্পূর্ণরূপে ইনগ্লো আর্কিটেকচার-এর উপর ভিত্তি করে তৈরি। এই গাড়িটি আধুনিক জীবনযাত্রায় প্রয়োজনীয় ‘স্পেস’ বা জায়গা ফিরিয়ে আনতে ডিজাইন করা হয়েছে। এটি ভারতের ‘বিগ নিউ ইলেকট্রিক’ গাড়ি। এটি তৈরি করা হয়েছে বড় পরিবার, ভ্রমণকারী এবং উচ্চাকাঙ্ক্ষী ভারতীয়দের জন্য। এর প্রশস্ত কেবিন, তিনটি সারির ইভি-ফার্স্ট লেআউট এবং সাইলেন্ট ফিচার একটি নতুন ইলেকট্রিক স্বাধীনতার অনুভূতি নিয়ে আসে।

মাহিন্দ্রা-র দ্রুততম স্বয়ংচালিত মস্তিষ্ক, MAIA, দ্বারা চালিত এই এসইউভি-তে অত্যাধুনিক হাই-টেক বৈশিষ্ট যুক্ত করা হয়েছে।

মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেডের প্রেসিডেন্ট, আর. ভেলুস্বামী জানান, “ইনগ্লো প্ল্যাটফর্মে তৈরি এক্সইভি নাইন এস, অন্যদের চেয়ে বেশি জায়গা ও মসৃণ গাড়ি পরিচালনার সুবিধা নিয়ে আসে।”

মাহিন্দ্রা-এর সিইও, নলিনীকান্ত গোল্লাগুণ্টা বলেন, “এই এক্সইভি নাইনএস শুধুমাত্র ইভি সেগমেন্টে নয়, বরং এই সেগমেন্টকে প্রসারিত করছে। এর আকর্ষণীয় দাম ১৯.৯৫ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে। জানুয়ারি ১৪ থেকে বুকিং শুরু হবে এবং জানুয়ারি ২৩ থেকে ডেলিভারি শুরু হবে।”

By Business Bureau