প্রবল বৃষ্টির মধ্যে চলা ফুটবল ম্যাচে বজ্রপাতে থাইল্যান্ডের ২৪ বছর বয়সী ফুটবলার সাফওয়ান আওয়ের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও ১২ জন খেলোয়াড় আহত হয়েছেন।
ম্যাচ চলাকালীন হঠাৎ মাঠের কাছে বজ্রপাত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সতীর্থরা সাফওয়ানকে বাঁচানোর চেষ্টা করে সিপিআর দেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ হয়।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে মালয়েশিয়ার ফুটবলার আলিফ এজ্জাহান জুলকিফলিও রয়েছেন। ঘটনার পর ম্যাচ বাতিল করা হয়। সাফওয়ান সম্প্রতি থাই লিগ ৩-এর দক্ষিণাঞ্চলীয় বিভাগের ক্লাব এফসি ইয়ালায় যোগ দিয়েছিলেন। তাঁর অকালমৃত্যুতে ক্লাব ও ফুটবলপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
