দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন মালাইকা

বেশ কিছুদিন ধরেই নতুন জল্পনা চলছে বলিউডে৷ গত কয়েক বছর ধরে লিভ ইন সম্পর্কে রয়েছেন অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। বলিপাড়ার অন্যতম ‘হট কপল’ মালাইকা আরোরা এবং অর্জুন কাপুরের জুটি হামেশাই চর্চায় থেকেছে৷ দু’জনের বয়সের বিস্তর ফারাক থেকে তাঁদের বিয়ে-সব কিছু নিয়েই আলোচনা জারি৷ ৫০-এর দোরগোড়ায় মালাইকা৷

মালাইকার দ্বিতীয়বার ছাদনাতলায় যাওয়া নিয়ে চর্চিত প্রশ্নের জবাব মিলল। নিজের রিয়ালিটি শো-এর একটা এপিসোডে বোন অমৃতা আরোর সঙ্গে আলাপচারিতায় উঠে আসে তাঁর বিয়ের প্রসঙ্গ৷  সেই সময়ই মালাইকা জানান, তিনি শীঘ্রই দ্বিতীয় বিয়ে করবেন। আসলে ‘মুভিং ইন উইথ মালাইকা’কতে দুই বোন তাঁদের মায়ের কঙ্কণ নিয়ে আলোচনা করছিলেন। সেই সময়ই মালাইকা স্পষ্ট বলেন, দু’জনের মধ্যে তাঁর দ্বিতীয়বার বিয়ের সম্ভাবনাই প্রবল৷

চার বছর হল মালাইকা আরোরা আর অর্জুন কাপুর সম্পর্কে রয়েছেন৷ খুব শীঘ্রই এই প্রেম পরিণতি পেতে পারে বলেই ইঙ্গিত দিলেন মালাইকা নিজে।ভালোবাসা থাকলে বয়স যে কোনও বাধা নয়, সেটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন মালাইকা-অর্জুন৷ প্রসঙ্গত, বয়সে অর্জুনের চেয়ে ১৩ বছরের বড় মালাইকা৷

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *