মেদান্ত, গ্লোবাল হেলথ লিমিটেড, এই ৩০ জুন শেষ হওয়া প্রান্তিকে ১৯.১% বৃদ্ধির সাথে তাদের ত্রৈমাসিকের আর্থিক ফলাফল প্রকাশিত করেছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় বেসরকারি মাল্টি-স্পেশালিটি টারশিয়ারি কেয়ার প্রোভাইডারদের মধ্যে একটি, এই কেন্দ্রটি বার্ষিক বৃদ্ধির সাথে ১০,৫১৩ মিলিয়ন টাকার মোট আয় করেছে, যার EBITDA বার্ষিক ২২.৬% বৃদ্ধি পেয়ে ২,৫৫৩ মিলিয়ন টাকা মূল্যে পৌঁছেছে।
হাসপাতালের গুরুগ্রাম ইউনিটে আদায় বৃদ্ধি এবং স্পেশালিটি মিক্স পরিবর্তনের ফলেও ARPOB -এ ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা গেছে। গ্রুপের সিইও এবং পরিচালক পঙ্কজ সাহনি বলেন, “আবারও একটি শক্তিশালী ত্রৈমাসিকের আর্থিক ফলাফল প্রতিবেদন করতে পেরে আমি ভীষণ আনন্দিত। এই সাফল্যের জন্য লখনউ এবং পাটনা, পরিপক্ক হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা বৃদ্ধি এবং উন্নত পরিষেবা প্রদানের জন্যই সম্ভব হয়েছে।” এই বছরের জুলাই মাসে রাঁচিতে ১১০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল চালু হয়েছে এবং আগামী প্রান্তিকের মধ্যে নয়ডাতেও ৫৫০ শয্যাবিশিষ্ট কেন্দ্র খোলার জন্য পুরোদমে কাজ করা হচ্ছে, যা দ্বিতীয় প্রান্তিকে ৩০০ টি শয্যার সাথেই চালু হওয়ার কথা রয়েছে।
এদিকে আবার, পাটনার মেদান্ত কেন্দ্রটিতে নতুন ২০টি শয্যা যোগ করার পাশাপাশি টাওয়ার বি-তে অতিরিক্ত শয্যা নির্মাণের কাজও শুরু হয়েছে। এমনকি, ক্লিনিক্যাল ক্ষমতা বাড়াতেও ৩০ জন সিনিয়র চিকিৎসক সহ ১৫০ জনেরও বেশি ডাক্তারকে নিয়োগ করা হয়েছে।
