পারদ স্থিতিশীল, তবে ঘন কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গে

ফেব্রুয়ারির শুরুতে পশ্চিমবঙ্গে শীতের দাপট না বাড়লেও গরমের তেজ কিছুটা কমেছে। জানুয়ারির শেষের দিকের অস্বস্তিকর গরম থেকে সাময়িক স্বস্তি মিলেছে রাজ্যবাসীর। ভোর ও রাতের দিকে হালকা শীত-শীত ভাব বজায় থাকলেও দিনের তাপমাত্রা খুব বেশি বাড়বে না।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাতদিন রাজ্যের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে বৃষ্টির পূর্বাভাসও নেই এবং আবহাওয়া শুষ্ক থাকবে।
তবে কুয়াশার দাপট বাড়তে পারে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। বৃহস্পতিবার সকালে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের কিছু অংশে ঘন কুয়াশার সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি হয়েছে।
দক্ষিণবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান ও বীরভূমের কিছু অংশে হালকা কুয়াশা পড়তে পারে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি ও সর্বোচ্চ প্রায় ২৬ ডিগ্রির আশপাশে থাকবে।

By editor